somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অধরা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিখার বাসা থেকে বেড়িয়ে মনসুর যেন এক নতুন পৃথিবীকে দেখে। এটা যেন এক ধুসর পৃথিবী, এক ঘিনঘিনে বিমবিষা তাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে।
শিখার দেয়া চিঠিটি মনসুরের পকেটে। ঠিকানাটিও শিখা লিখে দিয়েছে সুন্দর গোটা গোটা অক্ষরে। বলেছে মনসুরের চাকরিটা নিশ্চিত হবে। মনসুর জানে শিখার নিশ্চয়তার মূল্য কত, তাই মনসুরও নিশ্চিত এই চাকরির ব্যাপারে।
পকেট থেকে চিঠিটি বেড় করে গন্ধ নিলো ও। একবার ভাবলো, খুলে দেখবে নাকি? মন সায় দিলো না। অন্যের চিঠি পড়া ঠিক হবে না।

মনসুর এমনিতে দুর্বল চিত্তের মানুষ। কখনো কোন কাজ ঠিক সপ্রতিভ যোগ্যতায় করতে পেরেছে কিনা তার মনে পরে না। শিখার প্রতি দুর্নিবার আকর্ষণও তাকে দৃঢ়তা দেয়নি। সে সব সময় ভেবেছে একদিন তার কাছে সব এসে ধরা দেবে। এই ভাবনাও তাকে উদ্বুদ্ধ করেনি লড়ে যাবার।
একটা কাজ যোগাড় করতে সে কি পারতো না? একটু চেষ্টা করলে ঠিক ঠিক যোগাড় করে ফেলতো, কিন্তু সে আশা করেছে একটা আহামরি কাজের। এমন একটা কাজ যাতে শিখা চমকে যাবে। কিন্তু সে কি পেরেছে? না পারে নি। শেষ পর্যন্ত শিখা নিজেই একটা কাজ খুঁজে দিচ্ছে তাকে।
আজ সকালে ঘুম থেকে উঠে শিখাকে দেখতে ইচ্ছে করছিল মনসুরের। আর তাই বিপুল উৎসাহ নিয়ে শিখাদের বাসায় এসেছিল সে। আর এখন! চরম হতাশা নিয়ে ফিরে যাচ্ছে। অনেক্ষণ তাকিয়ে ছিল শিখা তার দিকে। কি ছিল সেই দৃষ্টিতে? কি জানতে চাইছিল সে নিরবে! মনসুর এসব একেবারেই বোঝে না।

এমনিতে শিখার পরিবারে মনসুর একটা উটকো ঝামেলার মতো। শিখার সাথে ওর মাখামাখিটা কেউ ঠিক ভাল নজরে দেখে না। আজও তেমনি নিস্পৃহ ছিল ওর মা। বড় বোন মিলি নিজের অপছন্দটা স্পষ্ট করে জানিয়ে দিতে কুন্ঠিত হয় না কখনো। আজকের সংবাদটা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। শিখার বিয়ে ঠিক হয়েছে।
শিখাকে জিজ্ঞাসা করতেই সে বলেছে, ‘সুখবরটা শুনেছ তা হলে?’
‘তুমি রাজি?’ পাল্টা প্রশ্ন করেছে মনসুর।
‘হ্যাঁ।’ মৃদু হেসে জানালো শিখা। তারপর জানালা দিয়ে বাহিরে তাকিয়ে থাকলো উদাস হয়ে।
এদিকে মনসুরের মাথায় ঝন্ঝন্ শব্দে একটা এলার্ম বেজে চলছে। তাহলে কি শিখাকে সে চিরদিনের মতো হারিয়ে ফেলতে যাচ্ছে? বুকের ভেতর বাস্প জমে উঠছে, বেরিয়ে আসতে চাইছিল মনসুরের বুক চিরে। শিখাকে তো মনের কথাটি কখনোই বলেনি মনসুর। তাহলে কি শিখা কখনো তার ছিল না?

শিখার সাথে প্রথম দেখার মুহুর্তটি মনে পড়ে মনসুরের। সে এক অভিনব আলোকরশ্মি তার চোখে পড়েছিল। রাতের আঁধারে ঝিক করে উঠেছিল সেটা। আর দূরন্ত হরিণীর মতো দুখানি কাজল কালো চোখে যে মায়াবী আকর্ষণ ছিল, তাকে ভুলতে পারেনি মনসুর। সেটা এক পলকের ব্যাপার হলেও না, কখনো ভুলতে পারবে বলেও মনে হয় না।

কিন্তু শিখার ব্যাপার আলাদা, সে হয়তো মনেই রাখেনি। মনসুরের মতো কত ছেলেই তো প্রতিদিন তার পথ আগলে দাঁড়ায়, প্রণয়প্রার্থী হয়, কত জনকেই বা মনে রাখা সম্ভব হয় তার।
তবু বিয়েবাড়ির আলোকসজ্জ্বার আড়ালে বাড়ির পেছনদিকের শিউলীগাছের নিচে শিখাকে পেয়েছিল মনসুর। শিখার পিছু নিয়ে শিউলী তলায় যখন পৌছুল তারপরই যেন ঘোর কেটেছিল তার। সে যেন সচেতন ছিল না, হঠাৎ অচেনা এক নারীর দুর্নিবার আকর্ষণ যে তাকে এভাবে টেনে আনবে কখনো কল্পনাও করেনি সে।
গাছের ছায়ায় আলোআধারিতে শিখা ঘুরে দাড়িয়েছিল, ফোঁস করে ফণা তুলেছিল মনসুরের মুখোমুখি হয়ে। না, তার চোখে কোন ভয়ডর ছিল না, যেন নিশ্চিত জানা ছিল মনসুরের সম্মহিত অবস্থা। বরং ভয় মনসুরই পেয়েছিল। নিজেকে এভাবে আবিস্কার করে সে জমে গিয়েছিল পাথরের মতো। শিখা ওর ওই অবস্থা দেখে সে কি হাসি। সে হাসি যেন আর থামে না। শেষে মনসুরের হাত ধরে নিয়ে গিয়েছিল বান্ধবীদের মাঝে। পরিচয় দিয়েছিল বন্ধু বলে। কিন্তু শিখা মনসুরের কাছে অধরা থেকে গেছে আজও।

মনসুরের চিন্তার জাল ছিঁড়ে গিয়েছিল শিখার কন্ঠস্বরে। শিখা ডেকেছিল, ‘মনসুর’।
সেই ডাকে মনসুর ঘোর কেটে বেড়িয়ে এসেছিল। শিখার ডাকে কি বিশেষ কিছু ছিল? মনসুর জানে না। কিন্তু সে সব সময় এমনই আশা করে। সে এই আশা বহুদিন থেকে করে আসছে, সেটা কতদিন! তার হিসেব সে দিতে পারবে না।
শিখা মনসুরের হাতে ঐ চিঠিটি দিয়ে বলেছে, ‘এই ঠিকানায়
গেলে, তোমার একটা চাকরি হবে। আমি চাই তুমি চাকরিটা নাও।’
মনসুর ঠিকানাটা দেখেছিলো। প্রাপকের নামটি বেশ যতেœ লেখা। চিঠিটি পকেটে রাখতে রাখতে জিজ্ঞাসা করেছে, ‘কে লোকটা?’
শিখা মৃদু স্বরে জবাব দেয়, ‘আমার হবু স্বামী।’


সমাপ্ত
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×