somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাগ্যরেখা

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসেল নিজের হাতের রেখাগুলোকে তাকিয়ে দেখে। এই রেখা গুলোতেই নাকি তার ভাগ্য লেখা আছে। মনজ সেদিন কোথায় যেন এক হস্তরেখাবিদকে দেখিয়ে এনেছে। তিনি নাকি মনজের হাত দেখে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে দিয়েছেন। ‘ভবিষ্যৎ বলে দিয়েছেন?’ কথাটি রাসেল মনজকে জিজ্ঞাসা করেছিল। ও হ্যাঁ সূচক জবাব দিয়েছে। কিভাবে?
যে মনের কথা বলে দিতে পারে, সে নিশ্চই ভবিষ্যৎও বলতে পারে। মনজ তাই বিশ্বাস করেছে।
ওদের নিজের এলাকাতেই একজন পামিষ্ট আছেন। মোমিন ভাই। রাসেল ভাবছে তাকেই একবার নিজের হাতটা দেখাবে।

আজ সকাল থেকেই মনটা অস্থির রাসেলের। চায়ের দোকানে বাবলু বললো, ‘জানস, স্বপ্নার না বিয়া ঠিক হইছে।’
‘কোন স্বপ্না?’ রাসেল জিজ্ঞাসা করে।
‘আরে, সুলতান গো বাড়ির দোতলায় থাহে।’ বাবলু জানায়।
‘কস কি?’
‘হ, বেটা। মোড়ের বড় কম্যুনিটি সেন্টারটা সাজাইতাছে।’ তারপর রাসেলের মুখের দিকে চেয়ে বলে, ‘দাওয়াতে যাইবি না?’
‘হু’
‘হু কি রে? ক-যে যামু।’ বাবলু বলে।

রাসেল কিছুটা উদাস হয়ে চায়ের কাপে চুমুক দেয়। তারপর বাবলুকে বলে, ‘মহল্লার সব সুন্দরীগুলার বিয়া হইয়া যাইতাছে রে, ঠিক না?’
বাবলু এবার রাসেলের মুখমন্ডলের দিকে তাকায়। বন্ধুর চিন্তার ধরনটা ষ্পষ্ট হয় তার কাছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে সে, তারপর বলে, ‘ঠিকই কইছস। স্বপ্নার বিয়া হইতাছে, একদিন দেখবি চৈতীরও বিয়া হইয়া যাইবো।’
রাসেল এ কথায় দীর্ঘশ্বাস ফেলে। তারপর ওরা দুজন বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে। বাবলু বলে, ‘দোস্ত। তুই এখনও চৈতীরে কিছু কইলি না। সে কি আর তোর লাইগা বইয়া থাকবো?’
‘যদি আমারে না কয়, ফিরায়া দেয়?’ রাসেল তার আশঙ্কার কথা বাবলুকে বলে।
‘আরে তাইলেও তো একটা রাস্তা বাইর হয়, না কি?’ বাবলু বলে। কিন্তু কথাটা রাসেলে মনপুত হয় না। সে নিশ্চিত হতে চায় যে চৈতী তার ভালবাসা ফিরিয়ে দেবে না।
এক সময় সে বাবলুকে বলে, ‘চল্ । মোমিন ভাইয়ের কাছে যাই।’
‘চল, লগে রিঙকুরে নিয়া যামু।’ বাবলু বলে।

মোমিন ভাইকে তার বাসায় পাওয়া গেল না। শোনা গেল মোমিন ভাইয়ের স্ত্রী চলে গেছেন। ভাবীকে খুঁজতেই তিনি বেড়িয়েছেন। বাসার মানুষ জানালো, ‘তিনি কখন ফিরবেন কিছু বলা যায় না।’ কিন্তু গলির মাথায় উস্কোখুস্কো মোমিন ভাইকে পাওয়া গেল। তিনি দুশ্চিন্তাগ্রস্থ্য। কিন্তু রাসেলের হাত দেখাবার বায়নায় তিনি বেশ আগ্রহী হয়ে উঠলেন। তিনি এমন ভাবে ওর হাতটা ধরলেন যেন খুব লোভনীয় কোন জিনিস।

মোমিন ভাই, দ্য গ্রেট পামিস্ট। তিনি ম্যাগনেফাইঙ গ্লাস বের করলেন তাঁর কাঁধে ঝোলানো চটের ব্যাগ থেকে। রাসেলের হাতটি আরও শক্ত করে ধরলেন যাতে হঠাৎ ছুটে যেতে না পারে। একবার ডানহাত আর একবার বাঁহাত তাঁর ম্যাগনেফাইঙ গ্লাসের নিচে নিয়ে দেখতে লাগলেন। অন্যরা সবাই গ্লাসের ভেতর দিয়ে রাসেলের হাতের রেখা গুলি দেখতে লাগলো। মোমিন ভাই ডান হাতের কব্জি থেকে আঙুলের মধ্যমা বরাবর রেখাটি খুঁটিয়ে খুটিয়ে দেখলেন; তারপর সমঝদারের মতো মাথা ঝাঁকালেন। বাবলু আগ্রহী দৃষ্টি নিয়ে অপেক্ষায় ছিলো হয়তো তিনি কোন সৌভাগ্যের ইঙ্গিত দেবেন, কিন্তু তিনি কিছু বললেন না।

এবার ম্যাগনেফাইঙ গ্লাসটি কনিষ্ঠা আঙুলের নিচে নিয়ে এলেন সেখানে একটি রেখাকে দেখা গেল কিছুদূর এগিয়েই তেমাথা রাস্তার মতো তিনদিকে বাঁক নিয়েছে। মোমিন ভাই হাতের রেখা বিশ্লেষণ করতে করতে ভ্রু কোঁচকালেন।
‘কিছু পাইলেন?’ রাসেল প্রশ্ন করলো।
মোমিন ভাই ভ্রু সেভাবেই রেখে দিলেন কিন্তু কোন উত্তর দিলেন না।
টেবিলের দক্ষিণপাশের চেয়ারে রিঙকু বসে দেখছিল। সে এবার বলল, ‘মোমিন ভাই, হুনছিলাম পোলাগো ডাইন হাত আর মাইয়াগো বাম হাত দেখাইতে হয়, এহন আপনেরে দেকতাছি দুই হাত-ই দেখেন। কাহিনী তো বুঝার পারলাম না।’
‘হ। দুই হাতই দেখন লাগে, তাইলে ভবিষ্যত কইতে সুবিধা হয়।’ তিনি জবাব দিলেন।
‘কি দেখলেন বস?’ রাসেল আবারও জিজ্ঞাসা করে।
‘এই দেখো, তুমার হার্টলাইন মাইনে হৃদয়রেখার মাথা ফাইটা গেছে, অর্থাৎ কপালে দুঃখ আছে।’
‘ব্যপারটা কিলিয়ার করেন না বড় ভাই।’
‘ব্যাপার হইলো, পুরুষ মানুষের জীবনে দুই একটা ছ্যাকা না খাইলে লাইফে সাইন করণ যায় না। কিন্তু প্রেমের ছ্যাকা আলাদা জিনিস কিন্তু তুমার আবার বিবাহ রেখা হইল একাধিক...।’
‘তাইলে কি হইবো? গিট্টুডা খুইলা কন না রে বাই।’
‘তুমি বিবাহের ছ্যাকা খাইবা; তুমার পত্থম বিবাহ টিকবো না।’
‘এইডা কি শুনাইলেন?’ রাসেল আঁতকে উঠে।
‘হ। এইডাই তুমার ভবিষ্যত।’ মমিন ভাই সিদ্ধান্ত দিলেন।
কথাটা শোনার সাথে সাথে রাসেল চোখের সামনে চৈতীর মুখটা ভাসতে দেখলো।

‘চৈতী কি সত্যই আমারে ছাইড়া চইলা যাইবো?’ রাসেলের বুকের ভেতর থেকে হাহাকারের মতো দীর্ঘ স্বরে প্রশ্নটি বেড়িয়ে আসে। সবাই শুনতে পায়, কিন্তু কেউ কোন উত্তর দেয় না। রিঙকু একবার মুখ খোলে কিছু বলার জন্য, পরক্ষনে আবার ঠোট চেপে যায়। রাসেলকে সান্তনা দেয়ার মতো কোন ভাষা তাদের জানা নেই।

বিকেলে পুকুরঘাঁটে বসে আছে ওরা। চুপচাপ; চিন্তিত মুখমন্ডল। পুকুরে ঢিল ছুঁড়ছিল বাবলু। সে হঠাৎ বলে ওঠে, ‘আচ্ছা, মোমিন ভাইয়ের নিজের বিয়া টিকে নাই কেন?’
রিঙকুর চোখ দুটো বিষ্ফোরিত হয়ে ওঠে। সে বলে, ‘ঠিকই ধরছোস, মোমিন ভাইয়ের বউ তো চইলা গেছে।’
রাসেল উপলব্ধি করে ‘যে নিজের ভবিষ্যৎ জানে না, সে কিভাবে আমার ভবিষ্যৎ বলবে?’
ওর মুখে হাসি ফুটে ওঠে।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×