somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মনের সব সখ.........

১৪ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছুই বেশি ভালো না। বেশি ভালো ছাত্র মানে দিন রাত পড়া। জীবনের সুখ, আনন্দ, আড্ডা অনেক কিছুই বিসর্জন। বেশি ভালো সন্তান, মানে বাবা মার কথা শুনতে যেয়ে নিজের অনেক ইচ্ছা এক জীবনে অপূর্ণ রাখা। বেশি ভালো মা, মানে নিজের সব সুখ বাদ দিয়ে শুধু সন্তানদের জন্য নিজেকে উৎসর্গ করা।



এরচেয়ে ভালো মনে হয় মাঝা-মাঝি থাকা। তাতে সুখটাও কিছুটা থাকে, অন্যের সম্মানও রক্ষা হয়।



মানুষ কে এত ক্ষমতা দেয়া হয়ছে, কিন্তু একটা ক্ষমতা হয়তো পুরোপুরি দেয়া হয় নি। নিজের মনের উপর নিয়ন্ত্রন। মন বড়ই আজব জায়গা। কোন শর্ত না, যুক্তি না, বিচার না। মন আছে মনের মত। বুঝালেই কি, না বুঝালেই কি। দিন শেষে মনের হিসেব মনের নিজের।

মনের উপর যেহেতু কারো জোর নেই, তাই কাউকে ভালো লাগার ব্যাপারটাও মনের একান্ত নিজের। লজিক ছাড়া। এই জায়গায় একটা সমস্যা। মন যদি কাউকে খুব বেশি ভালবেসে ফেলে.........সেখানেই যত অনিষ্ট! ওই যে সেই একি কথা, কোন কিছুই বেশি বেশি ভালো না! কিন্তু মনে তো জোর ও চলে না।



কাউকে তিব্র ভালবাসার মধ্যে যে কি অশান্তি! যখন তখন মন চায় তাকে একবার যদি দেখতে পেতাম। শুধু একবার। কখনো কখনো এই ইচ্ছাটা এমন প্রকট হয়, জগত সংসার অসহনীয় হয়ে ওঠে। মন পাগল হতে পারে, জগত সংসার তো আর পাগল না, তাই সেই একটু দেখাই হয়তো হয় না। কিন্তু এই না পাওয়া গুলো এক সময় মনের স্থায়ী বাসিন্দা হয়ে যায়। অনেক হাসি, আনন্দের মাঝেও হটাত করেই যেন থেমে যায় সব, কানে বাঝে হাসি খুশি মানুষটির হটাত নিরবতা। শত সহস্র মানুষের মধ্যে শুধু একটাই মুখ খোঁজে। পাবেনা জেনেও খোঁজে!



আবার যদি প্রকৃতি কখনো সদয় হয়, দেখা পাওয়া যায় সেই প্রিয় মানুষটির, তাতেও মনটা যেন আরও খারাপ হয়, মনে হয় "আহারে...আর একটু বেশি দেখতে পেলে কত ভালো হত! আরও একটু কাছ থেকে যদি দেখতে পেতাম? একটু কথা তো হতেই পারত!" হায়রে মানুষ আর তার ইচ্ছা...... শেষ হবার না। এক জীবনে মনের সব সখ পুরন হবার না। তাও মনে হয়............ তীব্র ভালবাসা মোটেও ভালো নয়!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×