somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেলফি: এক ত্রাসের নাম!!

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



গতানুগতিক সময়ে অন্যতম জনপ্রিয় বিষয় হলো সেলফি। বিয়ের অনুষ্ঠান হতে শুরু করে রোগী দেখতে যাওয়া পর্যন্ত যেখানেই যাওয়া হোক না কেন আর যাইহোক না হোক সেলফি তোলা আবশ্যক।

সেলফি অত্যন্ত নিরীহ একটি বস্তু। এর কোন হাত-পা নেই। একে যেভাবে তোলা হয় সেভাবেই থাকে; অনেকটা পানির সাথে তুলনা করা চলে বৈকি! তাই এর কোন দোষ দেওয়া বুদ্ধিমানের কর্ম নয়। অতএব, সচেতন হতে হবে এর উত্তোলনকারীদেরই।

সাধারণত সেলফি বলতে আমরা “নিজের ছবি নিজে উত্তোলন করাকে” বুঝি। কিন্তু আজকালকার দিনে অন্যের দ্বারা তোলা ফটোও মানুষ সেলফি বলে চালিয়ে দিচ্ছে এবং তা ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যাকগে ভাবনার বিষয় তা নয়, ভাবনা লুকায়িত রয়েছে অন্য জায়গায়। [সে ব্যাপারে পরে আসছি]

এই তথাকথিত সেলফির প্রসারের অন্যতম কারণ হচ্ছে স্মার্টফোনের ব্যাপক বিস্তার ও সহজলভ্যতা। একসময় এমন একটি সময় ছিল যখন স্মার্টফোন তো দূরে থাক, সাধারণ একটি ফোনই ছিল মানুষের ক্রয় ক্ষমতায় বাইরে। আর নিউটনের ৩য় সূত্রের মতো, "প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবেই।" অতএব এতে মানুষদের কাছে যোগাযোগ ও অন্যান্য বিষয় যেমন সহজলভ্য ও আরামদায়ক হয়েছে। তেমনি বিকৃত মস্তিষ্কের মানুষগুলোর কার্যকলাপেরও ডিজিটালাইজেশন হয়েছে। যার বাস্তবিক রূপই ছবিতে দেখা যায়।



ভাত খাওয়ার যেমন নির্দিষ্ট স্থান, কাল, পাত্র রয়েছে। সকালের নাস্তা বিকেলে করলে যেমন আমরা তাকে ব্রেকফাস্ট বলতে পারি না। তেমনি মানুষেরও তার বিবেকবোধ দ্বারা সেলফি তোলার স্থান , সময়, পাত্র নির্ধারণ করা প্রয়োজন। সুন্দর একটি থালায় পোলায়, বিরিয়ানি অথবা রেজালা পরিবেশন করে যদি বাথরুমে খেতে দেওয়া হয়, তবে খাবার যত সুস্বাদুই হোক না কেন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ তা মুখেও তুলবে না [বিকৃত মস্তিষ্কের লোক হলে ভিন্ন কথা]। তেমনি তথাকথিত সেলফি তোলারও বিষয়নস্তু ও স্থান থাকা জরুরি। সকল ইভেন্টে যোগ দিলেই যেমন তার সাক্ষ্য রাখা যায় না [মানুষ বাসর রাতেও ঢোকে, তাই বলে কী ওখানে কী করেছে না করেছে তা নিশ্চয় বিকিয়ে বেড়ায় না? এক্ষেত্রেও বিকৃতি মস্তিষ্কের লোকদের এক্সেপসনাল হিসেবে ধরা হলো, এর চেয়ে খারাপভাবে বলা সম্ভব নয়।]

অতএব, সময় থাকতে সংযত হোন। মানুষ হিসেবে মানুষের মনুষ্যত্বের পরিচয় দিন, নিজের বিকৃত মানসিকতার পরিচয় বিলিয়ে বেরিয়ে সমাজে লজ্জিত হবেন না। তথাকথিত সেলফি তুলুন তবে মনে রাখবেন, সীমার অধিক কোনকিছুই ভালো নয়।

বি.দ্র.: নিরাপত্তার খাতিরে ও মানবিক দিক বিবেচনা করে ছবির চেহারা ঢেকে দেওয়া হয়েছে।

©SaSagar
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:০৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×