somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিরে এসো বসন্ত দিন !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হলুদ চিঠি
------------

সাবিহা খাতুন সবসময় একমনে তসবি পড়েন । আজ ব্যতিক্রম হচ্ছে । তাহাজ্জুদ শেষে জায়নামাজে বসে তসবি পড়ছিলেন । পূর্বা এসে দাদীকে জড়িয়ে ধরে বললো , এই বুড়ি ,শুভ ফাল্গুন ! সাবিহা খাতুন নাতনী কে জড়িয়ে ধরে হাসলেন , কাল হলুদ শাড়ি পরিস তো বুড়ি আর ফুলের গয়না । দেখতে ইচ্ছে করছে তোকে কেমন দেখায় । আচ্ছা বলেই চলে গেলো পূর্বা । ওর এত কথা শোনার সময় নেই । অনেক কাজ বাকি । কোন শাড়ি পরবে সেটা ঠিক করতে হবে , হাতে মেহেদি দিতে হবে । কখন বাসা থেকে বের হবে বন্ধুদের সাথে প্ল্যান করতে হবে ।
এক ঝটকায় সাবিহা খাতুন ফিরে গেলেন ৪৫ বছর আগে ।সেদিন ভর দুপুরে কেউ একজন এসেছিলো । এমনিতে সে আসতো প্রতিদিনই ।বাড়ির সামনে দিয়ে ফনিক্স সাইকেল নিয়ে একবার যেন আসতেই হবে । কিন্তু সেদিনের আসাটা একদম আলাদা ছিল ! জানালায় চিঠি গুঁজে দিয়ে ছুটে পালিয়েছিল ১৫ বছরের এক লাজুক কিশোর ! লজ্জাবতী কিশোরীর পুরো রাত কেটেছিল চিঠির সুগন্ধে !
তারপর সব বদলে গেলো । অচিন দেশের এক রাজকুমার এসে ছিনিয়ে নিয়ে গেলো রাজকুমারীকে । বাবা মায়ের মুখের উপর কথা বলার সাধ্যি ছিলো না তার ।
রাজকুমারী অপেক্ষা করেছে বহুবছর ! এখনো অপেক্ষা করে ! ফাগুন এলেই মনেমনে হলুদে রঙিন হয় । কেন যেন তার মনে হয় , কিশোর এখনো তাকে চিঠি লেখে ! শুধু ডাকপিয়ন তার ঠিকানা খুঁজে পায় না । সাবিহা খাতুন চিঠিটা বের করেন । এখনো তার কাছে প্রতিটা শব্দ নতুন ! প্রতিটা শব্দ বলে দেয় , কেউ আছে , ঠিক আছে ! তিনি সবসময়ের মতো মনে মনে চিঠির উত্তর দেন , হু , আমি থাকবো বাড়ির ঠিক পিছনের কদমতলায় । আপনি সত্যি আসবেন তো ?


---------------------------------------------------------------
তাহাদের স্বপ্ন
-----------------
প্রায় রাতেই ঘুম ভেঙ্গে কিছুক্ষণ চুপ করে বসে থাকাটা একটা নিয়মে দাঁড়িয়ে গেছে পূর্বার । অদ্ভুত সব স্বপ্ন দেখে ঘুম ভাঙ্গে ওর । কিন্তু পরে আর মনে থাকে না কিছু । শুধু ভীষণ মন খারাপ হয় ! অকারণে ভীষণ মন খারাপ ! বসে থেকে থেকে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে পূর্বা ! কিন্তু আজ ঘুম আসছে না । স্বপ্নটা আজ মনে আছে ওর ।
স্বপ্নে পূর্বা নিজেকেই দেখেছে । নির্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে , আশপাশ দিয়ে হুশ করে বেড়িয়ে যাচ্ছে বড় বড় ট্রাক । পূর্বার কোন দিকে খেয়াল নেই । স্বপ্নের ভিতরেই নিজের জন্য ভয় করছিল পূর্বার । হঠাৎ একটা ট্রাক একদম পূর্বার ঠিক পিছনে চলে এলো ! ঘুমের মধ্যেই দম বন্ধ করা কষ্ট হতে থাকে ওর । ঠিক তখনই হ্যাঁচকা টানে কেউ একজন রাস্তা থেকে টেনে সরালো ওকে । কি অদ্ভুত মায়া নিয়ে ওর দিকে তাকিয়ে আছে একটি ছেলে ! ছেলেটা খুব রাগী ভঙ্গিতে বলল , এভাবে কেউ হাঁটে ! একটু হলেই তো ট্রাকের নিচে পড়তে !
ছেলেটা এমন পরিচিত ভঙ্গিতে কথা বলছিল ! পূর্বা কিছুতেই চিনতে পারছিল না ওকে । কে ছেলেটা ? ঠিক তখনি ঘুম ভেঙ্গে গেলো ওর । এটাকে ঠিক মন খারাপের স্বপ্ন বলা যাবে না । কিন্তু পূর্বার ভীষণ খারাপ লাগছে । ছেলেটাকে একটা থ্যাংকস ও দেয়া হয়নি । তার আগেই স্বপ্ন ভেঙ্গে গেলো । ধ্যাত ! কোন মানে হয় ! ছেলেটাকে আবার দেখতে ইচ্ছে করছে । ইচ্ছে করছে , ছেলেটার হাত ধরে একটু হাঁটতে । পূর্বা লাইট নিভিয়ে শুয়ে পড়লো ! যদি আবার স্বপ্ন দেখে ছেলেটিকে , ওকে থ্যাংকস বলে নাম জিজ্ঞেস করতে হবে । তারপর একটা বকাও দিতে পারে । ওকে তুমি করে ডাকার জন্য ! আচ্ছা , ছেলেটা কোথায় থাকে ?
২৪টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×