somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

Msd Sagor
আমরা মৃত। যে মানবের মধ্যে বিবেক, বুদ্ধি, মনুষ্যত্ব, মানবতা বলে কিছু থাকে না, আমাদের মধ্যে ভাল মানুটাকে ঘুম পাড়িয়ে রাখি, প্রকৃত। মানুষের যে গুন গুলো থাকার কথা সেগুলা যদি আমাদের মধ্যে বহমান না থাকে তাহলে আমরা অবশ্যই জীবত থেকে মৃত। মানুষ হয়ে যেমন জন্ম নিলে

ঈদের প্রতিশব্দ...

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বরাবরই সব ঈদ যেন অনেকের কাছেই প্রতিযোগিতা মুলক। ঈদুল ফিতরে যেমন কাপড়, চুপড় ইত্যাদি একজনের চাইতে কে কার চাইতে ভাল ও দামী জিনিস কিনতে পারে। আর ঈদ-উল-আযহার দিনে কে কার চাইতে বড় ও দামী পশু কোরবানি দিতে পারে। এই প্রতিযোগিতা অনেকটা না হলেও কিছুটা অবশ্য রয়েছে। আর কিছুটা বললেও আবার ভুল হবে, কেননা এসব প্রতিযোগিতা প্রায় অনেকের চোখে পরে। যা হয়তো ঠিক না।
.
.
আমরা সকলেই ছোট থেকে বড় হবার আগ পযর্ন্ত প্রতিটি ঈদের সুন্দর কয়েকটি প্রতিশব্দ শুনে আসছি যা- ঈদ মানে খুশি, ঈদ মানে বেধা বেদ ভুলে গিয়ে শত্রুকে আপন করা এবং ঈদের আনন্দ সবার মাঝে বিলিয়ে দিয়ে ভাগাভাগি করে নেওয়া ।
.
.
বর্তমান অবস্থা পর্যবেক্ষণে এই সব সুন্দর প্রতিশব্দ গুলো শুধু শব্দই আর কিছু না। এই শব্দ গুলো এখন আর প্রতিফল ঘটে না। যার অর্থ হলো আমরা ব্যর্থ।
.
.
আজ এই কোরবানি ঈদে অনেক দুর দুরান্ত থেকে অনেক দরিদ্র হত দরিদ্র ছুটে যায় যেখানে কোরবানি পশু জবাই করা হয়, শুধু মাত্র তাদের তারা ও তাদের ছেলে মেয়েদের না পাওয়ার মাঝে এই একটি দিনে কোরবানীর মাংস খাওয়াতে। এক বাড়ি থেকে আরেক বাড়ি, এক এলাকা থেকে আরেক এলাকা, এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটেই চলছে তারা।
.
.
সামান্য কিছু মাংসের জন্যে তাদের পরতে হচ্ছে নানা ভুগান্তি। প্রায়ই দেখা যায় কেউ বাড়ির গেইটের ভিতরে সহজে ডুকতে দেয় না, গেইটের কোন ফাক ফুকুর দিয়ে হাত বাড়িয়ে শুধু পেয়ে থাকে এক টুকরো মাংস। আবার অনেকেই অনেক্ষন লাইনে দাড় করিয়ে নানা ঝামেলা করিয়ে মাংসের বদলে পশুর তেল, চর্বি, হাড্ডি বিলি করে। ভাল মাংস গুলো হয়তো নিজেদের আত্বীয় স্বজনদের জন্য হয়ে থাকে।
.
.
কোরবানীর মাংসও ভাল করে সমান ভাগ বন্টন হয় না অনেকে জাগাতেই। যেখানে সমান ভাগ বন্টন হবার কথা সেখানেই ব্যবহার হয় আগে নিজেদের স্বার্থ। মানবজাতী বলবো না কারন অন্য দেশ গুলো আমাদের মত নয়। আসলেই আমরা বাংলাদেশের মানুষরা বড়ই আজব।
.
.
শুধু ঈদ পালনের মধ্য দিয়ে নয় আগে আমাদের প্রয়োজন ঈদের প্রতিশব্দ গুলো ভালো করে বুঝা, মানা ও সেটা কাজে লাগানো, তাহলেই সেই সব সুন্দর প্রতিশব্দ গুলো বাস্তবে রূপান্তর হবে আর তাতেই আমাদের প্রতিটি ঈদ উৎযাপিত হবে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×