somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সৈকত মিত্র বড়ুয়া
“পাহাড়ের কান্না গুলা গড়িয়ে সমুদ্রে আঁছড়ে পড়ে ঢেউ তোলে, আর সেই ঢেউয়ে ভাসিয়ে তলিয়ে নিয়ে যায় জীবন তরী”

আমরা হারিনি, হেরেছে আমাদের আবেগ।

০৫ ই মার্চ, ২০১৪ রাত ১০:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালের ম্যাচটার কথা মনে পড়লে ডুকরে কেঁদে উঠে মনটা। গতকাল আমরা জিততে পারতাম সত্যিই জিততে পারতাম। জিতাটা কোন ব্যাপার ছিল না। কারন এর আগেও এশিয়া কাপে কিভাবে কেঁদেছে বাংলার মানুষ সেটা কারো অজনা নয়। আরেকটু পরিশ্রম করলে ম্যাচটা আমরা জিততে পারতাম। গতকালের ম্যাচ হারার কতগুলা কারন রয়েছে।


প্রথমত বিজয়- ১৩২ বলে ১০০ রান। বেশ ভাল তবে ৮০ রানের পর সে নিজের ক্যারিয়ার গড়তে মনোযাগি। সবাই নিজের দিকটা দেখে, দলের কিংবা দেশের দিকে তাকায় না। ও যদি চার/ছক্কা মেরে সাজ ঘরে ফিরে যায় তাতেও কোন দুঃখ থাকত না। তার কারন আমাদের আরো অনেক ভাল ভাল পারফর্মার রয়েছে। ৩২ টা বল মানে ৫ টি ওভার। তার একটি ওভারও যদি সাকিব পেত রান রেইট টা কত হত চিন্তা করেন। এভাবে প্রাণহীন ১০০ রান করার চাইতে ৮০ রানের পরেই তাকে সাজঘরে ফিরে যাওয়া উচিত ছিল।


এবার আসা যাক অধিনায়ক মুশফিক। বাংলাদের দলের সকল আশা-ভরসা। আর সে কিনা করল ক্যাচ মিস। ভাবতেই কষ্ট হয়, অতি সাধারণ একটা ক্যাচ। যদি ঐ ক্যাচটা ধরে পাইক্ক্যারে সাজ ঘরে পাঠানো যেত তাহলে ৭ টি রান কম হত। আর এই সাতটি রান আমাদের বিজয় যাত্রায় পৌঁছে দিত চুরান্ত শিখরে। শুধু এটা মুশফিককের জন্য অনুতাপের নয় সারা বাংলার মানুষকে কাঁদিয়েছে এই ক্যাচটার কারনে। যার কষ্ট বহন করলে বাংলার ক্রিকেট পাগলা মানুষ।



এবার আসা যাক আব্দুল রাজ্জাক- বারবার ওর বল মার খাচ্ছে, তা দেখেও মুশফিক কেন যে তাকে বল করতে দিল সেটা চিন্তার বিষয়। জিয়াউর একজন ভাল বোলার। তাকে বল করতে দেওয়া হয়নি গতকাল। জানি সে অতিরিক্ত বোলার কিন্তু বোলার তো তাই না। মুমিনুল একজন বেটিং, তারপরেও তাকে বোলিং করতে দেওয়া হয়েছে , অথচ জিয়াকে দেওয়া হল না। এখানে কি মুশফিকের একঘোয়ামিটা ভাল করে চোখে পড়ে। এভাবে আত্বীয়তা করতে গেলে তো দেশের বারটা বাজবে। খেলাতে চাই সমজতা, যেখানে থাকবে না ভেদাবেদ সবাই সমানে সমান। সবাই দেশের জন্য খেলবে । নিজেদের জন্য নয়। সবার বল যখন মার খাচ্ছে তাহলে জিয়াকে দিলে ক্ষতি টা কি হত। হয়তো মোরটা ঘুড়ে দাঁড়াতে পারত বাংলাদেশ দল। কিন্তু সেটা করা হল না। তার বড় একটি কারন দলের মধ্যেও অনৈক্যতা।



কেন সাকিবকে ৪৮ ওভারে বল করতে এসে কাঁদতে হয়।
খেলার শুরু হতে কতগুলা মেয়েকে ক্যামেরা ম্যান বার বার দেখাচ্ছে। যখন টাইগারদের হুংকার বাড়তে লাগল তখন মেয়েগুলার আনন্দে সারা বাংলার কোটি কোটি মানুষও আনন্দিত হতে লাগল। মুশফিকের ক্যাচ মিস করার পর ডুকরে কেঁদে উঠল মেয়ে গুলা। তাদের কান্নাতে পুরা জাতি কেঁদেছে সেটা সবাই দেখেছে।
পঞ্চাশোর্ধ একজন মা উপর ওয়ালার কাছে হাত তুলে দোয়া কামনা করতেছে বাংলার টাইগারদের জন্য।
একটা ছেলে চশমা খুলে চোখ মুছতে লাগল। আর কতগুলা মেয়ে পতাকার আড়ালে কান্না ভেজা মুখ লুকাতে লাগল। এই দেশটার জন্য আমাদের এত মায়া। কোটি কোটি মানুষের ভালবাসা/দেশপ্রেম বুকে নিয়েও এই দেশটাকে আমরা পাল্টে দিতে পারছি না এ কথা গুলা আবেগ নয়। কিংবা আবেগে পরিণত করার নয়।
এভাবে আর কতদিন বলতে পারেন। যদি এই ধরনের পরিস্তিতির জন্য আমাদের অপেক্ষা করতে হয় তাহলে এত ভাল খেলার দরকারি বা কি ! আফগানিস্তানের মত দলের সাথে পরাজয় বরণ করতে হয় সামনে তো নতুন যে কোন দলের সাথেও পরাজিত হবে বলে মনে হয়। সবাই নিজিদের দিকটা দেখে। দলের দিকটা দেখে না। খেলাতেও আত্বীয়তা। দলকে জিতাতে চাইলে চাই সম্পৃতি। যা বাংলাদেশ দলে বর্তমানে বড় অভাব।



জিতলেও বাংলাদেশর সাথে আছি, হারলেও বাংলাদেশের সাথে আছি। মানলাম তবে এটা আমরা অনুভব করি। টাইগারদের মনোবল দেওয়ার জন্য। কিন্তু তারা কি সে মনোবল টা রাখে। রানের পাহাড় করলে হয় না, যদি একটু সিনসিয়র হওয়া যায়, একটু ভাল করে বোলিং, ফিল্ডিং করা যায় তাহলে ম্যাচ জিতা কোন ব্যাপার না। এশিয়াকাপে তো হোয়াইট ওয়াশ হব সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই এ ধরণের পরাজয় আমরা আর কখনো চাই না। বিশ্বকাপ টা ছুঁয়ে দেখার অধিকার আমাদেরও আছে। আমরাও বিশ্বাকাপ জিতার স্বাদ গ্রহন করতে চাই। আমরা যে সত্যিই বাঘের বাচ্চা সেটা বিশ্বকে আরো একবার প্রমাণ করাতে চাই। তাই আশা রাখছি T20 তে যাতে এ ধরণের না হয়। অনেক কষ্ট পেলাম গতকালকে। যদি এভাবে কষ্ট পেতে থাকি, তাহলে এক সময় আর কষ্ট অনুভব হবে না। অনুতাপ ও থাকবে না। অল্প শোকে কারত আর অধিক শোকে পাথর হয়ে যাব।


শুভ কামনা বাংলার টাইগার্স।
পাশে আছি, পাশে থাকব।




সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৪ রাত ৯:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×