somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় একটি শহর......

১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আচ্ছা যদি এমন একটা শহর পান, যে শহর আপনাকে স্বপ্ন দেখতে শেখাবে, স্বপ্নে রঙ ছোঁয়াবে, সেই রঙ তার পেখম মেলবে রংধনু হয়ে... রাঙিয়ে দেবে আপনার পুরো জীবনটাই। ভরে দেবে কানায়-কানায়। ঘুচে যাবে পুরনো সব না পাওয়া, অতৃপ্তি, দুঃখ-কষ্ট-ক্লেশ আর সব অপূর্ণতা।

জীবন সাজবে তার সবটুকু বর্ণিলতা নিয়ে...! আমি বলবো সেই শহরের কথা... যে শহরে আমার আমিকে খুঁজে পেয়েছি, আজকের এই আমি, আমি হয়ে উঠেছি, জীবনকে দারুনভাবে উপভোগ করতে শিখেছি।

আজও চোখ বুজলেই চলে যাই যে শহরের রূপ-রস-গন্ধ-ঘাস-লতা-পাতা-রোদ-বৃষ্টি-ছায়া-তপ্ততা-কুয়াশা-জলতান-রাতদিন-সকাল-সন্ধা-ভোরের সেই দিনগুলোতে......

এভাবে.........

পীচ ঢালা পথের শুরুতেই জুবেরি ভবনের সবুজ গালিচা।
একটু পেরুলেই... স্ব-নামে খ্যাত প্যারিস রোড, যার প্রতিটি বাঁকই ৯০ ডিগ্রী কোণের অসামান্যতায় দেবদারু-মেহেগনির ছায়ায় ঘেরা।

আদরের আম বাগান......!

বাদরদের ইবলিশ চত্বর......!

ভালোলাগা-ভালোবাসা-প্রেমে উন্মাতাল কলা ভবন...

গাছের গুড়িতে-বেদীতে ভালোবাসার সাতকাহন...!

নির্ভার সময় কাটানোর স্নেহশীল লাইব্রেরী...!

সিনেট ভবন-দেবদারুর আড়ালে প্রেমিক জুটিদের খুনসুটি...!

সাবাস বাংলাদেশের বেদীতে শুয়ে-বসে, তারায় ভরা আকাশ দেখে কাটানো কত রাত...!

ধুলো ওড়ানো বাসস্ট্যান্ড,

প্রেমহীন চোখ রাঙানো বিজ্ঞান ভবন...!

ভাঙা-চুড়া সেই মন বদলের রাস্তা...!

অধর সুধা পানের তুত বাগান...!

হাজার ফুলের বাসর সাজানো শত রঙের ফুল বাগান...!

উষ্ণতা পাবার বোটানিক্যাল গার্ডেন...!

জীবন থেকে জীবন কেঁড়ে নেয়া চারুকলা...!

হিমশীতল মধ্যরাতে স্টেশন বাজারের কালাই রুটি-কাঁচাঝাল-ধনেপাতা-বেগুন ভর্তার অমৃত.......!

পরিশেষে......

ডান হাতে সনদ আর বাম হাতে পশ্চিম পাড়ার প্রেয়সীর হাত ধরে...!

জীবনকে সত্যিকারের জীবনে পরিণত করা.........!

হতে কি পারে এর-চেয়ে প্রিয় শহর............?

আমার সবচেয়ে আবেগের-ভালোলাগার-ভালোবাসার, প্রানের আর মনের মাধুরী মেশানো -চাওয়া-পাওয়া-ভাবনা-কল্পনা-স্বপ্নকে, রঙে-রঙিন করে জীবনকে সত্যিকারের বর্ণিলতায় সাজানো এক শহর.........

রাজশাহী............!!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×