somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পর্নোগ্রাফি যেভাবে আমাকে শেষ করে দিয়েছে, আপনাকে দিচ্ছে

০১ লা মার্চ, ২০১৪ সকাল ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পর্নোগ্রাফি শব্দটা শুনেই এড়িয়ে যাওয়া চেষ্টা করবেন না প্লিজ। আমি জানি, আপনি নিয়মিত না হলেও কালেভদ্রে পর্ন দেখতেন, দেখেন কিংবা এখনও দেখে না থাকলে কোনকালে দেখবেন। আসলে পর্নোগ্রাফি ব্যাপারটা এতটাই ছড়িয়ে গেছে যে, কেউ যদি বলে সে পর্নের সংস্পর্শে আসেনি তা বিশ্বাস করা কঠিন হয়ে দাঁড়ায়। মোড়ের মোবাইলের দোকান, রাস্তার ওপর সিডির দোকান, বন্ধুদের মোবাইল ফোন থেকে ব্লুটুথ কিংবা ওয়েবে তো আজ চাইবার আগেই পর্ন পাওয়া যায়। যাক প্যাকপ্যাকানি, আসল কথায় আসি। পর্ন বলতে কি বুঝাচ্ছি?

"এমন ভিডিওচিত্র যাতে (মানুষের) সহবাসের দৃশ্য (সাধারণত) অস্বাভাবিকভাবে দেখানো হয়"

স্পেডকে স্পেড বলাই কর্তব্য। পর্ন দেখতে আমারও আপনার মতই ভালো লাগে, কারণ আমার মস্তিষ্ক। পর্ন দেখলে মস্তিষ্কে এক ধরণের আসক্তি তৈরি হয়, যার কারণ, শরীরে নিঃসৃত কিছু হরমোন। এভাবে বছরের পর বছর দেখতে দেখতে আপনার মস্তিষ্কের প্রয়োজন হয় আরও আরও হার্ডকোর পর্ন। আপনার তৃপ্তির লিমিট আস্তে আস্তে বাড়তে থাকে ধনাত্মক অসীমের দিকে। যা আমারও হয়েছে এখন, হার্ডকোর চাই, আরও হার্ডকোর।
আপনার মস্তিষ্ক ভিডিওচিত্রের প্রতি নির্ভরশীল হয়ে পড়বে, যেমনটি আমার ক্ষেত্রে হয়েছে। রিয়েল লাইফে তথা বাস্তব জগতে কোন মানুষের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের প্রতি আপনার আগ্রহ তেমন থাকবে না। ধরলাম টেনেটুনে বিয়ে করেই ফেললেন। আর দশজন স্বাভাবিক মানুষের মত আপনার মস্তিষ্ক স্বাভাবিক সহবাসে নাড়া দিবে না। কারণ, আপনার মস্তিষ্কের কোড চেঞ্জ হয়ে গেছে চোখ থেকে অনুভূতি নিতে, শরীর থেকে নয়। (না আমি বিয়েশাদি করিনি, কিন্তু ব্যাপারটা হালকা আন্দাজ করতে পারছি) আর এক্ষেত্রে ফ্যামিলি লাইফ কতটা সুখকর হতে পারে, আপনিই আন্দাজ করে নিন।
আপনার স্মৃতিশক্তি কমে যেতে থাকবে। আমার এখন এমন অবস্থা সকালে ভাত খেয়েছি কিনা, দুপুরে বাবা জিজ্ঞেস করলে উত্তর দিতে পারি না। মনযোগ দেবার ক্ষমতাও হবে ক্ষতিগ্রস্থ। পড়াশোনাসহ স্বাভাবিক পারিবারিক ও সামাজিক জীবনযাপনে যা সুদুরপ্রসারী খারাপ প্রভাব ফেলার জন্য যথেষ্ঠ। গার্লফ্রেন্ডের/ওয়াইফের জন্মদিন ভুলবেন, বাবার জীবন বাঁচানোর ঔষধের নাম।
আপনি পুরুষ হলে ED রোগে আক্রান্ত হতে পারেন। স্রষ্টার করুনায় আমার এ পরিণতি হয়নি। ED না হলেও, দেহের জননতন্ত্রের অঙ্গগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।
পর্ন আসক্তি একসময় এমন পর্যায়ে পৌছায়, যে পরিবার, ভাইবোন, বাবা-মা বন্ধু সবার থেকে গুরুত্বপূর্ণ মনে হবে জেনা হেইজদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওচিত্র। সমাজ, পরিবার থেকে আপনি বিচ্ছিন্ন হতে থাকবেন। এ আসক্তি হেরোইন, মরফিন ইত্যাদির থেকে কোন অংশে কম নয়। ভাইয়ের সাথে বেড়াতে যাওয়ার থেকে হাই ডেফিনিশন পর্নেই এখন আমি বেশি স্বস্তি বোধ করি।

অনেক সংক্ষেপে লিখলাম, গুগল করলে আরও অনেক কিছুই জানতে পারবেন। আমাদের মস্তিষ্ক কতটা অসাধারণ, বলে বোঝানো সম্ভব না। সিম্যুলেশন করলে আমাদের ব্রেইন রিপ্রোগ্রামড হতে সময় নেয় না। আসুন বদলাই, একদিনে হয়তো পারবো না, এক সপ্তাহেও না, এক মাসের না। কিন্তু চেষ্টা করি, একবার না পারিলে দেখ শতবার। আমরাই ভবিষ্যৎ। আমাদের পারতেই হবে, মানবজাতির অস্তিত্বের স্বার্থে। আমার পোস্ট হয়তো আপনাকে পর্ন থেকে দূরে রাখতে পারবে না, তবুও একটু চিন্তার অবকাশ করে দিলে আমি মনে করবো আমার লেখা সফল।




লেখাটি এই লিংক থেকে সংগ্রহকৃত
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×