somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেথি শাক অভিজ্ঞতা

২০ শে মার্চ, ২০২৪ রাত ৯:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবিঃ গুগল

সকালে ঘুম থেকে উঠে মোবাইল টিপাটিপি করতে করতে নারী দিবস পোস্ট দেখে কোন কারণ ছাড়াই উঠে পাশের রুমে গেলাম সেখানে আমার শাশুড়ি এবং আমার মা আর আমার একমাত্র ছোট্ট মেয়েটা আড্ডা দিয়ে যাচ্ছে ঘন্টাখানেক ধরে। তাদের গল্পের আসর ভেঙ্গে দেওয়ার জন্য অযথাই বললাম আজকে নারী দিবস ওঠেন ওঠেন সবাই উঠে পড়েন ছবি তোলা হবে। উনাদের তিনজনের একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিয়ে বসে আছি, তখন শাশুড়ি মা এসে আড়াই হাজার টাকা দিয়ে বললেন যাও তোমার মায়ের পছন্দের একটা বড় ইলিশ মাছ কিনে নিয়ে আসো।
সঙ্গে সঙ্গে আমার দিল মে লাড্ডু ফুটা কত শত যুগ আগে বিবাহের পূর্বে এইভাবে একা একা বাইরে বের হতাম সে যেন আজ রূপকথার গল্প, আজকে এত বছর পর এত আনন্দের দিন আমি কই যাব!! কোথায় গিয়ে নিজেকে রিফ্রেশ করব নাকি কোন রুফটপ রেস্টুরেন্টে গিয়ে বিন্দাস রিলাক্স করতে করতে পিজ্জা খেয়ে আসব! কি করা যায়! কই কই যাওয়া যায়! এত শর্ট টাইমে টাইম ট্রাভেল করা যায় কিনা! কী করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যাই, কোন মাঠে যে ছুটে বেড়াই, সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি।

আমি ফাস্ট ফাস্ট রেডি হতে হতে মেয়ের দিকে ফিরলাম শেষ রক্ষার কি অবস্থা পর্যবেক্ষণ করার লক্ষ্যে বললাম আপনি কি আমার সাথে যাবেন!? না দাদির সাথে আর নানের থাকবেন! প্লিজ আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন তাহলে বলবেন আপনি বাসায় থাকবেন ডোন্ট ব্রেক মাই হার্ট বেইবি।

সে যেহেতু আমাকে ভালবাসে তাই তার মনের আবেগকে দমন করে বলল আমি কি বলেছি নাকি আমি তোমার সাথে যাব আমি তো বলেছি আমি দাদির সাথে থাকবো নানের সাথে থাকবো। এক নিঃশ্বাসে সে কথাগুলো বলে সামনে থেকে প্রস্থান করার সাথে সাথে সুযোগ হাতছাড়া করার রিক্স না নিয়ে আমি বের হয়ে গেলাম।

নিজেকে মুক্ত পাখির মত লাগলেও আসলে মুক্ত পাখিরা কখনো মুক্ত হতে পারেনা, দেখা গেল আমি আমার প্ল্যান করার টাইম ট্রাভেল ফেলে সুরসুর করে সুপার শপ স্বপ্নতে ঢুকলাম ইলিশ মাছ কিনতে।
ইলিশ মাছ কিনতে লাগলো ২২৫০ টাকা, বাকী টাকা দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে মেয়ের জন্য চকলেট কিনলাম, শাক কিনলাম জীবনে দেখিনাই এইরকম একটা শাক। ভেজিট্যাবল কর্নারের ছেলেটা শাকগুলা প্যাকেট করে দিতে দিতে বলল সে এই শাকের নাম জানে না জিন্দেগিতে দেখেও নাই, আমিও এই শাক কোনদিন চোখে দেখি নাই। চিমটি চিমটি।

বিল দেয়ার কাউন্টার একদম রাশ এরিয়া, হাজার বছর ধ’রে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে থাকতে থাকতে কাউন্টারে ছেলেটি আমার বাজারগুলোর প্রাইস এন্ট্রি করতে করতে এসে থমকে দাঁড়ালো বলল ম্যাম এটা কি শাক? আই ডোন্ট নো বলে দাঁড়িয়ে আছি, ওর সাথে সাহায্যকারী আরো দুজন ছেলে দাঁড়ানো তিনজনেই বিপদে পড়েছে শাক বিল করা নিয়ে, নাম না জানলে প্রাইস এন্ট্রি করবে কি করে! মুশকিল! একজনকে শাক নিয়ে পাঠালো শাকসবজির কর্নারের ছেলেটার কাছে নাম জেনে আসতে, সেইখান থেকে ছেলেটি আর আসছেও না সম্ভবত নাম জানতে পারে নাই। আমার পিছনে লম্বা লাইন বিল দেওয়ার জন্য। আমার পরের সিরিয়ালে এক সুদর্শন দম্পতি তারা যথেষ্ট বিরক্ত। পুরুষটির মুখ কঠিন তিনি পঞ্চাশোর্ধ, জামাইর দেখাদেখি স্ত্রী ও মুখ কঠিন করে দাঁড়িয়ে আছে উনি বেশ সুন্দরী ও মিশুক।

পাঁচ মিনিট সময় এভাবে শাকের নাম খোঁজাখুঁজি করে ব্যয় হওয়ার পর কঠিন মুখের সুদর্শন পঞ্চাশোর্ধ লোকটি গম্ভীর কণ্ঠে বলল এটা মেথি শাক, মেথি লিখে সার্চ দাও তাহলেই বিল করতে পারবে, তোমরা নিউ জেনারেশন চেনো শুধু বার্গার পিজ্জা চাওমিন ভাল জিনিশ চিনবে কি করে। আমি বোকার মতন তার স্ত্রীর দিকে ফিরে বললাম আমি ও ফার্স্ট টাইম এটা দেখেছি, তাই ট্রাই করার জন্য নিলাম আজ, আমার কথা শুনে সে মোলায়ম কন্ঠ করে আমাকে বলল, এটা ছোট মাছ দিয়ে রান্না করতে হয়। শুধু পিয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজি করলে কিন্তু খেতে পারবেন না তিতা লাগবে। ছোট টেংরা মাছ অথবা শোল মাছ অথবা মিক্সড যেকোনো ছোট মাছের পাশে দিয়ে রান্না করে দেখবেন খেতে ভাল লাগবে। বললাম ছোট মাছ তো শেষ তবে শোল মাছ আছে ফ্রিজে,
- তাহলে তো হলোই অত মাছ দিতে হবে না শোল মাছ হলে ওটার শুধু একটা লেজ দিয়ে রান্না করলেও হয়,
তাকে ধন্যবাদ না দিয়ে বাসায় এসে মা ও শাশুড়ি মাকে ঘটনা ও শুনে আসা রেসিপি বলে সত্যি সত্যি শোল মাছের লেজ দিয়ে মেথি শাক রান্না করলাম এবং মা ও শাশুড়ি মা সেটি খেয়ে অনেক খুশি হল। এবং বার বার প্রশংসা করার পর খুব আফসোস হল রেসিপি বলা মানুষটিকে ধন্যবাদ না জানিয়ে আসার জন্য, চেনা মানুষের ভিড়ে ক্ষণিকের জন্য হলেও পথে ঘাটে নানা স্থানে কত অচেনা মানুষ ও কত রকম উপকার করে জীবন থেকে হারিয়ে যায় সেগুলো মনে রাখি না, বরং এটা ভেবে রাত জেগে চোখের জল দিয়ে বালিশ ভেজাই কত মানুষের জন্য কত কিছু করলাম কেউ সেগুলো মনে রাখলো নাহ দুনিয়াটা বেইমানের কারখানা।

উপরের লেখাটা নারী দিবসের দিন ঘটা অভিজ্ঞতার আলোকে লিখেছিলাম সেই দিনই। শেষ অংশ নারী দিবস নিয়ে বাকী আরো কি কি লিখব ভেবে রেখেছিলাম যা এখন আর মনে আসছে না।
ভাল থাকুন সবাই,
দশম রমজানের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০২৪ রাত ৯:৫৩
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×