
সমুদ্রের প্রতি এত টান কিশের! সমুদ্র দেখে ফিরে এসে নিঃসঙ্গ বারান্দায় বসে বসে ধূলোয় ভরা রাস্তায় আসা যাওয়া করা যানবাহনের দিকে তাকিয়ে আমি সমুদ্রের কথা ভাবছি, শীতের ঠান্ডা বাতাসের সাথে সাথে ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে সময় মেনে গর্জনে গর্জনে মুখরিত সমুদ্রের ঢেউয়ে আসা শীতল পানি আমার পায়ের পাতায় স্পর্শে যে স্বস্তি দিল তার জন্য সমুদ্রের কাছে আমি ঋণী।সমুদ্রের বিশালতা মুছে দিতে পারে হৃদয়ে দীর্ঘদিনের জমে থাকা জঞ্জাল ভরা রোগ শোক কষ্ট দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণা। মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য বছরে একবার অন্তত প্রত্যেক মানুষের সমুদ্রের কাছে যাওয়া উচিত।

ছবিটা তুলেছি ইনানী বিচ থেকে

অচেনা জলপরীটা হঠাৎ ক্যামেরায় চলে এসেছিল,

ঢেউ

ঢেউ

কক্সবাজারের ঝাউবনের সৌন্দর্য ছিল অন্যরকম ঝাউগাছগুলো সৈকতের কাছাকাছি এলাকায় লাগানো বলে এর সারির নীচের মাটি সমুদ্রের কারনে একদম ঝকঝকে তকতকে দেখলেই মন ভালো হয়ে যায়।

এই ছবিটা পাটুয়ারটেক থেকে তুলেছি, সমুদ্রের ঢেউ বদলানোর নাটকীয় দৃশ্য, এখানে ঢেউ অনেক বেশি শক্তিশালী আর খুব উঁচু। ঢেউগুলো পাথরে আছড়ে পড়ার দৃশ্য চোখ ধাঁধানো।

ইনানী বিচ

হিমছড়ি পাহাড়ের উপর থেকে সমুদ্র

সূর্য ডোবার ক্ষণে। সূর্য ডোবার সময় সুগন্ধা বিচে থাকলে সূর্য ডোবার দৃশ্য শত চাইলেও জনমানবহীন খালি তোলা সম্ভব না সম্ভবই না।

কক্সবাজারের মেরিন ড্রাইভ দিয়ে ঘুরলেই সমুদ্রের বিচের বিভিন্ন বৈচিত্র দেখা যায়, একটা থেকে আরেকটা মনে হয় যেন আলাদা। কিছু কিছু বিচ একদম ফাঁকা পড়ে থাকে। কিছু কিছু বিচের পানি একদম ঘন নীল সেন্টমার্টিনের পানির মতন। সবথেকে বাজে পানি সুগন্ধা বিচের, একদম কালো।

সমুদ্রের মাছ ধরার নৌকা

মৎস্যকন্যার পা,
অচেনা এক মৎস্যকন্যা কে ছবিটা তুলে দেখিয়ে বললাম আপনার অনুমতি না নিয়ে তুললাম আপত্তি থাকলে কেটে দেব, সে তার দেবীর মতন চেহারা নিয়ে হেসে বলল না না আপত্তি নেই সুন্দর হয়েছে ছবিটা, এই কথা বলার মধ্যেও কি এক বিষন্নতা তার ছিল কে জানে! ভালো থাকুক সে।


বিদায় সমুদ্র
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৯