ভালোবাসার বৃষ্টিতে, তুমি আমি একসাথে
মিলবো দুজন শ্রাবণো ধারার সৃষ্টিতে আর সৃষ্টিতে
আজকে তোমায় পাবার আশে মন মাতে ঐ মন মাতে
চাইবো শুধু তোমার চোখে দৃষ্টিতে আর দৃষ্টিতে
একটুখানি ছোঁয়ার আশে মন রাঙে ঐ রাঙে
গোধূলী তার মনের আকাশ স্বপ্ন চূড়ায় জাল বুনে
ছোট দুটি ঠোটের হাসি বাধ ভাঙে ঐ বাধ ভাঙে
শান্ত দুটি চোখের তারায় ঝিলমিলিয়ে রোদ হাসে
সাঝের বেলায় মনটা আমার করছে খালি উদাস উদাস
ইচ্ছে করে গন্ধ নিতে তোমার গায়ের মিষ্টি সুবাস
স্বপ্নজোড়া চোখটি কেন শুধুই মিঠেল রোদে হাসে
বন্ধু তোর লাগিয়া মনটা আমার আবীর রঙে ভাসে।

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




