somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথোপকথন-২

১৪ ই আগস্ট, ২০১০ রাত ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথোপকথন-১
-উঠেছ ঘুম থেকে?
"হুমম, আজ ঘুমাইনি। জেগেই ছিলাম।"
-ওহহ, কী করলে জেগে জেগে? কাজ অনেক?
"নাহহ, কাজ টাজ নয়, এম্নিই।"
-এম্নি কী? আমাকে তো বলো দশটার মধ্যে ঘুমিয়ে পড়ো, তবে আজ এম্নিতে এমন কী হলো, যে জেগেই ছিলে?
"কি ব্যাপার, জেরা করছো নাকি?"
-নাহয় করলামই একটু। জানতে চাইলে যদি না-ই বলো তখন জেরা তো একটু করতেই হবে।
"ফোনে কথা বলছিলাম। তাতেই দেরী হয়ে গেল। তারপর ভাবলাম শেষরাতে যদি ঘুম না-ভাঙ্গে! তাই আর ঘুমালাম না।"
-কার সাথে ফোনে কথা বলছিলে এতরাতে?
"আআরে? এবার কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছেনা?"
-আমাকে বলতে আপত্তি?
"সেটা নয়। ভাবছি আজকে যদি বলি, তবে কালকেও তুমি জানতে চাইবে। তুমি ধরেই নেবে জানার অধিকার তোমার আছে। বলতে আমার কোনও আপত্তি নেই তবে পার্টিকুলারলি তোমাকে বলতে চাচ্ছিনা।"
-আচ্ছা, আমার অধিকার নেই, অধিকার নেই - বারবার আমাকে শুনিয়ে কী মজা পাও বলো তো?
"মজা পাই কে বল্লো? তবে যেটা রিয়্যালিটি, সেটা ভুলে গেলে চলবে কেনো? তাই সেটা তোমাকে তো বটেই, নিজেকেও শুনাই।"
-আর কী করলে ফোনের কথা শেষ করে? ব্লগিং?
"হুমম, খানিকটা ব্লগিং, খানিক এদিক-সেদিক ঘোরাঘুরি..."
-আমাকে তো তোমার লেখার সাব্জেক্ট বানিয়ে ফেল্লে।
"পড়েছ?"
-তোমার কোন লেখাটা পড়িনি বলো?
"লিখেছি বলে রেগেছ? মুছে দেবো?"
-নাহ্, থাকুক। আমি তো লিখতে পারিনা। এই ব্লগ নাহয় আমাদের কথোপকথনের একটা স্মৃতি হয়েই থাকুক। যখনই তোমাকে মনে মনে খুঁজবো, এসে পড়ে যাবো।
"তাহলে তো হবেনা। আমার এ্যাত্তোগুলা লেখার মধ্যে বেছে বেছে খালি নিজেরগুলাই পড়বে, সেটা তো আমি মানবোনা। তুমি তো এখনও স্বার্থপরই আছ, খালি নিজের কথাই ভাবো!"
-নিজের কথা ভাবি? আমি খালি নিজের কথাই ভাবি?? তাহলে সারাদিন আমার মাথায় খালি তোমার চিন্তা ঘুরে কেন বলো তো?
"ঐ যে, তুমি স্বার্থপর। নিজের জন্যই তুমি আমার কথা ভাবো। আমার কথা ভাবতে তো তোমার ভালই লাগে মনে হয়। যেদিন খারাপ লাগে, সেদিন কি আর ভাববে আমার কথা?"
-আচ্ছা আমার অবাক লাগে, সেদিনের সেই পুঁচকে মেয়েটা এখন এমন পাকা পাকা কথা বলে! আমি বড়, না তুমি বড় বলো তো?
"বয়সে তো তুমিই বড়। কিন্তু মানুষ হিসেবে আমি।"
-ছোটবেলা থেকেই তো তুমি ইঁচড়েপাকা ছিলে। এখন স্বভাবটা আরও প্রকট হয়েছে।
"ভাল হয়েছে। আমি খেতে গেলাম।"
-এত তাড়াতাড়ি? আরেকটু কথা বলি?
"না-রে ভাই। কথা তো তোমার সারামাস বললেও শেষ হবেনা। আর জানিই তো কী বলবা।"
-আরও তো বিশ মিনিট সময় আছে!
"বিশ মিনিট দেখতে দেখতে পার হয়ে যাবে। আমি তো তোমার মত আরামে নেই যে বসে বসে সারাদিন ডে-ড্রীম করবো!"
-আমাকে এত খোঁচা দাও কেন বলো তো? এটা কি নেসেস্যারি?
ঠিক আছে দেবোনা। এখন উঠি?"
-যাবে? আচ্ছা, যাও তবে।
"বাই…"
-এ্যাই শোন-না, আবার বসছো কবে?
"উফ্‌, আর কাজ নেই বুঝি আমার? জানিনা।"
-আমি কিন্তু অপেক্ষা করে থাকবো!
"দেখা যাবে! গেলাম।"
কথোপকথন-৩
কথোপকথন-৪
কথোপকথন-৫
কথোপকথন-৬ (শেষ)
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৫৮
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×