
ভালোবাসা,
আজ তোমার কাছে যেতেই ভয় করে,
মনেহয় চোরাবালি,টেনে নেবে জালে!
ভালোবাসা,
আজ তোমায় আপন ভাবতেই ভয় করে,
মনেহয় পালকহীন পাখি,হারাবে গজালে!
ভালোবাসা,
আজ তোমায় বিশ্বাস করতেই ভয় করে,
মনেহয় বারবনিতার রাতের হাসি,পুরাবে সকালে!
ভালোবাসা,
আজ তোমায় নিয়ে স্বপ্ন দেখতে ভয় করে,
মনেহয় নদীচরে ঘর,ভেসে যাবে জলে!
ভালোবাসা,
আজ তোমায় ভালোবাসতেই ভয় করে,
মনেহয় মরিচীকা,হৃদয় নিয়ে খেলে!!
সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




