দেশটা আসলে কার?
আমার নাকি আপনার বা পরিচালিত কোন শাসক গোষ্টির?
আমাদের দায়িত্ব কি? যারা পরিচালনায় আছেন তাদের কর্তব্য কি?
পরিচালনার গাফলতি হচ্ছে কিনা তা দেখিয়ে দেন কে?
স্বার্বভৌমত্ত্ব কি? আদৌ কি আছে এই দেশে?
আমরা সবাই পৌরনীতি পাঠে পড়ে এসেছি নেতৃত্বের গুনাবলি কি কি?
বর্তমানে এই গুনাবলীর কয়টি শাসক গোষ্টির কাছে খুজে পাওয়া যায়?
আমাদের কার কাছে শরণাপন্ন হওয়া উচিত?
আমাদের আম সাধারণের মাথায় কাঠাল ভেঙে রিজার্ভ এর টাকা হরিলুট,
জবাব চাইবো কার কাছে?
টাকা আমার না আপনার না সরকারের?
মাথাপিছু জনগনের ঊপর কত টাকা ঋণ এর অংক আছে?
গৃহপালিত বিরোধীদল আর পার্লামেন্ট আসনচ্যুত দলের ভূমিকা কি?
কালের গর্ভেই কি হারিয়ে গেলো সাগর-রুনি?
১০০টাকায় কত টাকা কর হলে আমাদের দেশ এগিয়ে যাবে? (এখন বর্তমানে ১৮টাকা হারে দেই প্রতি ১০০টাকায়)
শিক্ষায় শিক্ষিত হইলাম কিন্তু কর্মসংস্থান কে দিবে বা তার সৃষ্টিক্ষেত্র তৈরির সম্ভাবনা আছে কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

