somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাখাওয়াত হোসেন  বাবন
ব্লগিং শুরু করি প্রথম আলো ব্লগে "আমার কবিতা নামে" আমি ব্লগিং করি মূলত নিজের ভেতরে জেগে উঠা ব্যর্থতা গুলোকে ঢেকে রাখার জন্য । দুনীতিবাজ, হারামখোর ও ধর্ম ব্যবসায়িদের অপছন্দ করি ।

ফেরেস্তাতান্ত্রিক - ফেরেস্তাগন আল্লাহর রায় শুনে হতা্শ হলেন , ফ্যাল ফ্যাল করে একজন অন্যজনকে দেখতে লাগলেন । ভাবটা এমন এটা কোন রায় হলো !!!

১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দৈবাত কারণে খালেদা জিয়া এবং শেখ হাসিনার একই দিনে মৃত্যু হয়েছে । বেশ কয়েকদিনের রাস্ট্রিয় শোক, অনেক স্মৃতিচারণ, অনেক শ্রদ্ধা নিবেদনের পর দু’জনকে দাফন করা হয়েছে । ফেরেস্তাদের মধ্যেও এই দু’জন মাইয়াতকে নিয়ে উৎসাহের কোন কমতি নেই ।
যেহেতু দুজই দীর্ঘদিন একটি রাস্ট্রের রাস্ট্র প্রধান ছিলেন সেহেতু দুজনের পাল্লাই পাপ পূণ্যে বোঝাই । কে কোন পুরস্কার বা শাস্তি পায় তা দেখার জন্য ফেরেস্তাদের মধ্যে তুমুল আলোচনা চলছে । একজন বললেন, উনি এটা ভাল করেছেন তো অন্য জন বলছেন উনি ওটা খারাপ করেছেন ।কেউ বলছেন উনি পুরস্কৃত হবেন তো অন্য জন বলছেন, না উনি শাস্তি পাবেন । অনেক আলোচনা, অনেক সমালোচনা চলছে তো চলছেই ।
সেই সঙ্গে সবাই অপেক্ষায় আছেন আল্লাহ্ দু’জনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেন তা দেখার । সব দেখে, শুনে মহান আল্লাহ্ ফেরেস্তাদের উদ্দেশ্যে বললেন, দেখ যেহেতু দু’জন একটি গনতান্ত্রিক রাস্ট্রেক শাসক এর দায়িত্ব পালন করেছে দীঘদিন এবং দু’জনই নিজেদেরকে গনতন্ত্রের ধারক, বাহক বলে পরিচয় দিতেন । তাই এই দু’জনের বিচারের প্রক্রিয়াও হবে গনতান্ত্রিক অথাৎ ফেরেস্তাতান্ত্রিক । তোমরাই উনাদের ভাগ্য নিধারণ করবে । তোমাদের ১৫ দিন সময় দেয়া হলো, যাও উনাদের কৃতকর্মের চুলচেরা বিচার বিশ্লেষন করে তোমরা একটি সিদ্ধানে উপনিত হয়ে আমার কাছে আস । আমি তোমাদের সিদ্ধান্তকেই আমার রায় বলে ঘোষুনা দেব ।
আল্লাহ্’র কথা শুনে অনেক ফেরেস্তা ভাবলেন এটা একটা কথা হলো ? আমরা তো এক ঘন্টাতেই উনাদের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নেব । ফেরেস্তাদের মধ্যে একজন তো বলেই ফেললেন, রাব্বুল আলামিন সময় কি একটু বেশি হয়ে গেল না ? আমাদের তো ইবাদত বন্দিগী রয়েছে । আমরা বড় জোর কয়েক ঘন্টার মধ্যেই এই দু’জন মাইয়াতের ব্যাপারে একটি সিদ্ধানে উপনিত হতে পারবো । তাদের শাস্তিও নিধারন করে ফেলব ।
মহান আল্লাহ একটি হেসে বললেন, পারলে তো ভাল । তবুও যাও তোমাদের ১৫দিনই সময় দেয়া হলো । আল্লার কথার উপর তো আর কোন কথা চলেনা । ফেরাস্তারা ভাবলেন , যাক একদিনের মধ্যে বিচার কাজ সম্পূর্ণ করে বাকি দিনগুলো ইবাদত বন্দেগী করে কাটিয়ে দেবো । আল্লাহর দরবার থেকে ফিরে যাওয়ার সময় একজন ফেরেস্তা বললেন – রাব্বুল আলামিন এই ১৫ দিন উনাদের কি হবে ? আল্লাহ বললেন – এই ১৫ দিন উনাদের বেহেস্ত আর দোযগের মাঝামাঝি একটি স্হানের দু’প্রান্তে রেখে দাও । শুধু প্রয়োজনের সময় জেরা করতে পারবে ।
যাই হোক, আল্লাহর দরবার থেকে বের হয়ে ফেরেস্তাগন কাজে লেগে গেলেন । প্রথম দিকে বিচার কার্য সহজ মনে হলে ক্রমশ তা জটিল হয়ে উঠল । অনেক তথ্য, প্রমানাদি, অনেক জটিল বিষয় একের পর এক উঠে আসতে থাকায় বিচার কার্য আরো কঠিন থেকে কঠিন হয়ে উঠল । এক দিন, দুই দিন, তিন দিন করে কোথা দিয়ে যে, ১৫টি দিন চলে গেল ফেরেস্তাগন টেরই পেলেন না । ১৫ দিন শেষে ফেরেস্তাগন লাজ লজ্জার মাথা খেয়ে আল্লাহর কাছে এসে আরো সময় চেয়ে আবেদন করলেন । আ্ল্লাহ হাসি মুখে আরো একমাস সময় দিলেন । এবারও ফেরাস্তাগন ভাবলেন একমাস ! এটা তো অনেক বেশি সময় ।এতো সময় নিশ্চই লাগবে না ! কিন্তু মুখে কিছু বললেন না ।
দেখতে দেখতে একমাসও অতিক্রম হয়ে গেল কিন্তু ফেরেস্তাগন কোন সিদ্ধান্তে আসতে পারলেন না । এ বিষয় ও বিষয় নিয়ে ফেরেস্তাগনের মধ্যে মত বিরোধ হতে হতে ফেরেস্তাগন প্রায় দু’টি শিবিরে ভাগ হয়ে যায় যায় অবস্থা । এমন পরিস্থিতিতে সিনিয়র ফেরেস্তাদের হস্তক্ষেপে ফেরেস্তাগন কোন রকম একটা সিদ্ধান্তে উপনিত হযে আল্লাহ্’র দরবারে উপস্থিত হলেন । বিচার কার্য দীঘায়িত এবং নিজেদের মধ্যে দ্ধন্ধ সৃস্টির হওয়ার জন্য ফেরেস্তাদের মধ্যে লজ্জায় কোন সীমা ছিল না ।
আল্লাহ্ বললেন , বল হে ফেরেস্তাকুল তোমাদের বিচারে এই দুজন মাইয়াত দোষী না নিদোষ ? ফেরেস্তারা একস্বরে বললেন , হে ইজ্জতে জালাল ওনারা দু’জনই দোষি । ওনারা কিছু ভাল কাজের পাশা পাশি অনেক খারাপ কাজ করেছেন । তবে যতোটা না নিজেরা করেছেন তার চেয়েও অনেক অনেক বেশি ওনাদের নাম ভাঙিয়ে ওনাদের চেলা চুমুন্ডারা করেছে । হত্যা, গুম, টেন্ডার , কলেজ, বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস, পদ্মা সেতু , জিয়া ট্টাস্ট,বাড়ি দখল,নারায়নগঞ্জের সেভেন মাডারসহ এমন কোন কিছুই বাদ নেই যা ওনাদের নাম ভাঙিয়ে করা হয়নি । সব যেনে শুনেও ওনার চুপ থেকেছেন । সব সহ্য করেছেন । সেই দোষও এসে পরেছে ওনাদের উপর ।
আল্লাহ বললেন, তা ওনাদের কি শাস্তি তোমরা দিতে চাও ? তা কি ঠিক করেছো ? ফেরেস্তারা বললেন না, তা তো ঠিক করিনি । ফেরেস্তারা আবারও লজ্জা বোধ করলেন । কেননা বিচার কার্য দীঘায়িত হয়ে যাওয়ায় আসল কাজটিই করা হয়নি ।
- তাহলে ঠিক করো, বলো কি শাস্তি তোমরা দিতে চাও ?
আবারও ফেরেস্তাদের মধ্যে শোরগোল শুরু হয়ে গেল । একজন বলেন এই শাস্তি দেয়া হোক তো অন্যজন বলেন না ঐ শাস্তিটা ঠিক । সহজ থেকে সহজতর আবার কঠিন থেকে কঠিনতর কোন শাস্তির বিষয়েই ফেরেস্তাগন এক মত হতে পারছে না । মহান আল্লাহ্ অনেকক্ষন ধর্য ধরে ফেরেস্তাগনের কর্মকান্ড দেখলেন । তারপর একসময় বললেন, তোমরা সবাই থাম । সঙ্গে সঙ্গে সবাই চুপ । আল্লাহ্ বললেন- এখন থেকে তোমাদের ফেরেস্তাতন্ত্র বন্ধ । এই তন্ত্রতান্ত্রিক জটিলতা তো দেখছি মানব কূলের মতো তোমাদের জন্যও বিপদ ডেকে আনবে । এই দু’জনের শাস্তি আমি ঠিক করে দিচ্ছি । ওনাদের শাস্তি হচ্ছে বলে, আল্লাহ্ একটু থামলেন । ফেরেস্তাগনের কৌতুহলের পেরামিটার আবারও বেড়ে গেল । আল্লাহ্ কি রায় দেন তা শুনার জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন । আল্লাহ্ সবার দিকে চোখ বুলিয়ে একটু হেসে বললেন, ওনাদের শাস্তি হচ্ছে ওনারা কেয়ামতের পূর্ব পযর্ন্ত একই কক্ষে, একই সঙ্গে, একই বিছানায় থাকবেন । এবং একই জিনিষ পত্র ব্যবহার করবেন । ফেরেস্তাগন আল্লাহর রায় শুনে হতা্শ হলেন । ফ্যাল ফ্যাল করে একজন অন্যজনকে দেখতে লাগলেন । ভাবটা এমন এটা কোন রায় হলো !!! এই সামান্য শাস্তির জন্য এতো কস্ঠের কোন মানে হয় ! মহান আল্লাহ্ তখন মিটিমিটি হাসতে লাগলেন ।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৪ সকাল ১০:৪০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×