এই দেখনা, ফলে আর মাছি নাই
নাই বাগান এ প্রজাপতি
নদী গুলো সব শুকনো দশায়
ইলিশ এ আর ইলিশ মাছের গন্ধ নাই
দেশটাতে আর হরমোন ছাড়া মুরগি নাই
যাই বল ফার্ম, পাকিস্তানি বা দেশি
তবুও ভাল ভাগ্য আমার
শাহবাগের ফূল বাগানে মৌমাছিদের দেখা পাই ,
ফুলের খাঁটি মধু খেয়ে পুষ্ট হয়ে
ধারে কাছেই ঘুরে ফেরে
ইচছা হলেই ঘর বানিয়ে ঝুলে পড়ে ।
মৌচাকে আর কিশোরেরা ঢিল ছোঁড়ে না
বীর সেনাদের সন্তানেরা ভীতুর ডিম
তাইতো আজ মৌমাছিরা ভয়হীন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


