
উপকরণঃ
ক) ইষ্ট -২ চাঃচাঃ ( ১ কাপ কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখুন )
খ) ময়দা -২ কাপ,
গুড়া দুধ -২ টেঃচাঃ ,
চিনি -২ টে চে
লবণ -১/২ চাঃচাঃ
ভ্যানিলা এসেন্স বা ব্যানানা এসেন্স ১ চাঃচাঃ ।
গ)বাটার শেষ পর্যায়ে নানের উপরে ব্রাস করে দিতে হবে ।
প্রণালীঃ খ-এর সব উপকরণ একটি বোলে নিন , এখন পানিতে ভিজানো ইষ্ট ও আরো পরিমাণ মত পানি দিয়ে খামির করে নিন ,তেল মাখিয়ে
উষ্ণ স্থানে ঢেকে রাখুন । ১২/১৫ মিনিট পরে দেখবেন ফুলে উঠেছে তখন আবার চেপে গোল করে ঢেকে রাখুন ।এভাবে তিনবার করুন।এখন খামির ৮ ভাগ করুন ,রুটির মত করে বেলে ছড়িয়ে রাখুন রুটি একটু ফুলে উঠলে তাওয়ায় সেকে নিন ,এ পাশও পাশ করে ভেজে তারপর ব্রাস দিয়ে বাটার লাগিয়ে নিন এবং পায়ার সুপ দিয়ে খেয়ে ফেলুন।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


