somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

'আসুন আমর তাদেরকেও পুরস্কৃত করি এবং এই মহান অর্জন কে উদযাপন করি'

১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“গত ১ বছরে পরিত্যাক্ত অবস্থাতে ৭১২ টি শিশু উদ্ধার করা হয়েছে” এটি একটি সংবাদ। এবং এটি আমাদের বাংলাদেশের সংবাদ।

ভাবতে ভালই লাগছে, দেশ এগিয়ে যাচ্ছে। বদলে যাও বদলে দাও আমাদের বদলে দিয়েছে। আমাদের মিডিয়া এখন বুক উঁচু করে বলতে পারবে আমরা দেশ বদলে দিয়েছি।

বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক এখন শৈল্পিক পর্যায়ে চলে গেছে। লিপিবদ্ধ ধর্ষণ দৈনিক ৩ টি ছিল এর সাথে এই সকল মিউচুয়াল ধর্ষণ মিলিয়ে দিনে হয়ত গর্ব করার মত ফিগারে এই সকল বিবাহ বহির্ভূত সম্পর্ক চলে গেছে।
এই মহামারিকে ছড়িয়ে দেবার আনন্দ কই রাখি?

৯৫ শতাংশ মুসলমানের দেশ হইলেও আমার জানা মতে ইসলাম সহ অন্য সকল ধর্ম এই সকল সম্পর্ক সমর্থন করে না। অর্থাৎ ধর্মহীন সমাজের দিকে আমাদের অগ্রসর হবার গতি একেবারে কম না। ভালো তো ভালো না।


এ এক বিরাট অর্জন, বিরাট সাফল্য। এই অর্জনের জন্য কেউ কোন পুরস্কার দিবে না? অবশ্য অনেকেরই এই অর্জনের উপলব্ধির ক্ষমতা নেই ফলে অনেকেই বুঝতেই পারছে না কত বড় অর্জনের পথে আজ আমাদের মাতৃভূমি রয়েছে।

আসুন আমরা এই সাফল্য উদযাপন করতে পাড়ার মোড়ে মোড়ে মাইক লাগাই এবং তোরণ দিয়ে রাজপথ দখল করি।
কেন যেন মনে হচ্ছে এই সকল সাফল্য উদযাপনের কেউ নেই। নৈতিকতার এমন অবক্ষয় করানো কি খুব সহজ কাজ?

এই প্রসঙ্গে পুরনো এক গল্প মনে পরে গেল যদিও অনেকে জানেন তার পরেও সংক্ষেপে বলি-
শয়তানের মীটিং চলছে, মীটিঙে সবচেয়ে খারাপ কাজ করা শয়তানকে পুরুস্কার দেয়ার রেওয়াজ অনেক দিনের। সকল শয়তান নিজ নিজ কুকর্মের কথা বর্ণনা করতে ছিল। এক শয়তান বলল সে আজ দুই গ্রামে মারামারি করিয়ে ১০ জনের লাশ ফেলে দিয়েছে। কেউ বলল এক যুবক কে দিয়ে সে চুরি করিয়েছে। এমন অনেক ফিরিস্তির পরে শয়তানের নেতা দেখল এক ল্যাংড়া শয়তান এক কোনে চুপচাপ বসে মনমরা দিয়ে সবার কুকর্ম শুনছে। নেতা তাকে ডেকে কাছে নিয়ে বলল “কিরে তুই কিছু করতে পারস নাই?” ল্যাংড়া শয়তান বলল, “হুজুর আমি ল্যাংড়া অন্যদের কাজ শুনে আমার কাজ বলার সাহস পাচ্ছি না”। নেতা অভয় দেয়াতে ল্যাংড়া জানালো যে সে আজ এক ছেলেকে তার মাদ্রাসাতে যাওয়ার পথে বাঁধা দিয়ে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। সাথে সাথে নেতা লাফিয়ে উঠে বলল আজকের সেরা কুকর্ম তুই ই করেছিস। অন্য শয়তানেরা এই সিধান্ত মানতে নারাজ হল। নেতা তাদের বুঝিয়ে বললেন যে এই শয়তান একজন মানুষকে শিক্ষা প্রতিষ্ঠান এ যাওয়া হতে বিরত রেখেছে এমন প্রতিদিন রাখতে পারলে ঐ মানুষ একদিন অমানুষ হবে আর এক অমানুষ যা কুকর্ম করতে পারে তা হাজার শয়তান ও পারে না। সুতরাং সবচেয়ে বড় কাজ ঐ ল্যাংড়া শয়তানই করেছে।

আমাদের মিডিয়া এবং উদার মানসিকতার কিছু বুদ্ধিজীবী (পড়ুন বুদ্ধি প্রতিবন্ধী/ চতুরজিবি) এই ল্যাংড়া শয়তানের মত কাজ করে ধীরে ধীরে গোটা সমাজ কে কুলসিত করার কাজ করে যাচ্ছেন।
আসুন আমরাও তাদের পুরস্কৃত করি এবং এই মহান অর্জন কে উদযাপন করি।

আল্লাহ্‌ আমাদের পরবর্তী প্রজন্ম কে এই সকল মিডিয়া ও তাদের দোষরদের সৃষ্ট মহামারী হইতে রক্ষা করুন। আমীন।

সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×