somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেখ এম উদ্‌দীন
আমার ব্লগ আমার বাসার ড্রয়িং রুমের মত, আমি এখানে যেকোনো কিছু দিয়ে সাজাতে পারি আপনার পছন্দ না হলে বলতে পারেন আমার কোন আসবাবটির অবস্থান বা ডিজাইন আপনার পছন্দ হয় নি এবং কেন হয় নি। তবে তা অবশ্যই ভদ্র ভাষাতে। ভাষার ব্যবহার করতে জানা অনেক বড় একটি গুন

শুভ বুদ্ধির অভাব গ্রস্থ রাজনীতিবিদের হাত থেকে দেশকে বাঁচান এখনই

০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুলশানের ঘটনাতে হতাহত দের সকলকে যেন আল্লাহ্‌ মাফ করে দেন। বিশেষ করে যে দুজন পুলিশ অফিসার দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে নিজেদের জীবন বিলিয়ে দিলেন তাঁদের পরিবার কে যেন আল্লাহ্‌ এই বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দেন। যেসকল নিরাপরাধ মানুষ এর ভুক্তভোগী আল্লাহ্‌ তাঁদের হেফাজত করুন।

রমজান মাসে এসকল রক্তপাতের ঘটনার সুত্রপাত করে যারা নিজেদের মুসলমান বলে দাবী করছে তাদের ডেকে আনা সকল বিপর্যয় থেকে আল্লাহ্‌ ইসলাম কে হেফাজত করুন।

এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে -
একটি সম্ভাবনাময় জাতীকে কীভাবে ধীরে ধীরে বিষ দিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া যায় তার প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ।

পাঁচ শ্রেণীর মানবকুল রয়েছে দেশটিতে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে এই ধ্বংসকে মদদ দিয়ে যাচ্ছে-

১। অর্ধ কিংবা অশিক্ষিত ক্ষমতা লিপ্সু দুর্নীতিবাজ অযোগ্য রাজনৈতিক নেতৃত্ব।

২। শিক্ষিত অন্ধ দলানুরাগি বিবেক বন্ধক রাখা শ্রেণী। প্রথম সারির রাজনৈতিক দের সকল কুকর্ম সামান্য স্বার্থের বিনিময়ে এরা বৈধতা দেয় এবং বড় বড় কলাম/ফেসবুকে লিখে তাঁদের মিথ্যচার গুলোকে সত্য হিসেবে প্রতিষ্ঠা করতে এঁদের জুড়ি মেলা ভার।

৩। সুবিধাবাদী গোষ্ঠী, যারা নিজেদের পকেট পুরতে মাকেও অন্যের কাছে বিক্রয় করতে পিছপা হবে না। দেশ তো পরের কথা।

৪। এক নব্য জ্ঞানী শিক্ষিত শ্রেণী, যারা কসম করে নেমেছে ব্লগ কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখে বাংলাদেশ থেকে (৯২% মুসলিমের দেশ) হযরত মুহাম্মদ (সঃ) এর অনুসারীদের অর্থাৎ আমাদের মুসলমানদের বুঝিয়ে ছাড়বে তিনি খুব খারাপ (নাউজুবিল্লাহ) ছিলেন এবং তাঁর অনুসারী হওয়ার মানেই নিজেদের বিশাল জ্ঞানের (!!!) থেকে বঞ্চিত করা। যেখানে হযরত মুহাম্মদ (সঃ) এর সম্পর্কে সামান্য খারাপ কথা বলতে সত্যিকারের জ্ঞানী কোন মানুষ অদ্যপরযন্ত পারে নাই এবং কেয়ামত পর্যন্ত পারবেও না।

৫। শিক্ষিত চতুর, স্বার্থপর শ্রেণী। এরা শুধু নিজের কথাই ভাবে এবং দিনশেষ কত টাকা আয় হল এটাই এঁদের দেখার বিষয়। নিজেদের ভদ্র দাবিকারি এই শ্রেণীর এমন উদাসীনতা যেকোনো দেশের বারোটা বাজানোর জন্য একাই যথেষ্ট।

মিথ্যাবাদি রাখালের পরিণতি সবাই আমরা জানলেও ১, ২, ৩ এবং ৪ শ্রেণীর লোকদের মিথ্যাকে প্রতিনিয়ত আমরা প্রশ্রয় দিয়েছি গত ৭/৮ বছর যাবত। আমার সামরিক জ্ঞান শূন্যের কাছা কাছি এর পরেও সমসাময়িক ঘটনা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব দেশের এই পরিস্থিতি খুব সুন্দর একটি শৃঙ্খলার মধ্যে দিয়ে এগিয়েছে যদিও তা দমনের জন্য তেমন কোন শৃঙ্খলা চোখে পরে নি-

১। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড (সরকারী কিংবা বেসরকারি)
২। ব্লগার হত্যা
৩। তনু হত্যার মত আলোচিত এবং স্পর্শ কাতর হত্যা
এতো কিছুতেও টনক না নড়াতে
৪। হিন্দু পুরহিত কিংবা অন্য ধর্মের মানুষদের হত্যা
৫। বাবুল আক্তারের মত একজন পুলিশ অফিসারের স্ত্রী হত্যা এবং এটা নিয়েও নাটক সৃষ্টি
এই ঘটনা গুলোর ব্যাপারে সরকারের সকল মহলের বক্তব্য প্রায় একইরকম ছিল এবং এই গৎবাঁধা কথাই বাঙ্গালিও বিশ্বাস করে গেছে।

এর পরেও যেহেতু বাঙালি নাকে সরিষার তেল দেয়া বন্ধ করে নি কিংবা বশ্যতা স্বীকারে প্রস্তুত নয় সেহেতু নতুন কিছু করতে হবে আর তা হল গুলশানের ঘটনা। হতাহতের সঠিক খবর মিডিয়া গুলো না জানাতে পারলেও তাঁদের এই ঘটনা লাইভ দেখানো দেখে মনেহচ্ছে তাঁরা যেন এমন কিছুর জন্যই অপেক্ষা করছিল!! টি আর পি বাড়ানোর জন্য এরা যেকোনো কিছু করতে পারে। অমানুষদের তালিকাতেও এঁদের নাম রাখা অনুচিত। যেখানে পৃথিবীর সকল দেশের এমন পরিস্থিতিতে সাংবাদিক দের শুধু প্রেস ব্রিফিং দেয় সেখানে আমাদের দেশে এঁদের লাইভ দেখাতেই হবে।

একের পর এক অঘটন এবং নতুন এক অঘটন দিয়ে পূর্বের টিকে ধামাচাপা দেয়া আর কতদিন চলবে? ওহে শিক্ষিত সামাজিক শ্রেণীর বাংলাদেশী তোমারা তো পড়েছ "নগর পুড়লে দেবালয় এড়ায় না" (বহুদিন যাবত এই কথা নিয়ে লিখেছিও), এই পড়া থেকে কি কিছু শিখেছ নাকি পরীক্ষার খাতা পর্যন্তই সীমাবদ্ধ?

এখনো সময় আছে ১, ২, ৩ কিংবা ৪ শ্রেণীর অমানুষ গুলোকে থামাও, তা না হলে ওরা এই সোনার বাংলার তাম্র রূপ দিয়ে ওদের সেকেন্ড হোমে পাড়ি জমাবে। কিন্তু তোমাকে আমাকে এই বাংলার মাটিতেই থাকতে হবে।

পরিশেষে মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, ইয়া আল্লাহ্‌ অন্তত এই রমযানের উছিলাতে আমাদের দেশের বৃহৎ জনগোষ্ঠী ৫ নম্বর শ্রেণীর মানুষ গুলোর বিবেক কে জাগ্রত করে দেন যেন তাঁরা বাংলার খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। আমীন। রিশেষে মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিনের কাছে একটাই চাওয়া, ইয়া আল্লাহ্‌ অন্তত এই রমযানের উছিলাতে আমাদের দেশের বৃহৎ জনগোষ্ঠী ৫ নম্বর শ্রেণীর মানুষ গুলোর বিবেক কে জাগ্রত করে দেন যেন তাঁরা বাংলার খেটে খাওয়া মানুষদের সাথে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ বিনির্মাণ করতে পারে। আমীন।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×