সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৬ সকাল ১০:১৩
কানসাট ডায়েরি 1
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
চাঁপাইনবাবগঞ্জ থেকে টানা রাস্তা সোনামসজিদের দিকে। পথের মাঝেই অগি্নগর্ভা কানসাট। রোববার সকালে মোটরসাইকেলে চেপে কানসাট যাবার পথে দেখা মিললো পত্রিকা হকার আজিজুলের। দিনের সংবাদপত্রের বোঝা সাইকেলে চাপিয়ে দ্রুত প্যাডেল চেপে ছুটেছেন কানসাটের পথে। চলতি পথে কথা হলো। আজিজুল জানালেন, বিদু্যতের দাবিতে কানসাটের আন্দোলনের পর ওই এলাকায় হঠাৎ করেই বেড়ে গেছে সংবাদপত্রের চাহিদা। সেই চাহিদা মেটাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিদিন 27 জন হকার ছোটেন কানসাটে পত্রিকা বেচতে। খোশ মেজাজে মোটরসাইকেলের সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকা আজিজুল জানালেন আরো মজার তথ্য: আগে যেখানে কানসাট এলাকায় হাতে গোনা পত্রিকা চলতো এখন সেখানে একেকজন হকারই চালান 50 থেকে 60 কপি করে। কানসাট আন্দোলন নিয়ে কী ছাপা হচ্ছে তা জানতে উদগ্রীব পাঠকদের কেউ কেউ একাই 5-6 টি করে পত্রিকা কেনেন। তাহলে কানসাট আন্দোলন কি একেবারেই প্রান্তিক একটি এলাকার মানুষের পাঠাভ্যাস বদলে দিয়েছে? আজিজুলের ধারণা তাই। গোবিনপুরের কৃষক নজরুল ইসলামও তাই মনে করেন। প্রতিদিন এখন তারা একত্রিত হয়ে খবরের কাগজ পড়েন, সংবাদ দেখেন টেলিভিশনে। দেশ-দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা একদল মানুষ যেনো হঠাৎ করেই বাইরের পৃথিবীকে চিনতে শুরু করেছেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে 26 কিলোমিটার পথ পেরিয়ে পুকুরিয়া এলাকা। কানসাট আন্দোলনে নেতৃত্ব দিয়ে জনতার নেতায় পরিণত হওয়া গোলাম রাব্বানীর বাড়ি এই পুকুরিয়াতেই। কানসাট আন্দোলন বদলে দিয়েছে এই বাড়িটিকেও। প্রতিদিনই হাজার হাজার মানুষ আসছেন বাড়িতে। তারা শুনতে চান গোলাম রাব্বানীর পরবর্তী নির্দেশনা কী। গোলাম রাব্বানীর অনুপস্থিতিতে তারা আন্দোলনের দিকনির্দেশনা চান তার মা মনসুরা বেগমের কাছে। মনসুরা বেগম তার বয়সী চোখে কানসাট আন্দোলনের পর স্পষ্ট দেখতে পাচ্ছেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে কীভাবে জনতা দ্রোহী হয়ে ওঠে। কীভাবে অধিকারের আন্দোলন বদলে দেয় সাধারণ মানুষগুলোকে। মনসুরা বেগম ও গোলাম রাব্বানীর ভাইয়ের স্ত্রী রোকেয়া বেগম গোলাম রাব্বানীকে পুলিশ গ্রেফতার করার পর আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। সদ্য কারামুক্ত রোকেয়া বেগম মনে করেন, কানসাট আন্দোলন বদলে দিয়েছে এলাকার নারীদেরও। ঘর থেকে যে নারীরা বাইরে বেরুতেই চাইতেন না, তারাই সময়ের প্রয়োজনে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানতালে সামনে এগুতে পারেন তারা- এই আত্মবিশ্বাস দিয়ে কানসাট আন্দোলন নারীদের বদলে দিয়েছে অনেকখানি। পুকুরিয়া এলাকার সিরাজুল ইসলাম নিজের ভেতরেই টের পাচ্ছেন বদলে যাওয়াকে। পাখির মতো গুলি করে মানুষ মারা, পুলিশের নির্মম নির্যাতন আর অসহায় আতঙ্কিত মানুষগুলোর দিকে তাকিয়ে সিরাজুলের 'ঘেন্না' ধরে গেছে দেশের রাজনীতিকদের ওপর। কানসাট আন্দোলনে লাশের পর লাশ দেখে মানুষ স্তম্ভিত, হতভম্ব। জায়গীরগ্রামের কৃষক আবদুল হামিদের উপলব্ধি : মানুষের ওপর এমন করে যারা অত্যাচার চালিয়েছে তারা তো 'জানোয়ার'। তারপরেই আবদুল হামিদ যেনো অন্য এক আবদুল হামিদ হয়ে গেলেন। বললেন, 'তারপরেও সবাইকে বুঝিয়ে দেয়া হয়েছে, কানসাট জনতার এলাকা।' কানসাটে প্রচণ্ড গরম সেই গরমে প্রাণ জুড়াতে সাইকেল আর ভ্যানে করে আইসক্রিম বিক্রি হচ্ছে। আব্বাসবাজারে এমন একটি আইসক্রিমের সাইকেলের কাছে গিয়ে দেখা গেলো কানসাট আন্দোলন আইসক্রিম বিক্রির ধরণও বদলে দিয়েছে। মাইকে স্থানীয়ভাবে রেকর্ড করা গান বাজছে : 'কী যে করি লজ্জ্বায় মরি/ এমপি শাহজাহান স্বৈরাচারি/ চাইনিজ শার্ট চাপিয়ে গায়/ তুমি পলাইছো ঢাকায়/ জনতা তোমায় দেবে না রেহাই।' সেই গান শুনে সবাই ছুটে এসে আইসক্রিম কিনছে। আইসক্রিম বিক্রেতা সেমাজুল জানালেন, আগে তারা তারা হিন্দি গান বাজিয়ে আইসক্রিম বেচতেন। কানসাট আন্দোলন শুরুর পর থেকে তারা এখন এই গান বাজিয়ে আইসক্রিম বিক্রি করেন। বিশ্বনাথপুরের শামসুল আলম পাশ থেকে অস্ফূট স্বরে জিজ্ঞাসা করলেন, 'বুঝেছেন অবস্থাটা? একজন এমপি এলাকার মানুষকে কতোটা আঘাত দিলে মানুষ এমন হয়ে যায়?' সত্যিই তো। কানসাট আন্দোলন এলাকার রাজনৈতিক চিত্রটাও বদলে দিয়েছে। স্থানীয় সাংসদ অধ্যাপক শাহজাহান মিয়া 1996 সালের নির্বাচনে পেয়েছিলেন 93 হাজার 119 ভোট। 2001 সালের নির্বাচনে তার প্রাপ্ত ভোট 96 হাজার 740। আর এবার? কানসাট আন্দোলনে স্বামীহারা খনিতলা বিশ্বনাথপুরের শামসুন্নাহার ও জায়গীরপাড়ার সন্তানহারা মাইনুল ইসলাম জানালেন, বিদু্যতের আন্দোলন ঠেকাতে সরকার এবার এই এলাকায় যে বধ্যভূমি তৈরি করলো তাতে মানুষ আর আগের মতো চোখ বন্ধ করে মার্কা দেখে ভোট দেবে না। শামসুন্নাহার বললেন, এক আন্দোলন মানুষকে বদলে দিয়েছে অনেকখানি। তাদের দাঁড় করিয়ে দিয়েছে অন্যরকম এক বাস্তবতার মুখোমুখি।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
দেবীপ্রসাদ যাত্রা

আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন
সম্ভাবনার বন্দি

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন
ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।