স্বাধীনতা তুমি মুক্ত আকাশে বিহঙ্গের উড়ে চলা,
তুমি জননীর সনে খোকার স্বত:স্ফূর্ত কথা বলা।
তুমি মুক্ত বিলে-ঝিলে সাঁতার কাটা হাঁস,
তুমি দামাল ছেলের বাঁধভাঙা উল্লাস।
স্বাধীনতা তুমি পল্লীবালার দুরন্ত হাসি,
তুমি বটছায়ায় দুষ্ট রাখালিয়ার বাঁশি।
তুমি দিগন্তজোড়া ফসলের মাঠে দখিনা হাওয়া,
তুমি দূরদেশী নাগরের ফিরে ফিরে চাওয়া।
স্বাধীনতা তুমি গেয়ো পথিকের গলাফাটা গান,
তুমি বাসন্তীতপ্ত দুপুরে কোকিলের কুহুতান।
তুমি নিরন্তর সগৌরবে ছুটে চলা নদী,
যেন অসীমের পথে ছুটে চলো নিরবধি।
স্বাধীনতা তুমি আঁধারের মাঝে ছড়িয়ে পড়া আলো,
তুমি মুছে দিলে অসহায় বদ কপালের কালো।
তুমি নীরব পাথারে কলরব তোলা বান,
তুমি নিস্তেজ জাতির সতেজ করা প্রাণ।
স্বাধীনতা তুমি জাগিয়ে দিলে সবার মাঝে প্রাণের স্পন্দন,
তুমি ছিঁড়ে ফেলে দিলে পারধীনতার শিকল বন্ধন।
তুমি জাতির মুক্তির লক্ষ্যে খুলে দিলে দ্বার,
তুমি বুকভরা গর্ব, তুমি আমার অহংকার।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


