ইতি- তোমার আমি(পার্ট- ৩)....[আবেগময়-পত্র বিশেষ]
৩১ শে মে, ২০১০ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় তুমি,
জানো ,আজকে যখন বৃষ্টিতে ভিজছিলাম,তখন পিয়ন এসে তোমার চিঠিটা দিয়ে গেল।কী যে ভালো লাগলো তা তোমাকে বোঝাতে পারবনা। তোমার চিঠিটা খুব সাবধানে বৃষ্টির হাত থেকে বাঁচিয়ে এক দৌড়ে ঘরে ঢুকে গেলাম।কিন্তু তারপরও আমার হাতের পানিতে কিছুটা ভিজে গেল চিঠিটা।তাতে কি?তুমি যে সত্যি আমার চিঠির জবাব দিয়েছো তাও এত তাড়াতাড়ি এতেই আমি খুশি।তুমি আমাকে সত্যি অনেক ভালবাসো,তাই না?
আচ্ছা,কবে তুমি আসবে আবার বলতো?তোমাকে খুব দেখতে ইচ্ছে করে।তখন আর নিজেকে ঠিক রাখতে পারিনা।অনেক কাঁদি তখন।এতে অবশ্য মনটা হালকা হয়।মাঝে মাঝে তোমার ছবি দেখি,নইলে ডায়েরি লিখতে বসি।মনের সব কথা লিখে রাখি ওখানে।তুমি যখন আবার আসবে তখন ওটা তোমাকে দেব।তুমি তখন বুঝবে কতটা ভালবাসে তোমার এই পাগলী তোমাকে।
তোমাকে অনেক কথাই বলবো ভাবি কিন্তু চিঠি লিখতে বসলে কিছুই মনে থাকেনা।আজ এ পর্যন্তই থাক।অনেক ভালবাসা নিও।ভালবাসি শুধু তোমাকে।
ইতি
তোমার আমি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর...
...বাকিটুকু পড়ুন