ইতি- তোমার আমি(পার্ট- ৪)....[আবেগময়-পত্র বিশেষ]
০১ লা জুন, ২০১০ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রিয় তুমি,
আজ বাইরে যাবার জন্য তৈরী হচ্ছিলাম।এমন সময় তোমার চিঠিটা হাতে পেলাম।ওটা না পড়েই পকেটে করে নিয়ে বাইরে বের হলাম।বাসে উঠেই প্রথমে চিঠিটা পড়া শুরু করলাম।তোমার বৃষ্টিতে ভেজার ছবিটা চোখে ভাসতেই হঠাৎ চিঠি থেকেও কেমন যেন বৃষ্টি ভেজা মাটির ঘ্রাণ পেলাম।বড় ভালো লাগলো!তোমাকে দেখার জন্য মনটা ছটফট করতে লাগলো।বুকটা যেন কষ্টে ভেঙে যেতে চাইলো।ছেলে মানুষদের এগুলো মানায় না,তাতে কি,আমিও তো মানুষ।আমার কী আবেগ থাকতে পারে না?
অনেক বাজে বকলাম।আসল কথায় আসি।কেমন আছো তুমি?নিজের যত্ন নাওতো?তোমাকে নিয়ে আমার সবসময়ই চিন্তা হয়।এত অবুঝ কেন তুমি?শোন মেয়ে,তুমি শুধু আমার।এবং তোমার নিজেকে আগলে রাখতে হবে শুধুমাত্র আমার জন্য।আমার জন্য তোমাকে বেঁচে থাকতে হবে অনন্তকাল।আমার ভবিষ্যৎ তোমার হাতে একথা ভুলোনে যেন।
আচ্ছা,তোমার একটা নতুন ছবি আমাকে দিবে?একদম সাদামাটা চেহারার দুষ্টু তোমার একটা ছবি দিবে তুমি আমাকে?পারলে আগামী চিঠির সাথেই দিয়ে দিও পাগলি আমার।বড় ভালবাসি তোমাকে।
তোমাকে দেখতে মন চায় শুধু।চেষ্টা করবো তাড়াতাড়ি তোমার সাথে দেখা করার।ভালো থাকো সবসময়।আজ এ পর্যন্তই।
ইতি
তোমার আমি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝেমধ্যেই মনের ক্যানভাসটা কেমন যেন বিবর্ণ হয়ে যায়। পৃথিবীর সমস্ত রং হারিয়ে যায় অচেনা পথের বাঁকে। কোনো সংকেত ছাড়াই একরাশ এলোমেলো বিষণ্ণতা এসে জেঁকে বসে মনের কার্নিশে। চারপাশের চেনা জগৎটা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭


"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ২৯ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩০
টুথপেস্ট নিয়ে আলোচনা সবে শুরু হয়েছে, কিন্তু বাস্তবতা আরও অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি সিন্থেটিক পণ্যই এখন মাইক্রো বা ন্যানোপ্লাস্টিক তৈরি করতে পারে—এমনকি একটি চিপসের প্যাকেট ছেঁড়ার মুহূর্তেও,... ...বাকিটুকু পড়ুন

ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে...
...বাকিটুকু পড়ুন
আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর...
...বাকিটুকু পড়ুন