somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এলোমেলো ভাবনা: ভয় নাকি পরাজয়

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাকে যদি প্রশ্ন করা হয়, পাহাড় নাকি সমুদ্র?....আমি বলবো পাহাড়! যদিও বেশিরভাগ মানুষ সমুদ্রকেই বেছে নিবে কিন্তু আমি সে দলে নই! আমি অতি নগণ্য; সেখানে পাহাড় কত উঁচু, আর সমুদ্র কি গভীর!

আমার Acrophobia (Height phobia) নেই, তবে কিছু মাত্রার Aquaphobia আছে! সেইজন্য নদী-নালা,খাল-বিল সমুদ্র আমাকে তেমন আকর্ষণ করেনা, কিন্তু দূর থেকে এর দৃশ্য উপভোগ করতে দারূণ লাগে!

আমার ভয় লাগে পানিতে যদি কখনো ডুবে যাই, কি ভয়ংকর চাপ টাই না লাগবে ফুসফুসে, আমার শ্বাস-প্রশ্বাস আটকে আসবে,মাথার ভেতর কি অস্বাভাবিক যন্ত্রণা এবং অক্সিজেনের অভাবে একটা সময় সবকিছু স্থির হয়ে যাবে! উফফ ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসে!

অন্যদিকে যদিও আমার height phobia নেই,তবু মাঝে মাঝে ভাবি, কোন উচু জায়গা থেকে পা পিছলে পড়ে গেলে,মাটি স্পর্শ করার ঠিক আগ মুহূর্তটা কেমন হবে? হয়ত কোন কিছু ভাবার আগেই ধুপ(!)করে একটা শব্দ,প্রচন্ড ব্যথা আর শেষে সবকিছু একদম স্থির ও অন্ধকার!

আজকে বেশ চিন্তা করে বের করলাম,হয়ত আমি সাঁতার জানিনা তাই হয়তো পানিতে ডুবে যাওয়ার এই ভয়টা কাজ করে! সাঁতার জানা থাকলে হয়ত সমুদ্রকেই আমি বেশি ভালবাসতাম,পাহাড় থেকে! কেননা,ডুবে গেলে ঠিকই সাঁতরে বেঁচে যাওয়ার chance পেলেও, পাহাড় থেকে পড়ে গেলে No chance, কারণ আমি যে উড়তে জানিনা!

আমার আজকের এলোমেলো ভাবনার মূল বিষয় হচ্ছে, লাইফের যে কোন সিচুয়েশনে, যেই সমস্যারই মুখোমুখি হই, সেটা কেন আমাদের জীবনে সমস্যা হয়ে আছে সেটা আগে খুঁজে বের করতে হবে! অযথা সেই সমস্যাকে সমস্যা বা ভীতি হিসেবে দেখে কেন আমাদের এই ক্ষুদ্র জীবনের আনন্দগুলোকে আমরা নষ্ট করছি?কেন সমস্যাকে এড়িয়ে গিয়ে বা ভয় পেয়ে একে আরো প্রশ্রয় দিচ্ছি? আর এই প্রশ্রয় দেয়ার ফলাফল কি হচ্ছে? এটা একটা কালো ছায়া হিসেবে প্রতিনিয়ত আমাদের অন্ধকারে আটকে রাখছে আমাদের মনের অজান্তেই!

সুতরাং,ছোট হোক বা বড়,যে কোন সমস্যাকেই চিহ্নিত করে সেটা solve করতে হবে! একা না পারলে,পরিবার বা বন্ধুদের help নেয়া যেতেই পারে, এতে লজ্জা বা ছোট হওয়ার কিচ্ছু নেই! সবাই চায় তাদের প্রিয়জনেরা ভালো থাকুক! তাই নিজেকে প্রাণবন্ত ও fearless করে তুলতে হবে! কেননা লাইফ তো একটাই, একে আগে বাঁচিয়ে রাখতে হবে তো?

বি.দ্র. এটা নিতান্তই আমার ব্যক্তিগত ভাবনা বা মতামত! কোন ভুল থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন!
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ২:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×