somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাত আর গল্প

০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাতটা খুব অন্যরকম লাগে রাহাতের কাছে । কিসের নেশায় যেন রাতে ঘরে ওর মন বসে না । মন চায় সারারাত মুক্ত পরিবেশে হাটতে । আজ ভার্সিটির একটা এ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন করে বের হতে হতে দেরী হয়ে যায় । এদিকে নিশার সাথে কয়েকদিন ধরে ঝগড়া । তাই নিশার জন্যও আর বসে থাকতে হয় না । নিশার সাথে কয়েকদিন ধরে যোগাযোগও হচ্ছে না । সব মিলিয়ে যেন মন খারাপের একেকটা দিন । বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল । মন খারাপ তাই কিছুই ভালো লাগছে না ।
ঘড়ির কাটা দশটা ছুই ছুই । বারান্দায় দাড়িয়ে ভাবছে নিশাকে ফোন দেবে নাকি । কিছুক্ষণ ভেবে ফোন দিল ।
-হ্যালো , নিশা?
-হুম
-কেমন আছো?
-আপনাকে বলতে হবে?
-আচ্ছা বাবা ভুল হইছে । আর কখনো রাগারাগী করবো না ।
- সরিও বলবা না?
-সরি (হেসে দিয়ে)
-কতদিন দেখা করো নাই আমার সাথে ? এখন আবার হাসে ।
-তুমিতো আমাকে একটা ফোন দিতে পারতা । এটলিস্ট একটা মিসকল দিতা । কখনো দিছো ?
-আমি দিব কেন ? ঝগড়া তুমি করছো । তুমি মাফ চাইবা । আমি করলেও তুমি চাইবা ।
- হইছে । একবার সরি বলছি এখন ভাব বাড়ছে খুব ? নিজেরে কি মন করো তুমি?
-এইজন্য তোমারে ফোন দেই না । খালি ঝগড়া করো । মেজাজটাই খারাপ করো ।
-তোমার একার মেজাজ আছে আমার নাই ? তোমারে ফোন দেওয়াটাই ভুল হইছে ।
এই বলে কেটে দিল রাহাত । কাটার পরপরই আবার মাথায় হাত দিল । কি করলো এইটা ? কিসের জন্য ফোন দিল আর কি হলো । কি একটা চিন্তা করে ঘড়ির দিকে তাকালো । রাত সাড়ে দশটা বাজে । সাথে সাথে ঝুলিয়ে রাখা শার্টটা গায়ে দিয়ে বাসা থেকে বের হলো । কিছুক্ষণ রিকশা খুজে একটা পেয়েও গেলো । উদ্দেশ্যে নিশার বাসা । বারবার ঘড়ি দেখছে ।
আবার ফোন দিল নিশাকে । ধরছে না । জানে কেন ধরছে না । আর এটাও জানে ফোন ও ধরবেও না । মেয়েদের রাগ মনে হয় একটু বেশীই হয় । কি মনে করে একটা ম্যাসেজ পাঠালো রাহাত , তোমাদের বাড়ির সামনে প্রচুর মশা । কিছুক্ষণ পর নিশার বারান্দায় কে যেন বের হলো । একটুও অপেক্ষা না করে আবার চলে গেল । রাহাত কিছুই বুঝলো না । হঠাৎ সে দেখলো কে যেন নিশাদের বাসা থেকে বের হচ্ছে । রাহাত কিছুটা ভয় পেয়ে দিল দৌড় । ভাবলো হয়তো নিশার বড়ভাই । একটু পরই নিশার ফোন,গাধা তুমি কই? এইভাবে দৌড় দিলা কেন?
-আমি পাশের রাস্তায় ।
-আচ্ছা দাড়াও
এখন রাহাত কিছুটা শান্তি পাচ্ছে । পরিবেশ কেমন নীরব । কাউকে নিয়ে হাটার মজাই আলাদা । তার উপর যদি প্রিয় মানুষটি সাথে থাকে তাহলে তো কথাই নেই । আজ অনেক কথা হবে সারারাত জেগে , হেটে হেঁটে ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ দুপুর ১২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×