somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিনদেশী তারা,রাতেরই আকাশ

১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাত গভীর। অন্ধকার রাস্তা। চারপাশে গাছপালা। ঝিঝি পোকার শব্দ। একা আমি। গান গাইতে ইচ্ছে করছে। মুখ আর বন্ধ রাখতে পারলাম না। শুরু করে দিলাম,
"আমার ভীনদেশী তারা,
একা রাতেরই আকাশে
তুমি বাজালে এক তারা,
আমার চিলেকোঠার পাশে"
হঠ্যাৎ কোথা থেকে কি যেন এক শব্দ এলো। ভয় পেয়ে গেলাম। এই অন্ধকারে কোনো ভূত নাতো আবার? চুপচাপ দাঁড়িয়ে আছি। একবার ভাবলাম দৌড় দিব। পরে ভাবলাম পরিচিত কেও হতে পারে। আর সে যদি দেখে আমি ভয়ে দৌড় দিয়েছি তাহলে ইজ্জত থাকবে না। গাছপালার ভেতর থেকে কে যেন বেড়িয়ে এলো।
-ভালোইতো গান গাচ্ছিলেন। গেয়ে যান
এক মেয়ের কন্ঠ। এতোরাতে আবার কোন ধরনের মেয়ে এই ঝোপ থেকে বের হবে। গানের মুডটাই নষ্ট করে দিল।
-কে আপনি? এতোরাতে ঝোপের ভেতর কি করছিলেন?
-অপেক্ষা করছিলাম একজনের। সে এসে পরেছে। এখন তার রক্ত খাবো
-(ঘাবড়ে গেলাম) কি বলছেন?
-আজব। একটা মেয়ে বের হয়েছে। কোনো ভূত তো আর না।
-একটা মেয়ে এতোরাতে বের হয়েছে। এইটা অবাককর লাগে না?
-মোটেও না। আমার বাসা ওই পেছনে। রাতে জোনাকিপোকা ধরার জন্য বের হয়েছি। এই দেখুন কতগুলা।
হাতে একটা পলিথিন দেখালো। ভেতরে জ্বলজ্বল করছে জোনাকিগুলো।
-এগুলো এভাবে রাখছেন কেন? ছেড়ে দিন। দম বন্ধ হয়ে মারা যাবে।
-আমি কি আপনার মত বোকা? পলিথিনে অনেকগুলো ফুটো আছে।
-ওহ। তাহলে ধরতে থাকুন। আমাকে ডিস্টার্ব করবেন না।
-আপনাকে ডিস্টার্ব করলাম কই? গেয়ে যান আপনি।
-ওকে।
এই বলেই হাটতে শুরু করলাম। ঘুরে তাকানোর প্রয়োজন অনুভব করলাম না। সচরাচর গান গাওয়ার মুড আসে না। আজকে একটু আসলো আর তাতেও ঝামেলা করার মানুষের অভাব পরে না। চুপচাপ নিজের মত হেটেই যাচ্ছি। কিছুক্ষণ পর আবার পেছন থেকে সেই মেয়েটি চিৎকার করে বলে উঠলো,"কি ব্যাপার? গান গাচ্ছেন না কেনো?"
-আপনি পেছন থেকে হঠ্যাৎ চিৎকার করে উঠছেন কেন? মাথায় সমস্যা আছে নাকি?
-কেন?
-কেন মানে? আচমকা চিৎকার করে উঠলে ভয় লাগবে যে কারো।
-হ্যা। একমাত্র ভীতুদেরই ভয় লাগে। আপনি তাদের দলেই।
-জ্বী। জানানোর জন্য ধন্যবাদ। এখন আর গান গাবো না। আপনি এখন যেতে পারেন।
-বুঝেছি। আসুন, দুজন একসাথেই গান গাই।
-আপনার যা খুশি করেন।
আমি হাটছি। মেয়েটি পেছন থেকে দৌড়ে আমার পাশে এসে হাটা শুরু করলো। একটু পর একাই সে গান গাওয়া শুরু করলো, "আমার ভীনদেশী তারা........."
আমি আর থেমে থাকতে পারলাম না। এমনিতেই গান গাওয়ার মুড আসে না। আজ এসেছে। তাহলে আমিও গেয়ে যাই তার সাথে। এই পাগল মেয়ের সাথে হাটবো আর চিৎকার করে গান গাই।
"আমার রাত জাগা তারা
তোমার অন্য পাড়ায় বাড়ী,
আমার ভয় পাওয়া চেহারা
আমি আদতে আনাড়ি"
সর্বশেষ এডিট : ১৩ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×