somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা এবং ব্যবহার

১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকবছর আগের কথা কোনো কাজে সাভার থেকে নবীনগর যাচ্ছিলাম। তো সে জন্য একটা বাসে উঠলাম। বাস ভরাই ছিল। তবে একটা সিট খালি ছিল। একটু পেছনের দিকে। কিন্তু অনেকেই দাড়িয়ে ছিল। কেন দাড়িয়ে ছিল তা জানার ইচ্ছা তখন ছিল না। যাই হোক,আমি গিয়ে সিটটাতে বসলাম। আমার পাশে যে বসা ছিল উনি প্রতিবন্ধী ছিল। তার বয়স ১৮ কি ২০এর মাঝামাঝি হবে। তাকে দেখলেই বোঝা যাচ্ছিল যে সে শারীরিক প্রতিবন্ধী। আর একটু গরীব তা তার পোষাক দেখে বোঝা যাচ্ছিল। তো এতে আমার কোনো সমস্যা নেই। তাই বসতে কোনো কিছু বোধ হয় নি। তো তখন বাংলাদেশের সাথে কোনো এক টিমের খেলা ছিল। চট্টগ্রাম স্টেডিয়ামে।
-ভাই,তুমি কোন টিম সাপোর্ট করো???
-মানে??(হঠ্যাৎ জিজ্ঞাসা করায় কিছুটা অপ্রস্তুত ছিলাম)
-মানে ক্রিকেট খেলায়।
-ও আচ্ছা। বাংলাদেশ।
-আমিও বাংলাদেশ সাপোর্ট করি।
-ও আচ্ছা।
-তোমার নাম কি???
-শুভ। তোমার???
-(কি এক নাম বলেছিল ঠিক মনে নেই)
আগেই বলে রাখা ভালো সে কথা বলতে গেলে তোতলায় আর হাতে আচার ছিল তার।
-খাবা???
-নারে ভাই। বাসা থেকে খেয়েই আসছি। তুমি খাও।
-কই যাও??
-নবীনগর। তুমি??
-বাইপাইল যাই।
-ও আচ্ছা।
-ভাই,একটা কথা বলি??
-বলো।
-তুমি জানো ওই লোকগুলা ওইখানে দাড়ায় আছে কেন?? এরা কেন আমার পাশে বসে নাই?
-হয়তো তারা সামনেই নামবে তাই।
-না ভাই,আমি গরীব। জামা কাপড় ময়লা আর তাদের চেয়ে আলাদা। তাই।
-আমার মনে হয় না। হয়তো তারা রেডিও কলোনী নামবে আর পেছনে বসলে নামতে দেরি হবে তাই হয়তো সামনে দাড়িয়েছে।
-সবাই মনে করে আমি কিছু বুঝি না। কিন্তু আমি সব বুঝি।
-না বোঝার কি আছে?? তুমিতো বেশ বড়। একা একাই কতদূর যাও।
-হুম। আমি নাহয় কম বুঝি,পড়ালেখা করি নাই,তোমাদের মত স্মার্ট না। তাই বলে কি আমার মন নেই? আমি কি মানুষ না?
-(বলার মত তখন কিছুই ছিল না। চুপ করে ছিলাম)
-জন্মের পর থেকেই আমি এমন। এইটা কি আমার দোষ?? আমি ব্যবসা করি। আমার ছোট একটা ভাই আছে। এই যে ছবি (পকেট থেকে মানিব্যাগ বের করে একটা ছবি দেখালো। ছবিতে একজন মহিলাও আছে। সম্ভবত এটা তার মা।) আমার ছোট ভাই স্কুলে যায়। ভালো রেজাল্ট করে। একদিন ও তোমাদের মত স্মার্ট হবে।
-অবশ্যই হবে।
-হুম। ধন্যবাদ।
-(কিছুই বলি নি। মাথা ঝাঁকালাম শুধু।)
কিছুক্ষন চুপ করে বসেছিলাম। সামনেই আমার গন্তব্য স্থল। এইবাস নবীনগর থেকে ঘুরে বাইপাইল যাবে। নামার আগে তাকে বললাম,ভালো মত যেও। সেও উত্তর দিল,তুমিও যেও। এরপর বাস থেকে নেমে পরলাম। ভাবলাম তার কথা। আমরা অনেকেই উচ্চশিক্ষা লাভ করে বড় বড় চাকরি করছি। আজ পর্যন্ত কোথাও দেখিনি যে লেখা আছে,প্রতিবন্ধীদের অবহেলা করুন। কি লাভ হয়েছে এসব শিক্ষার্জন করে?? শুধু সার্টিফিকেট অর্জন করা আর সম্মানজনক চাকরি পাওয়া ছাড়া কোনো কাজেরই না। শুধুই মুখস্ত শিক্ষা। দুঃখের বিষয় কিছুই শিখতে পারলাম না।
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

×