somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিদ্ধান্ত নেওয়ার এখনি সময়ঃ কোন আবাদি জমি আর ফেলে রাখা যাবে না ।

০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যে উদ্যোগটা প্রথম কুষ্টিয়া জেলা প্রশাসক অলরেডি হাতে নিয়েছেন জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানোর মাধ্যমে । এ উদ্যোগটা এখন বাকী জেলাগুলো থেকেও নিতে হবে । যারা আবাদি জমি চাষ না করে ফেলে রাখবে, তাদের জমি ১৯৫০ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ত আইনের ৯২(১) ধারা মোতাবেক সরকার নিয়ে নিবে ।

যদিও এই বিজ্ঞপ্তির উদ্দেশ্য কারো জমি কেড়ে নেওয়া নয়, বরং জমির মালিক যাতে তার ফসলী জমির ব্যবহারে আরো সচেতন হয় - সেটা । বলা বাহুল্য অনেক আবাদি জমির মালিক আছে যারা অনেক দূরে থাকায় নিজেও জমি চাষ করেনা আবার অন্যদেরকেও ঐ সমস্ত জমি বন্ধক বা বর্গা দেয় না । যার ফলে এসব জমি বলতে গেলে সারা বছরই পতিত জমি হিসেবে পড়ে থাকে । আবার অনেকে আছে ইচ্ছে করেই চাষযোগ্য জমি চাষ না করে ফেলে রাখে বছরের পর বছর ।

এখন এই বিজ্ঞপ্তির ফলে কেউ আর সেটা করতে পারবে না । বাধ্য হয়েই প্রত্যেকে তার চাষযোগ্য জমিকে আবাদের আওতায় নিয়ে আসবে । কারণ সে জানে, আবাদ না করে জমি ফেলে রাখলেই সেটা সরকার নিয়ে নিবে এবং আইন মোতাবেক ভূমিহীন কৃষকদের মাঝে তা বিলি করে দেবে ।

আমি মনে করি, এটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত । দেশের ক্রমবর্ধমান বিপুল জনসংখ্যা এবং করোনা মহামারির কারণে সামনে যে ভয়াবহ খাদ্য সংকটের আশংকা, তা আবাদি জমির পরিপূর্ণ ব্যবহারে আমাদের খাদ্যসষ্যের সমাধানসহ দৈনন্দিন জীবনে অনেকটা স্বস্তি এনে দিতে পারে ।

তাই নিঃসন্দেহে বলা যায় কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন খুব ভাল একটা উদ্যোগ নিয়েছেন । এখন উচিৎ এ ধরণের বিজ্ঞপ্তির মাধ্যমে সারা বাংলাদেশে আবাদি জমির পরিপূর্ণ ব্যবহারে সবাইকে সচেতন করে তোলা।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৮
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×