২০১২ সালে আমরা ৪ কলিগ মিলে আন আফিশিয়ালি সিলেট যাই।
হযরত শাহজালাল (রঃ) মাজার আর চা বাগান দেখাই মূল উদ্দেশ্য ছিল।
কিন্তু সিলেট ভ্রমন করে আমার কাছে মনে হয়েছে এই শহরে আর এর আশেপাশে যা কিছু আছে সব কিছুই অসম্ভব সুন্দর।
সে সময়ে সুযোগ করে সিলেট স্টেডিয়াম টা দেখে এসেছিলাম।
ছোট ছোট পাহাড় বেষ্টিত নির্মানাধীন স্টেডিয়ামকে সে সময়ই আসাধারন লাগছিল ইদানিং অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে স্টেডিয়ামের চেহারা যে আগের চেয়ে শতগুন সুন্দর হয়েছে এটা অনুমিত।
আমার মনে হয় সিলেটে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমরা দুদিক দিয়ে লাভবান হব।এক-পাহাড়ের পাদদেশে পৃথিবীর অন্যতম সুন্দর ক্রিকেট স্টেডিয়াম আন্যদিকে দেশী বিদেশী পর্যটকদের আর্কষিত করবে সিলেট তথা বাংলদেশের সৌন্দর্য।
সুন্দর স্টেডিয়াম সুন্দর ক্রিকেট আশা করছি বাংলাদেশ দলের কাছে।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


