১
আমার অফিস সকাল ৯টায় আরম্ভ হয় , রামপুরার বাসা থেকে উত্তরায় অফিসে পৌছতে লাগে কমপক্ষে দেড় থেকে দুই ঘন্টা।
এদিন বাসা থেকে রওনা দিতেই বাজলো সাড়ে ৮টা, লোকাল বাসে যাদের অফিস করার অভ্যাস আছে তারা জানবেন অফিস টাইমে কি পরিমান ভিড় হয়, দৌড়ে রাস্তায় গিয়ে একটা লোকাল বাসের হ্যান্ডেল ধরে ঝুলতে ঝুলতে রওনা হলাম। বাস চলসে,হাত টা ছুটে গেলেই ভবলিলা সাঙ্গ হবে রাস্তায় পড়ে এমন সময় মোবাইলটা বাজতে আরম্ভ করলো, শুধু রিংটোন দেয়া থাকলে টের পেতাম না, ভা্য়াব্রেশন দেয়া তাই বুঝতে পারছি, ফোন রিসিভ করার মত অবস্থায় ছিলামনা, পরে দেখবো ভেবে বাসের হ্যান্ডেল ধরে ঝুলে থাকায় মনোনিবেশ করলাম, অফিসে পৌছলাম ১০টার পরে,ডেস্কে বসার কিছুক্ষন পর মনে পড়লো মোবাইলে কেও ফোন দিয়েছিলো।দেখলাম আমার এক কাজিন ফোন দিয়েছিল, কল ব্যাক করলাম, প্রসংগত আমার এই কাজিনটি বয়সে আমার থেকে অনেক বড় আর ভিষন ধার্মিক হওয়ায় তাকে খুব সন্মান করতাম, ধর্মিয় আচার আচরণ তিনি ভিষন কট্টর ভাবে পালন করতেন, তার পরিবারের মেয়েরা বাইরে খুব কম বের হতো আর বের হলেও বোরকা, গ্লাভস, জুতা পরে।
যাহোক বিভিন্ন বিষয়ে কথার ফাকে জানতে চাইলেন আগের মত পত্র পত্রিকায় ছোট গল্প লিখি কিনা, বললাম সময় পাইনা আগের মত তাই লেখা হয়ে ওঠেনা তবে ব্লগে লিকছি একটু আধটু।ভাই খুব খুশি হলেন শুনে বললো আজকাল সব কিছূ আধুনিক হচ্ছে,ব্লগে লেখালেখি করা ভালো এমন আরো অনেক কিছু বলে ফোন রাখলেন,আমি কাজে মন দিলাম,পরের দিন বিকেলে বাবা ফোন দিলেন তার সাথে আমার কথোপকথোনের মূল অংশ ছিল নিম্নরুপ:
বাবাঃ নামাজ কালাম পড় নাকি পুরোপুরি ছেড়ে দিয়েছ?
আমিঃ সব দিন পড়িনা শুক্রবার জুম্মার নামাজ পড়ি।
বাবাঃতোমার জন্য মান সন্মান কিছুই অবশিষ্ট থাকলো না।
আমিঃ কেন বাবা আমি কি করেছি,তাছাড়া ৬ মাস হলো আমি গ্রামে যাইনি।
বাবাঃ তুমি ব্লগে লিকছো আর সেখেনে তো নাস্তিকেরাই লেখা লিখি করে,একটা কথা মন দিয়ে শুনে রাখো প্রয়জনে তোমাকে আমি ত্যা্য্যপুত্র করবো,তবু কোনো নাস্তিককে আমার পুত্র হিসেবে স্বিকার করবোনা।
এতক্ষনে বুঝলাম ঘটনা.....আমার সেই কাজিনের কাজ।অনেক সময় নিয়ে বাবাকে বুঝালাম আসলে ব্লগ কি...কোন মহল কি স্বার্থে এটাকে কলুশিত করতে চাচ্ছে....
স্কুল শিক্ষক বাবাকে বুঝাতে পেরেছি....কিন্তু সারা দেশের মানুষের কাছে যে ভুল বার্তা ইচ্ছেমুলোক পৌছে দেওয়া হয়েছে সেইবার্তা গ্রহন করেছে দেশের বিশাল একটি অংশ তাদের কে বুঝাবে কে ?
২
বসের সাথে আমার সম্পর্কটা বেশ ভালো, চাকরির বাইরের অনেক বিষয় নিয়ে কথা হয়, ব্যাক্তিগত বিষয় ও শেয়ার করি কখনও,এক বিকেলে কাজের চাপ বেশ কম,বস বেশ খোশ মেজাজে জানতে চাইলেন অবসর সময়ে কি করি, বললাম "স্যার ব্লগ লেখার চেষ্টা করি"। "কিহ" বলে ধড়মড় করে আরামে বসা থেকে সোজা হয়ে গেলেন, "আপনি নাস্তিকের খাতায় নাম লিখালেন শেষ পর্যন্ত?"
আকাশ থেকে পড়লাম একজন উচ্চশিক্ষিত ভদ্রলোকের কথায়।
"ব্লগ লিখতে হলে নাস্তিক হতে হয় এটা কে বলল আপনাকে?"।
"সবাই তো বলে"।
"কথাটা ঠিক নয়"।
"প্রমান দিতে পারবেন"।
"অবশ্যই পারবো"।
সামুতে ইসলাম নিয়ে পোষ্টের অভাব হয়না, ইসলাম বা অন্য ধর্ম নিয়ে ভালো পোষ্ট নর্বাচিত পাতায়ও যায়।
এমন বেশ কয়েকটা পোষ্ট দেখিয়ে তাকে বুঝালাম।
৩
শুক্রবার দিনটায় ব্লগে একটু বেশিই থাকা হয় ব্লগে এ নিয়ে গিন্নির অভিযোগের শেষ নেই, ছুটির দিনেও কম্পিউটার নিয়ে বসে থাকি সময় দিইনা ইত্যাদি ইত্যাদি।
একসময় সে আগ্রহি হলো ইন্টারনেটে এত আগ্রহ নিয়ে কি করি তা জানতে।
ব্লগ লিখি, পড়ি দেখালাম,বেশ আগ্রহ নিয়ে দেখলো, এক দুইটা পোষ্ট পড়লো, আমি বাচলাম তার চেচামেচি থেকে।
এক শুক্রবারে নাস্তাকরে আবারো শুয়ে পড়লাম শরীরটা ম্যাজ ম্যাজ করছিলো বুঝতে পারলাম জ্বর আসছে। ১২টা নাগাদ জ্বর বেশ ভালো ভাবেই চেপে বসেছে, কাউকে কিছু বলিনি তখনও, হঠাৎ গিন্নির আগমন নামাযের জন্য তাগাদা দিতে, ভালো লাগছে না জানিয়ে অপারগতা জানাতেই সে যা বলল তাতে আমি একেবারে জমে গেলাম, নামাজ পড়তে না যাওয়ার সাথে ব্লগার হবার একটা সম্পর্ক তার মতে অবিচ্ছদ্য, একরাশ হতাশা নিয়ে তাকে বললাম থার্মোমিটার নিয়ে আসতে।
পৃথিবীর অধিকাংশ দেশেই ব্লগ লেখা হয়, সে সব দেশের ব্লগাররা ভাগ্যবান যে সেখানে নোংড়া মানসিকতার কোন পত্রিকা সম্পাদক নেই।
চায়নাতে মাঝেমধ্যে ব্লগে সরকার বিরোধি কিছু লিখলে পুলিশি হয়রানির স্বিকার হতে হয় তবে ফাঁসির দাবি নিয়ে মৌলবাদিরা আসেনা, কোমরে দড়ি বেধে গলায় নাম, বয়স লেখা ট্যাগ ঝুলিয়ে দেয়া হয়না,যেভাবে পরিচয় করিয়ে ভয়ংকর সন্ত্রাসিদের ভাবখানা এমন এই অর্বাচিনেরা কম্পিউটার কিবোর্ড দিয়ে পিটিয়ে মেরে ফেলেছে কাউকে,আলামত হিসেবে যব্দ করা হয়েছে মারাত্বক মারনাস্ত্র সেই কম্পিউটারটি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


