খুব ইচ্ছে করে হেঁটে যাই তোমার হাত ধরে
যেখানে ধবল বক পাখা মেলে দেয় রোদে,
যেখানে কচুরীপানার বেগুনি ফুল নাচে বাতাসে।
ইচ্ছেরা হাওয়ায় উড়তেই পারে ইচ্ছে মতন।
ব্যবধান মহাআলোক বর্ষের থাকতেই পারে,
তাতে কী
হৃদয়ের সূতো বাঁধা আছে নিগুঢ় ভালোবাসায়.....
না হয় বার্চের বনে হেঁটে যাবো; নাহয় পেঙ্গুইনের নাচ দেখব,
নাহয় জারাকান্ডার ছায়ায় বসে ভাসব অচেনা সৌরভে।
মন আর হৃদয়ের মাখামাখি মুগ্ধতায় স্বপ্ন আঁকব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



