somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

রোকসানা লেইস
স্রোতের অজানা টানে সমুদ্র বালিয়াড়ি বেয়ে বোহেমিয়ান- গৃহকোন, জীবন যাপন ফেলে চলে যায়। তুমি দুহাত বাড়িয়ে আলিঙ্গনে বাঁধতে চাও জোছনা গলে হারিয়ে যায় সুখ । আছড়ে পরা ঘূর্ণিজল মনে বাজায় অচেনা সবুজ দিগন্ত ..

প্রথম বরফপাত

২২ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঋতুচক্রের চারটি ঋতু এখানে, এই দেশে উত্তর আমেরিকায়। প্রতিটি অনেক অদ্ভুত ভাবে নিজের রূপ নিয়ে হাজির হয় সময়ে। খুব ভালো লাগে দেখাতে। শ্বেত শুভ্র শীত কাল অসম্ভব সুন্দর। সাদা এমনিতেই আমার প্রিয়, তুষার ধবল শীতকাল বড় রোমান্টিক হয়ে আসে এখানে।
ফায়ার প্লেসে জ্বলে আগুন, ঘর গরম রাখতে। আর বাইরে শীতল বরফপাত। তারমাঝে কফির কাপে বা স্যুপের বাটিতে চুমুক দিতে দিতে বইয়ের অক্ষরে ডুবে যাওয়ার আনন্দ অন্য রকম। কখনো দৃষ্টি মেলে দেখা বাইরে কতটা গাড় হলো বরফের আস্তরন। দারুণ এক আবহাে তৈরি করে স্প্রুস, সিডর গাছ গুলো দাঁড়িয়ে থাকে হালকা সবুজ পাতার আভাস গায়ে মেখে। গাছগুলো জড়িয়ে থাকে সাদা বরফের কম্বল। ন্যাড়া ম্যাপেল, ওক, আপেল, উইলোর ডাল জড়িয়ে থাকে বরফের দারুন সব গাউন। চারপাশে একটা স্বপ্ন মায়া পুরি যেন। এদেশে বৃষ্টিপাত আমার ভালোলাগে না।
এখানে চারটি ঋতু আছে কিন্তু কোন বর্ষাকাল নেই। বর্ষাকাল আমাদের দেশে যতটা ভালো লাগে এখানে আমার বর্ষাকালটা তেমন ভালো লাগেনা। হয়তো জীবন যাত্রার জন্য। বরফের মাঝে পথ চলা যতটা আনন্দের বৃষ্টিতে তেমন নয়।
কিন্তু এবছর প্রচুর বৃষ্টি হলো। বৃষ্টির কারণ ছিল হ্যারিকেন অনেকগুলো যা তছনছ করে দিয়েছে অনেক মানুষের সাজানো ঘর। এবছর জুড়েই ছিল সাউথে, আমেরিকায় অনেক অনেক হারিকেন। তার প্রভাবে অন্ধকার আকাশ। বৃষ্টি আর বাতাস পেয়েছি অনেক । গ্রীষ্মকাল ছিল বেশিরভাগ মেঘাচ্ছন্ন দিন। সারা বছর যেন হয়েছিল বর্ষাকাল। গত তিন দিন ধরে ঘন কালো মেঘের আস্তরণ মাথার উপরে। আকাশ অন্ধকার কুয়াশায় ঢাকা চারপাশ। এমন দিন বড় বিষন্ন লাগে ।
বৃষ্টি ভালো লাগেনা এখানে আমার তুষারপাত দেখতেই বেশি ভালো লাগে। এবং প্রথম দিনের তুষারপাত অসম্ভব সুন্দর, তুষার গুলো যখন সরিয়ে ফেলা হয় পরিচ্ছন্ন করা হয়। তখন বেরিয়ে আসে, কালো কাঁদা ভিতর থেকে। বিচ্ছিরি চাঁদের কলঙ্কের মতন। আজ হঠাৎ বরফ পড়া শুরু হলো। অনেকক্ষণ বাইরে গিয়ে প্রথম বরফের ছোঁয়া অনুভব করলাম। শীত তেমন প্রখর নয়। মিনিট পনের ধরে বরফের মাঝে ঘুরে বেড়ালাম । মাথা ভর্তি বরফ কুচি এখনো জড়িয়ে আছে। প্রকৃতির নানা রকম রংয়ের সাথে মিলে যেতে খুব ভালো লাগে আমার।
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৪ ভোর ৪:১৩
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×