somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেসিকা ও পল ( ফেসবুক প্রতারনা )

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক খুব একটা বেশি আকর্ষণ নেই জেসিকার , মোবাইল এ নটিফিকেশন চালু করে রেখেছে তাই মোবাইল থেকেই ফেসবুক এর আপডেট গুলো পেয়ে যায় । তবুও নিজের জম্মদিন এর জন্য আজ ফেসবুক এ লগ-ইন করলো কেউ জম্মদিন এর উইশ করেছে কিনা দেখার জন্য । অনেকেই মেসেজ দিয়েছে , জেসিকা সেগুলোর রিপ্লাই দিতে গিয়ে দেখলো একটি অপরিচিত ''পল'' নাম এর একজন এর মেসেজ এবং ফ্রেন্ড রিকুয়েস্ট দিয়েছে । কৌতুহলি জেসিকা পল এর আইডি চেক করতে গিয়ে চিনতে পারলো এটা তার কলেজের লাইফ ফ্রেন্ড পল । জেসিকা এবছর অনার্স ফাইনাল ইয়ার এক্সাম দেবে । ৪ বছর আগের বন্ধু পল , অনেক দিন পর পল এর মেসেজ দেখে খুশি হলো জেসিকা , মনে পরল তার সেই সৃতি কথা এক সময় মনে মনে জেসিকা ভালোবাসতো পল কে । পল ও হয়ত তাকে ভাবতো কিন্তু সেটা জেসিকার জানা হয়নি । জেসিকা পল ফটো এ্যালবাম গুলো দেখছিল -

- আরে বাহ পল তো অনেক হ্যান্ডসাম হয়েছে দেখতে । আগে কেমন ছিল , ঠিক মত চুল ও গুছিয়ে কলেজ এ আসতো না । এগুলো ভাবতে ভাবতে জেসিকার আবার পুরনো কিছু কথা মনে পরলো । না , পল আমাকে ভালোবাসবে কেন ! ওর তো ঐ সময়ে অনেক মেয়ের সাথে ভাব ছিল । কিন্তু আমাকে এতো দিন পরে ফ্রেন্ড রিকুয়েস্ট দিল কেন ! তাহলে কি আমার কথা এখনো পল এর মনে আছে !! আচ্ছা দেখিতো পল অনলাইন এ আছে কিনা !!

( জেসিকা চ্যাট লাইন চেক করতেই অনলাইন এ পেয়ে গেল পল কে )

জেসিকাঃ হ্যালো পল ?
পলঃ হ্যালো জেসিকা , তোমার জম্মদিন এর অনেক শুভেচ্ছা রইল ।
জেসিকাঃ ধন্যবাদ , তুমি আমাকে মনে রেখেছো ?
পলঃ কেন রাখবো না ! তোমার কথা সব সময়ই মনে পরে :)
জেসিকাঃ এটাতো তাহলে আমার জন্য অনেক ভালো । আচ্ছা তুমি আমাকে ফেসবুক এ পেলে কিভাবে ?
পলঃ অনেক খুজে পেলাম আজ তোমাকে , আর মনে ছিল আজ তোমার জম্মদিন ।
জেসিকাঃ কি করছো এখন ?
পলঃ তেমন কিছুই না , একটা কর্পোরেট অফিস এ জয়েন করেছি । আজ কি করবে সারাদিন ?
জেসিকাঃ তেমন কিছুই না , বাসাতেই থাকবো ।
পলঃ তাহলে চলো আজ সন্ধায় দেখা করি ?

জেসিকা পল এর সাথে দেখা করবে কিনা ভাবতে লাগলো , কারন ওর সাথ এতোদিন পর দেখা করে কি হবে !! না বলবে নাকি হ্যাঁ বলবে ঠিক করার আগেই ...

জেসিকাঃ হ্যাঁ , এই আমার নাম্বার । সন্ধায় দেখা হচ্ছে । গ্লরা রেস্টুরেন্ট এ ;)

জেসিকা গ্লরা রেস্টুরেন্ট সামনে দারিয়ে , পল এখনো আসেনি । পল হয়ত ভুলেই গেছে জেসিকার সাথে দেখা করার কথা । না পল ভুলেই জায়নি , জেসিকাকে অবাক করে -

পলঃ হাই জেসিকা । সরি দেরি হয়ে গেলো । এটা আমার সাথে সব সময়ই হয় ।
জেসিকাঃ না না ঠিক আছে , এটা ছোট বেপার ।
পলঃ ও হ্যাঁ , এই যে তোমার জন্য কিছু ফুল ।
জেসিকাঃ এগুলোর কি দরকার । ধন্যবাদ তোমাকে ।
পলঃ চলো রেস্টুরেন্ট এর ভিতরে যেয়ে বসে কথা বলি ।

---
পলঃ কি খাবে ? চিকেন ওর নাকি অন্য কিছু ?
জেসিকাঃ হুম চলবে ।
পলঃ ড্রিঙ্কস ?
জেসিকাঃ ওকে , এটাউ চলবে ।
পলঃ দারুন , আমার মাঝে মাঝে ড্রিঙ্কস করতে ভালো লাগে এরকম কোন রেস্টুরেন্ট এ এলে । অনেক সুন্দর গোছালো রেস্টুরেন্ট ,
জেসিকাঃ হুম , সত্যি দারুন রেস্টুরেন্টটা , আমি মাঝে মাঝেই আসি ।
পলঃ এবার তাহলে আমার ও আসার সুযোগ হবে ? তাই না ? হা হা হা !
জেসিকাঃ হুম ,তুমি চাইলে আসতে পারো ।
পলঃ আমি চাই , তুমি চাওনা ?
জেসিকাঃ এসব কথা থাক , পুরনো কথা মনে না করাই ভাল ।
পলঃ তোমার ইচ্ছা , তবে তোমার জন্য আমি আসতে চাই আবার ।
জেসিকাঃ বাদ দাও এসব , ওয়েটার কে বলো ড্রিঙ্কস দিতে । বাসায় ফিরতে হবে ।

রেস্টুরেন্ট থেকে বের হয়ে ...

জেসিকাঃ অনেক দিন পর এরকম একটা সন্ধ্যা উপভোগ করলাম , তাউ আবার আমার জম্মদিন এ । পল শুধু তোমার জন্যই সম্ভব হলো :)
পলঃ তুমি চাইলে আমি প্রত্যেক টি সন্ধ্যা আলোকিত করতে চাই তোমার জন্য ।
জেসিকাঃ পল সে সময় হয়ত এখন আর নেই । আচ্ছা তুমি কোথায় যাবে এখন ?
পলঃ হয়ত বাসাতেই । তুমি ?
জেসিকাঃ তাহলে তুমি যাও , আমার বাসা পাশেই আমি হেটেই চলে যাবো ।
পলঃ ঠিক আছে , তাহলে যায় । তুমি চাইলে আবার দেখা হবে ।
জেসিকাঃ পল , একটু দাঁরাও ।
পলঃ হুম
জেসিকাঃ তোমাকে একবার চুমু দেব ...
পলঃ কি বলছো ?
জেসিকাঃ হুম ঠিক । তোমাকে একবার না অনেক অনেক চুমু দেব ... সব সময় দেব ।

............... .....................
.................. ..................

চুমু থেকে একাথে একই বিছানায় দুজনের ঘুম , ঘুম থেকে সকাল । সকালে -

জেসিকাঃ কোথায় যাও পল , এতো সকালে ?
পলঃ জেসিকা, আমার যেতে হবে , একটা জরুরী মিটিং আছে ।
জেইকাঃ তাই বলে এখন , এতো সকালে ?
পলঃ কিছুই করার নেই ।
জেসিকাঃ ফোন করবে কখন ?
পলঃ রাতে করবো । বাই
জেসিকাঃ বাই ।

রাত ৯টা , ১০টা , ১১টা ... চলে গেল , পল এর কোন ফোন নেই । জেসিকাই ফোন করলো পল কে ...

রিং হচ্ছে ... কিন্তু ধরলো না । আবার দিল কল ...
রিং হচ্ছে ... কিন্তু এবার ধরলো না , কেটে দিল কল ।

জেসিকা ভাবল পল হয়ত বিজি , ফেসবুক এ ঢুকলো জেসিকা । চ্যাট লাইন চেক করলো , পল নেই অন লাইন এ । অপেক্ষা ... রাত ১ টা , ফোন করল , এবার ফোন অফ । ফেসবুকেও আসেনি । জেসিকা ফেসবুক এ পল কে মেসেজ দিতে গেল ...

জেসিকাঃ আমি জানি তুমি হয়ত কোন কারনে বিজি আছো , আমি জানি তুমি ফ্রী হয়ে আমাকে কল দেবে :)

( সেন্ডিং ফেইল্ড )

জেসিকা অবাক , ফেইল্ড কেন ? নেট কানেক্ট ঠিক আছে । তাহলে ... !

____________________________________________________________

জেসিকা আর পল কে ফেসবুক এ মেসেজ সেন্ড করতে পারেনি , পাইনি অন লাইনেও । যে নাম্বার থেকে কথা হয়েছিল সেই নাম্বার ও আর খোলা পায়নি ।

তাহলে কি হল পল এর ? আসুন জেনে নিই ...

পল ঐ দিন বাসায় এসেই জেসিকার ফেসবুক থেকে প্রোফাইল ফটো টি তার ল্যাপটপ এর একটি ফোল্ডার এ সেভ করে রাখলো , যেখানে সেভ আছে জেসিকার মত আর ৫০-৬০ টি মেয়ের ছবি । তাদের পরিনতি ও জেসিকার মত । এর পর ফেসবুক থেকে জেসিকা কে রিমুভ করে দেয় । বুঝতে বাকি আছে ? পল এগুলোই করে । ফেসবুক এ ফ্রেন্ডশিপ , ভালোবাসার প্রস্তাব , চুমু তারপর ব্লক ...

আমরা এখন থেকে একটু বুঝে শুনেই ফেসবুক এ ফ্রেন্ডশিপ করি , আবার ও হ্যাপি ফেসবুকিং ...


৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×