somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

..:: সিগারেটের মৃত্যু ::..

২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দুইটা বন্ধু , অনেক ভাল বন্ধু । তাদের সব কিছুই ভাল ছিল , একে অপর কে ছাড়া এক মুহূর্ত আলাদা হত না । তাদের দুজনের কাজ, পছন্দ ,অপছন্দ অনেক কিছু মিল ছিল । তেমনি তাদের দুজরেরই খুব খারাপ অভ্যাস ছিল সিগারেট খাওয়া । খুব বললে ভুল , অতিরিক্ত পরিমানে সিগারেট খেত । দুজনেই খুব ঘোরাঘুরি করত , তাদের দুজন এর একটা বিশেষ আড্ডা দেবার জায়গা ছিল , সেখানে অন্য কেউ আসতো না ; শুধু ওরা দুজনই । ও ওদের মধ্যে একজন এর নাম রিমন আর একজন রবিন । নামের মধ্যেও অনেক মিল ছিল । দুজনই দুজন এর প্রতি খুব দায়িত্বশীল ছিল ।

রিমন একদিন আগেই সেই আড্ডার যায়গায় চলে এলো । রবিন এর দেরি দেখে ফোন করলো রিমন -

- দেরি করছিস কেন ? আসবি কখন ?
: দোস্ত একটু প্রব্লেম হয়েছে , আজ মনে হয় আসতে পারবনা
- কি বলছিস , আগে তো কেউ কখনো এমন মিস করিনি
: আজ হচ্ছে , সরি দোস্ত
- আজ হচ্ছে মানে ?
: হ্যা , আজ হচ্ছে । আমি কাল সব বলবো ।
- এখন কোথায় তুই ?
: হসপিটালে ...
- হসপিটালে মানে ? কি হয়েছে ?
: কিছু হয়নি , আম্মার একটু ঠান্ডা লেগেছে
- আমাকে বলিস নি কেন ? আমিও যেতাম । বাসায় আসবি কখন ? আমি তোর বাসায় আসতেছি ।
: না , আজকে আসতে হবে না । এখান থেকে আরেক যায়গায় যাবো । কাল দেখা করবো তোর সাথে ।
- আচ্ছা ঠিক আছে । কিন্তু তোর কিছু হয়নি তো ? তোর কথা এমন শোনায় কেন?
: আমার কিছু হয়নি , তুই এখন ফোন রাখ । কাল অনেক কথা আছে ।
- আচ্ছা ওকে ।

রিমন ফোন কেটে দিয়ে , ওখান থেকে চলে আসলো । কিন্তু রিমন ভাল লাগছিল না , এই প্রথম বারের মত একদিন কেউ কাউকে ছাড়া চলে জাচ্ছে । পরের দিন রিমন ওই আড্ডার ওই যায়গাতে গিয়ে দেখলো রবিন আগেই চলে এসেছে -

- কিরে কখন আসলি ?
: এই তো দুই মিনিট । তোকে ফোন দিতেই যাচ্ছিলাম
- তা বল কি হয়েছে ? তোর চেহারা এমন দেখাছে কেন ?
: এ কিছু না , এমনিতেই ...
- এমনিতেই মানে ?
: হ্যা , এমনিতেই । শোন কথা আছে ।
- কি কথা ? দ্বারা আগে সিগারেট ধরিয়ে নিই
: না, আজ কোন সিগারেট না
- রবিন কি হয়েছে বলতো ? কাল আসলিনা , আজ বলছিস কোন সিগারেট না !!
: হ্যা , বলছি ব্যাস ।
- ব্যাস বললেই হলো ?
: হ্যা , হলো । আজ থেকে আর কোন সিগারেট না ।
- কি বলছিস এসব । অন্য কিছুতো খায় না , সুধু সিগারেট ই তো । আর দেখ আমরা নিজেরাই এখন এক একটা সিগারেট । কেমন করে ছারি ?
: আমার শেষ অনুরধ তর কাছে , আজ থেকে আর কোন সিগারেট না ।
- শেষ অনুরধ মানে ? কি হয়েছে তোর ? আর কালকে আন্টিকে কেন ডাক্তার এর কাছে নিয়ে গিয়েছিলি ?
: মা ভাল আছে , ডাক্তার এর কাছে গিয়েছিলাম আমার জন্য ।
- কেন ? কি হয়েছে তোর ?
: বলছি , আগে আমাকে কথা দে আজ থেকে সিগারেট বাদ ?
- আচ্ছা কথা দিলাম । সব বাদ । এখন বল ...
- ক্যানসার ...

শেষ কথা ...

একটা সিগারেট, কিছু শেষ না করা অধ্যায়ের সমাপ্তি। আবার কিছু শেষ করা অধ্যায়ের শুরু। সব প্রশ্নের উত্তর হয় না , দেওয়া জায়না । উত্তরহীন প্রশ্ন দুমড়ে মুচড়ে ফেলা নষ্ট কাগজের মতো। কোন কাজে আসে না কিন্তু অনেক খানি জায়গা দখল করে বসে থাকে।

ধোঁয়া জিনিসটাই অদ্ভুত। খুব অদ্ভুত। সিগারেটেই সিগারেটের মৃত্যু ।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×