ভুল করে এসেছি এখানে
যেন অন্য কারো খোঁজে,অচেনা ঠিকানা।
সন্ন্যাসীর মতো এক নদী,আকাশ-বাঁধানো তীর
কোথায় যে যাবো বলে বেরিয়েছি,নিজেই তা জানি না।
হারানো ভালোবাসা?আরে হ্যাঁ তাই খুঁজতেই তো এখানে আসা
একাকী অরণ্যে যেন তাঁবু গেঁড়ে শুয়ে থাকা।
নর্তকীর পায়ের ব্যথার মতন একটি ব্যর্থ সন্ধ্যা।
আমি দেখতে পাই আমাকে,তীব্র অনুতপ্ত
যেন এই মুহূর্তটাই অনন্ত মুহূর্ত,নইলে
বুঝি চিরকাল আঁধারে দেখি শুধু স্বপ্ন।
তবু স্বপ্ন নয়,গোধূলির প্রত্যহ ছায়া
নির্জন পথে হঠাৎ হাওয়ার আসক্তহীন মায়া।
আমি কি খুঁজি,আমি কি খুঁজি ভিজে সন্ধ্যায়
ভুল করে এসেছি এখানে
যেন অন্য কারো খোঁজে,অচেনা ঠিকানা।
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




