হার জিত। চ্যাপ্টার ৮
২৫ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছবি নেট।
ইদানীং কিছু কাজ করে না
কারণ ধরতে পারেনা মাথা মগজ
ভুলভাল হয় বেশী
যত ভুল
তত জানা
পাশ থেকে আওয়াজ দেয়
কলিগ মুরুব্বি।
ইদানীং কিছু কাজ করে না
নিজেকে অকেজো মনে হয়
এ ব্যাধি সারাতে
লিখতে থাকি দু'হাতে
হচ্ছে কি কিছু?
হচ্ছে কি?
সদা ভেতরে দৌড়ায়
এই ভয়
এই ভয়।
ইদানীং কাজ এগুতে চায়না তেমন কিছু
সব ভুলতে
শৈশব, কৈশোর,
কাছে ঘেঁষে পুরনো শৃঙ্খলহীন যৌবন
মুখে খলখল হাসি
সেই হাফপ্যান্ট
কার্টুন ছাপা গোল গলার গেঞ্জি
ছুটছি
ছুটছি
যেন ছুটতেই জন্মেছি
জীবন মানে নিভে যাওয়া বাতি
বার্তাটি সেসময় দিয়েছে
কেটে যাওয়া ঘুড়ি
তখন এক্কেবারে থেমে গেছি।
একটা কিছু চাই
অর্থের বিনিময়ে প্রেম, চুমু
কিছু শীৎকার
না,
এ হয় না
অনেকেই করছে
করছে তো
এ বলে
হো হো হাসে
ভেতরের রাবণ গাব্বার!
সত্যি,
কিছু কাজ করে না
কেমন অবশ আলসে
এ ব্যাধি ঠেকাতে ঠেকাতে
জানো না তো মেয়ে
কতটা হয়েছি ছারখার।
অবহেলা কর
অনেকেই করে
ক্ষতি তেমন নাই
আমিই করে যাই
আমার খুব ভালো সৎকার।
কিছুই কাজ করে না
দেশের আইন কানুন, সংবিধান
জঁ ম ফু!
ভালোবাসি শব্দটি চিরতরে মুছে ফেলা দরকার।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন