somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহানারা ইমামকে নিয়ে লেখা...

০৪ ঠা মে, ২০১৫ সকাল ১১:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা নিকৃষ্ট বাস্তব কৌতুক দিয়ে শুরু করি, “১৯৯২ সালে গণআদালত প্রতিষ্ঠা করার পর শহীদ জননী জাহানারা ইমামের বিরুদ্ধে সরকার রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছিল।”

শুরুটা হয়েছিল ১৯৯১ সালের ২৯শে ডিসেম্বর... গোলাম আজমকে জামায়াতে ইসলামের আমীর ঘোষনা করা হলে সমগ্র বাংলাদেশ বিক্ষোভে ফেটে পড়ে। নিজে থেকে এগিয়ে এসে এই বিক্ষোভের নেতৃত্ব দেন জাহানারা ইমাম। প্রতিষ্ঠা করেন “একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।” সোহরাওয়ার্দীতে তৈরি করেন গণআদালত। লাখ মানুষের উপস্থিতিতে গোলাম আজমের ফাসির পক্ষে রায় দেন। এরপর রায় নিয়ে যান সরকারের কাছে, অনুরোধ করেন রাজাকারের বিরুদ্ধে মামলা করার জন্যে।

হ্যা, সরকার মামলা করে... তবে রাজাকারের বিরুদ্ধে না, বরং জাহানারা ইমামের বিরুদ্ধে। গণআদালতের সাথে সম্পৃক্ত ২৪ জন সহ জাহানারা ইমামের বিরুদ্ধে অ-জামিনযোগ্য রাষ্ট্রদ্রোহী মামলা করে বসে সেসময়ের বিএনপি সরকার। আক্রোশে ফেটে পড়ে জনতা, আন্দোলনের চাপে প্রত্যেককে জামিন দিতে বাধ্য হয় সরকার, কিন্তু মামলা তুলে নেয় নি। অপরদিকে রাজাকারের দল গায়ে বাতাস লাগিয়ে ঘুরতে থাকে, কিন্তু দমে যান নি জাহানারা ইমাম।

সাধারন মানুষকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যেতে থাকেন, লক্ষ জনতার সাথে রাজাকারের বিচারের দাবিতে স্মারকলিপি নিয়ে গেলেন জাতীয় সংসদে। সাড়ে তিনশর উপর সংসদ সদস্যের মধ্যে মাত্র ১০০ জন রাজাকারের বিচারের পক্ষে মত দেন, বাকি সব বিপক্ষে! আন্দোলনে যোগ দেন শেখ হাসিনাসহ অন্যান্য আওয়ামিলীগ নেতারা। রাস্তায় রাস্তায় মিছিল করেন, প্রতিবাদ করেন। সরকার পুলিশি আক্রমন চালালে রক্তাক্ত হয়েছেন, কিন্তু থেমে যান নি। ক্যান ইউ ইমাজিন? যে দেশের জম্মের জন্যে নিজের ছেলেকে কুরবান করেছিলেন, সেই দেশের পুলিশের হাতে তাকে রক্তাক্ত হতে হয়েছে! এই আন্দোলন চালানো যে কতটা কষ্টের ছিল, তা হয়তো আমরা বুঝতে পারছি না, কখনো বুঝতেও পারব না। হুমায়ুন আহমেদের কিছু লেখায় সেসময়ের কিছু বিষয় ফুটে উঠেছে, যা থেকে কিছুটা ধারনা করা যায়।

ইনিই জাহানারা ইমাম, মা, জননী... একাত্তরে নিজের স্বামী হারিয়েছেন, নিশ্চিত মৃত্যু জেনে ছেলেকেও যুদ্ধে পাঠিয়েছেন, হারিয়েছেন... স্বাধীনতার পর মুক্তিযুদ্ধাদের কাছ থেকে জননী উপাধী পান... শহীদ জননী! অথচ এত কিছুর পরেও রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে তাকে মৃত্যুবরন করতে হলে...

শুরুর কৌতুকটা দিয়ে আবার শেষ করি... “১৯৯২ সালে গণআদালত প্রতিষ্ঠা করার পর শহীদ জননী জাহানারা ইমামের বিরুদ্ধে সরকার রাষ্ট্রদ্রোহিতার মামলা করেছিল।”
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×