১৭।০৯।২০১১
অনন্যা,
যে পথেই হাঁটি না কেন বাঁধা আসে সব দিক দিয়ে সবসময়। প্রত্যেকটি বাঁধা পেরোনো যেমন আমার পক্ষে সম্ভব হয় না তেমনি বাঁধাগুলো পেরোতে আমার তোমার কাছ থেকে যতটুকু সহায়তা দরকার সেটুকুও সবসময় পাই না। এই সমস্যার কোন সমাধান আমার কাছে নেই কারণ এক পক্ষ থেকে আসলে সকল বাঁধা মোকাবেলা করার মত শক্তি এখনো আমার হয়ে উঠেনি।
কাল রাতে যা ঘটেছে এবং আজ সকালে যা ঘটল তার জন্য আমি এখন আর তোমাকে দায়ী করতে চাই না কারণ দোষটা আমার ই। যদি আমি এভাবে একটা দোষী জীবন যাপন করতে থাকি তবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। আল্লাহ আমাকে শান্ত থাকার জন্য সাহায্য করুন সবসময় এই কামনাই করি।
আমি জানতাম তোমার গতকালের পুরোটা সময় ভালই কেটেছে। ঠিক এরকম একটা দিন যদি আমি কাটাতে পারতাম তাহলে হয়ত অনেক ভাল লাগত, আসলে এরকম একটা দিন তো বছরে এই একবার ই আসে। আমার এবারের ঐ বিশেষ দিনটি হয়ত অনেক ভাল হতে পারত কিন্তু ঐ নানা রকম বাঁধার কারণেই হয়ত হয়ে উঠেনি। যাই হোক পুরোনো কথা তুলে তো আর কোনো লাভ নেই, যা হওয়ার তা অনেক আগেই হয়ে গেছে।
কাল রাতে মায়ার কথা মনে পড়েছিল, আসলে ও তো ওই, আসলে কি বলব আমি, জীবনটাই এরকম আমার।
সবাই সব কিছু ভুলে যায়, মায়া ভুলে গেছে, তুমিও একদিন সময়ের সাথে চলতে চলতে আমাকে ভুলে যাবে। আমি মায়াকে ভুলতে পারিনি, আমি তোমাকেও ভুলতে পারব না কেননা দুজনকেই আমি দুটো সময়ে ভালবেসেছি যাদের কেউই আমাকে কখনো ভালোবাসেনি।
ভালো থাকো, আমি ভাল আছি !
অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


