১৮।০৯।২০১১
অনন্যা,
তোমাকে যত বেশী পাশে পাই তত বেশী ই পাশে পেতে ইচ্ছা করে সবসময়। যখন তুমি দূরে থাক তখন কিছুই ভাল লাগে না আমার। তবে আমি যে তোমাকে কথাগুলো বলতে পারি না, আমি যে তোমায় পুরোটা সময় পাশে পাই না। তোমাকে পাশে পাওয়ার জন্য যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণেও অনেক বাঁধা আছে। আমি ছাড়া আর কেউ চায় না যে তুমি আমার পাশে থাক এমন কি তুমিও হয়ত চাও না। যদি তুমি অন্তত চাইতে তাহলে আমি একটা শান্ত্বনা পেতাম, ভাবতাম তুমিই আমার সাহস ও শক্তি হিসেবে কাজ করবে, তখন আমি আমার বাকী সকল বাঁধা খুব সহজে পার করতে পারব।
অন্যরকম একটা অনুভূতিও কাজ করল কাল রাতে, তোমার সাথে আমি এখন যেভাবে মিশছি, তুমি এখন যেভাবে আমার পাশে আছ তা যতটুকু সময়ের জন্যই থাক না কেন এভাবে যদি চলতে থাকে আর সবশেষে আমি যদি তোমাকে পুরোপুরি আমার পাশে না পাই তাহলে আমি সত্যিই শেষ হয়ে যাব। তোমাকে ছাড়া বেঁচে থাকাটা আমার জন্য কতটা কষ্টের হবে সেটা বুঝানোর ক্ষমতা আমার নেই। আমার কি এই কারণে তোমার সাথে ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেয়া উচিত ভবিষ্যতের কষ্ট কিছুটা লাঘব করার জন্য ? কিন্তু আমি যে সেটাও পারি না, অনেক চেষ্টা করে দেখেছি আমি, পারিনি।
তোমাকে ভালবাসি অনন্যা, তাই চাইলেও ছেড়ে যেতে পারি না, কখনো পারব না। তুমি আমাকে কথা দাও যে আমাকে ছেড়ে তুমি যাবে না, সবসময় আমার পাশে থাকবে। তবে তুমি যতক্ষন পাশে না থেকে আমার থেকে দূরে থাক তখন মনে হয় আমার ভালবাসা তোমার জন্য আরো অনেক বেড়ে যায়। ঐ ভালবাসার কারণেই বারবার তোমার কাছে ছুটে আসতে ইছা করে। মনে হয় তীব্র গতিতে তোমার পানে ছুটে আসি, তোমায় শক্ত করে ধরে রাখি যেন আমাকে ছেড়ে কোথাও চলে না যেতে পার। বল, যাবে না তো কখনো আমায় ছেড়ে, জড়িয়ে ধরে রাখবে তো তোমার বাঁধনে বেঁধে ?
আবারো অপেক্ষার পালা, শুধুই অপেক্ষা...
একাকী অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


