০১।১০।২০১১
প্রিয় অনন্যা,
লিখব লিখব করে অনেকটা সময় শুধু ভাবছি তবে ভাবার কাজ যে কখন শেষ হবে সেটা বুঝতে পারছি না, তবে ভেবে যে কিছু লিখা হবে তা হয়ত না কেননা ভেবে যে কিছু লেখা যায় না আর যখন তোমাকে লিখছি তখন সকল ভাবনা ভাবনাই রয়ে যাবে তার চেয়ে বরং ভাবাভাবি বাদ দিয়ে লিখতে শুরু করে দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করছি। আজ অনেক দিন পর তোমাকে লিখতে বসা। মাঝের দিনগুলোতে এতটা ব্যস্ত ছিলাম যে চাইলেও লিখতে পারি নি কোন কিছু। তবে শত ব্যস্ততার মাঝেও এভাবে কোন না কোন ভাবে একটু সময় বের করে নিতে হয় প্রিয় মুখগুলোর জন্য।
কেমন আছ তুমি, কিভাবে সময় কাটে তোমার, আমি যে আর আগের মত তোমার খোঁজ নিতে পারি না অনন্যা। তুমি এর জন্য মন খারাপ কর না বরং দোয়া কর আমার এই ব্যস্ত সময়ের সঠিক মূল্য যেন আমি পাই। আমি যেন সঠিকভাবে সব কাজগুলো করতে পারি। কোথাও যেন আমার কোনো ভুল না হয়।
সামনে তোমার পরীক্ষা, তাই ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া কর, আমার বিশ্বাস তুমি ভাল করবে। এর পাশাপাশি শরীরের দিকে খেয়াল রেখ, নিজের যত্ন নিও।
আজকের মত এখানেই শেষ করছি । ভালো থেকো তুমি।
অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


