০৯/১১/২০১১
অনন্যা,
অনেকদিন পর আবার ও তোমায় চিঠি লিখতে বসলাম, আসলে এই চিঠিগুলো কখনো তোমাকে পড়ে শুনানোর ইচ্ছা আমার ছিল না কিন্তু কয়েকদিন আগে তুমি যখন আমাকে একটা চিঠি পড়ে শুনাতে বললে তখন আমার কি হল আমি জানি না, আমি একটির জায়গায় পরপর তিনটি চিঠি শুনিয়ে বসলাম। কেন এমন করেছিলাম তা আমি জানি না।অতীতে আসলে কোন কিছু ঠিক করে কিছুই হয় না, সময় ও পরিস্থিতি আমাদের জীবনে অনেক কিছুই বদলে দেয়। বেশিরভাগ সময় আমার রাতগুলো খুব এলোমেলো থাকে, তবে আজ সকালটা কেন যেন রাতের ঐ এলোমেলো রূপটা ধারণ করল। ঘুম ভাঙ্গার পর অনেকটা সময় বিছানায় শুয়ে ছিলাম, তখনি সব কিছু মাথায় এসে বারবার বাড়ি দিচ্ছিল। এই এলোমেলো ঘটনা যা আজকের সকালে বারবার পীড়া দিচ্ছিল এটা প্রথমবারের মত নয় আমার জীবনে।আমি নিজে নিজের কাছে একই পরিস্থিতির মুখোমুখি আগেও হয়েছি। যখন ঐ পুরনো সত্যিটি মনে হচ্ছিল তখন নতুন সত্যিটির একই রকম ফলাফলের কথা চিন্তা করে এক ধরনের ভাবনার জন্ম নিচ্ছিল। আমি কেন আবার ও একই ধরনের ঘটনার প্রকাশ ঘটালাম সেটা নিয়েও পুড়ছিলাম।
চিঠি লেখাও সহজ কাজ না বুঝলে, চিঠিতে আর কি লিখব বুঝতে পারছি না, চিঠিটি শেষ করতে চেয়েছিলাম কিন্তু কিভাবে শেষ করব ওটাও মাথায় খেলছে না। অনেক কথাই হয়ত আজ বলার ছিল কিন্তু কোনো কিছু না বলেই এক প্রকার অস্বস্তি নিয়ে চিঠি শেষ করছি। কোনো কিছুই করতেই মন চাইছে না এখন,ঘুমাতে পারলে ভাল লাগত,সময়টা একভাবে কেটে যেত।
অনন্য

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


