somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিঠি ১৫

১৪ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৬।১০।২০১২
রাত ১১ টা
প্রিয় অনন্যা,
সময় পাল্টেছে বলেই এখন আর কোন কিছুই আগের মত নেই। সবকিছুই ধীরে ধীরে পরিবর্তিত হয়। তোর আর আমার মাঝের গল্পগুলোও তাই আজ আলাদা। এই আলাদা ব্যপারটা চোখে পড়ল কয়েকদিন আগে যখন তুই আমাকে ফোন দিলি তখন। একসময় আমরা অনেক কথা বলতাম, তখন কথার মাঝে যদি কথা আর না খুঁজে পেতাম তখন ফোনের দু পাশ থেকে দুজনে চুপ করে থাকতাম, ঐ নীরবতার মাঝেও যে কি প্রশান্তি আর ভালবাসা ছিল সেটা তোকে আমি বুঝাতে পারব না। সেদিন অল্প কয়েকটা কথা বলার পরই আর কোন কথা খুঁজে পাচ্ছিলাম না কিন্তু আগের মত সেই ভাল লাগাটা হয়ত আর তেমন বিশালাকারে কাজ করছিল না, তাই ফোন অল্প সময়ের মধ্যেই রেখে দিলাম।এরপর আর তোর সাথে কথা হয়নি, কাল বিকালে খুব ফোন দিতে ইচ্ছা করছিল, ইচ্ছাটা মাঝরাতেও ছিল কিন্তু শেষ পর্যন্ত আর কল করে কথা বলিনি। আজ রাতে ফেইসবুকে অনলাইনে থাকার সময় কেমন আছি সেটা জিজ্ঞাসা করেছিলি, এখানেও মাত্র দুইটা কথা হল, এর বেশী কথা কেন হল না সেটা এখন আর বুঝতে চাচ্ছি না।
আগামীকাল ঈদ, কাল তোর সাথে কথা হবে কিনা বলতে পারছি না, আসলে কাল কার কার সাথে কথা হবে সেটাও আমি এখন জানি না। কেউ আমাকে ফোন দিলে অবশ্যই কথা হবে তবে আমি কাকে ফোন দিব বা আদৌ কাউকে ফোন দিব কিনা সেটার কোন ঠিক ঠিকানা নেই।
তুই কি জামালপুরে আছিস নাকি টাঙ্গাইল গিয়েছিস আমি এখনো জানি না, যতটুকু বলেছিলি তাতে তোর টাঙ্গাইল যাওয়ার কথা না। আমার কথা হল যদি তুই টাঙ্গাইলে নাই যাবি তাহলে ঈদের সময় তোর ঢাকা ছাড়ার কি দরকার। আমি আসলে কোন কিছুই বুঝে পাই না। আমার যেমন এবার ঢাকায় মোটেও মন টিকছে না।
আজকে রাতে আমার নিজের তিনটা টেবিল গুছানোর কথা ছিল যেগুলো খুবই এলোমেলো হয়ে আছে কিন্তু আমি কোন কিছুই করি নি, কেন করি নি জানি না কিন্তু আমার গুছানোর ইচ্ছা ছিল। আসলে কোন কাজ না করতে করতে শরীর ও মন দুটোতেই অলসতা ভর করছে আর অলস কোন কিছুই ভাল কিছু দেয় না। যখন একা থাকি আমার অলস মস্তিষ্ক আমাকে দিয়ে নানা প্রকার শয়তানি কর্মকাণ্ড করাতে চায়। এই সবকিছু থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার অতি জরুরী একটা চাকরী দরকার। অবশ্য একটা ভাল চাকরী পাওয়ার জন্য যে পরিমাণ পড়াশোনা করা দরকার এই বয়সে এসে সেটা আর করতে মন চায় না।

সন্ধ্যার কিছু সময় পর তাসনীমকে চিঠি লিখেছি, এই নিয়ে ওকে পরপর তিনটা চিঠি লিখলাম। অনেকদিন হয়ে গেল ওর চিঠির উত্তর পাই না। সম্ভবত অনেক ব্যস্ত, আমার মত তো আর কেউ ফ্রি বসে নেই। একটা সময়ে তোকে ফেইসবুকে রচনা টাইপ চিঠি লিখেছিলাম। তুই ঠিকমত মাত্র একটা চিঠির উত্তর দিয়েছিলি। আজ এরকম অনেক কথাই মনে পড়ছে, অবশ্য শুধু আজ নয় বরং মাঝেমাঝেই মনে হয়। সবসময় তো আর তোকে চিঠি লেখা হয় না, তাই এভাবে সবসময় জানানো ও হয় না। যাই হোক ওসব কথা আমার ভিতরেই চাপা থাকুক।

রাত বাড়ছে, ১ ঘণ্টা হয়ে গেছে তোকে এই চিঠিটি লিখছি, এখন কেন যেন আমার চিঠিটি শেষ করতে মোটেও ইচ্ছা করছে না। মনে হচ্ছে অনেক্ষণ ধরে তোকে লিখে যাই তবে আর কি লিখব সেটাও ভেবে পাচ্ছি না। লিখতে হলে তো লেখার মত কিছু থাকতে হবে। গত কিছুদিন ধরে এফ এম শোনার অভ্যাস হয়েছে, অনেক রাত পর্যন্ত এফ এম শুনি, গত রাতেও সোয়া চারটায় ঘুমাইছি। যাই হোক সব মিলায় এভাবে চলছে, সম্ভবত নয় তারিখে একটা পরীক্ষা আছে, ওটার জন্য পড়াশুনা কতা উচিত। কি করব আর কি হবে আসলে কিছুই বুঝে পাই না।
সকাল সোয়া সাতটায় নামাজ, আমি শুইতে গেলাম, চিঠি তাই আজকের মত এখানেই শেষ করছি। ভাল থাক...
অনন্য





১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×