somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবতাবাদী নই

০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি হয়তো আপনাদের মত মানবিক নই
তাই আপনাদের প্রচারিত ছবিগুলি দেখে তীব্র বিবমিষা হয়
মনে হয় মানবতার কথা বলে আপনি বিভৎস ছবি প্রচার করছেন নির্দ্বিধায়
তবুও ছবিগুলি দেখি,আর দেখি সত্যের আড়ালে মিথ্যার নির্লজ্জ হাসি।

আমাদের এই দেশে মানুষ আর নেই,সবাই কেমন অমানুষ হয়ে গিয়েছে
এই যেমন ধরুণ কেউ মুসলমান,কেউ হিন্দু, কেউবা বৌদ্ধ
কিম্বা রোহিঙ্গা আর রাখাইন
না,মানুষ আর নেই আমাদের চারপাশে।

আচ্ছা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে কেন?
কেন সেনাবাহিনী নির্বিচারে পুশইন করছে
উচ্ছেদ করছে
ভীত- সন্ত্রস্ত নিরীহ মানুষদের।

আমি অবশ্য রাজনীতিবিদ নই,তাই বুঝিনি নোবেল বিজেতা সূচির মনভোলানো কথা
- আমাদের পরিস্থিতি ঠিক কাশ্মিরের মত,
সন্ত্রাসী আর নিরীহ জনতা পৃথক করা মুশকিল।
তবে সূচি ব্যাখ্যা দেননি,সন্ত্রাসী খুঁজতে কেন গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া
কেন শত শত নিরীহ রোহিঙ্গা হত্যা করা?
তবে কি মায়ানমারের গোয়েন্দাবাহিনী নেই?
কোন তথ্য নেই সন্ত্রাসী কতজন,কারা হামলা করছে টহল চৌকিগুলিতে,কেন করছে?

আমি হয়তো আপনাদের মত মানবিক নই
তাই যখন নেপালী সিনেমার ছবি দেখি আপনার প্রচারনায় ঠিক তখন
তাই যখন শত শত পোড়া আফ্রিকান দেখি আপনার প্রচারনার মাঝে,ঠিক তখন
নিজেকে ধিক্কার দেই
নিজেকে প্রশ্নকরি কেন আমি আপনাদের মত এমন মানবতাবাদী নই।

এই যে সংখ্যালঘু নির্যাতন আমাদের চারপাশে,বাংলাদেশে,ভারতে কিম্বা মায়ানমারে
কেন?
শুধুই কি ধর্মীয় কারণ?
তবে কেন মায়ানমার হতে হিন্দু রোহিঙ্গাদেরও বিতাড়িত করা হচ্ছে
কারা করছে? কেন করছে?

যারা সন্ত্রাসী তারা অস্ত্র পায় কোথায়?
যারা সন্ত্রাসী অর্থ পায় কোথায়?
আমি হয়তো জানি না যে অস্ত্র রাষ্ট্রের নিজস্ব নিয়ন্ত্রনে উৎপাদিত হয়
অস্ত্র রাস্তা-ঘাটে পাওয়া যায় না
অবশ্য আমাদের দেশে পাওয়া যায়
- ত্রাণের আড়ালে সৌদি হতে আসে রোহিঙ্গাদের কাছে
অবশ্য রোহিঙ্গারা ব্যবসা জানে, সেই অস্ত্র বেচে দিয়েছে জামাত- শিবিরের কাছে,
ট্রাক ভর্তি অস্ত্র বেওয়ারিশের মত পড়ে থাকে রাস্তা- ঘাটে।

এই যে রোহিঙ্গা জনগোষ্ঠী সবকিছু ফেলে পাড়ি দিচ্ছে অনিশ্চিত সময়ের পথে
তাদের নিয়ে সবাই আজ ব্যবসায় মত্ত হয়েছে- বলতে পারো এ আবার কেমন ব্যবসা
আছে আছে, ব্যবসা আছে,যেমন মানবতার লোক দেখানো ব্যবসা
যেমন সৌদির প্রভাব কমিয়ে আনার তুরস্কিয় ব্যবসা
যেমন মৌলবাদীদের ধর্মীয় ব্যবসার আড়ালে স্বার্থের নির্লজ্জ ব্যবসা
যেমন পাকিস্থানের পুরানো ক্ষত সারানোর ব্যবসা
যেমন মায়ানমারের অর্থনৈতিক জোন গড়ে তোলার ব্যবসা
যেমন দেশীয় পরাজিত শক্তির নিজেকে খুঁজে পাবার ব্যবসা।
এতো সব ব্যবসার আড়ালে ছোট্ট রোহিঙ্গা শিশুটি ক্ষুধার জ্বালায় ছটফট করছে
এতো সব ব্যবসার আড়ালে কিশোরী মেয়েটি ধর্ষিত হচ্ছে
এতো সব ব্যবসার আড়ালে কত রোহিঙ্গা মরে নদীর জলে ভাসছে।

আমি হয়তো মানবতাবাদী নই,তাই রাখাইন-রোহিঙ্গা জাতিগত সমস্যা নজরে আসে
নজরে আসেনা মুসলমান নির্যাতনের
নজরে আসেনা নিরীহ হিন্দু নির্যাতনের
নজরে আসে রোহিঙ্গা ইস্যুতে যত্রতত্র পাহাড় কাটার,গাছ কাটার
আর নজরে আসে বাংলাদেশের অমঙ্গলের।
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবী!

লিখেছেন করুণাধারা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৩



১)
দেবী খুবই বুদ্ধিমতী এবং সুন্দরী। এক উচ্চাভিলাষী পরিবারে দেবীর জন্ম, এমনই উচ্চাভিলাষী যে তাদের একমাত্র ভাবনা কীভাবে সবাইকে ছাড়িয়ে উপরে ওঠা যায়! দেবীর যখন জন্ম হলো তখন তার ভাইয়ের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সুখ

লিখেছেন সামিয়া, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩৬



পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে সুমনের, জিপিএ ৫ পেয়েছে জানার পর পুরো দিনটিই বদলে গিয়েছে ওর আনন্দে।যেন পৃথিবীর সব খুশির দরজা একসঙ্গে খুলে গেছে ওর জীবনে।
ছেলেটা ওর বাবা মায়ের কাছে... ...বাকিটুকু পড়ুন

২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৩০

এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!

এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১২:১৭


রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

লিখেছেন জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩



ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন

×