এখানে আলো এসে মিশে গেছে বড় বেহায়ার মত
পৌষের কামড়ে শরীর ফেটে বইছে নহর
তোমার যত আকুতি ছিল আমার শরীর ঘিরে
পঞ্চম বারের মত ঠোঁটের কোণায় রক্তে বিভোর
এখানে বেশ্যা নারী আর বেশ্যা পুরুষের অনেক দাপট
কনডম জড়িয়ে বীর্য পড়ছে ফোঁটায় ফোঁটায়
তোমার চুলের অলিতে গলিতে চুমুর গন্ধ
ধর্ম! সেটা বিছানা কিংবা শরীরে জড়ায়
আমি চুপচাপ এখানে বসে থেকেছি অনেকটা কাল
দেখেছি কি করে শীৎকারে বাতাস ভারী হয়ে যায়
তুমি যে পথে হেঁটে গিয়েছিলে, আজ সে পথ জুড়ে
নগ্ন তরুণী হেঁটে যেতে যেতে ভীষণ উছলায়
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



