somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাওরে হৃদরোগের সংক্রমণ !!!

২৮ শে এপ্রিল, ২০১৭ ভোর ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের হৃদরোগীর সংখ্যা অনেক আশংকাজনকভাবে বাড়িয়া গিয়াছে | ফরমালিন, বিষাক্ত রং মেশানো খাদ্য খাইয়া , রাস্তার অসহনীয় জ্যামে ঘন্টার পর ঘন্টা পার করিয়া পাবলিক এতোই মানসিক চাপে থাকে, তাহার জন্য এই হৃদরোগের প্রকোপ অতি সাধারণ ব্যাপার |

হৃদরোগ যে একটি সংক্রামক রোগ ইহা চিকিৎসাবিজ্ঞানীরা ইতিপূর্বে কখনো ধারণা করিতে পারেন নাই | কিন্তু সম্প্রতি বাংলাদেশের হাওর অঞ্চলে ঘটিয়া যাওয়া একটি ঘটনা তাহাদের সকল ধ্যান ধারণা সম্পূর্ণ পাল্টাইয়া দিয়াছে |

সম্প্রতি হাওর অঞ্চলে প্রবল বন্যা বা প্লাবনের পর অসংখ্য মৎস্য, পক্ষী এবং কিছু গবাদি পশুর অকাল মৃত্যু ঘটিয়াছে | ইহার কারণ হিসাবে বিজ্ঞ জনেরা বিভিন্ন যুক্তি প্রদান করিয়াছেন, যেমন:
- উজান হইতে উরেনিয়াম মিশ্রিত পানির রেডিয়েশনের কারণে এদের মৃত্যু ঘটিয়াছে
- ফসলের জমিতে অত্যাধিক কীটনাশক ব্যবহারের কারণে ওই কীটনাশক পানিতে মিশিয়া এই গণহত্যা ঘটাইয়াছে |

আসলে এই বিজ্ঞজনেরা মূল কারণ হইতে সহস্র যোজন দূরে অবস্থান করিতেছেন |

মূল কারণ হইলো এই সকল মৎসকূল, পক্ষীকূল এবং গবাদি পশু হৃদরোগ সংক্রমণের কারণে অকালে ইন্তেকাল করিয়াছে | হাওর, বাওড় এবং সুন্দরবনের মতো ম্যানগ্রোভ বনাঞ্চলের পরিবেশ দুষণের কারণে ইতিমধ্যেই ইহাদের হৃদযন্ত্র অনেক দূর্বল হইয়া পড়িয়াছিল | ইহার উপর মরার উপর খাড়ার ঘার মতো বাংলাদেশের জাতীয় সংসদে কিছু সংখ্যক সবজান্তা বিশেষজ্ঞ জনপ্রতিনিধির সময়ে সময়ে প্রদত্ত পরিবেশ সংক্রান্ত বয়ান শোনার সৌভাগ্য এই সকল হতভাগা মৎস, পক্ষী এবং প্রাণীকূলের হইয়াছিল | এই ধরণের বাস্তববিবর্জিত এবং চরম হাস্যকর বয়ান শুনিয়া এই সকল দূর্বল চিত্তের হতভাগ্যদের অধিকাংশেরই ম্যাসিভ হার্ট এটাক হইয়া যায় এবং তাহারা তাৎক্ষণিকই মৃত্যূর কবলে পতিত হয় |

জনপ্রতিনিধিদের যে কোনো আবোল তাবোল বক্তব্য বা বয়ান প্রদানের পূর্বে ইহার কি বিরূপ বা নেতিবাচক প্রভাব পড়িতে পারে সেই বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত হইবে বলিয়া এই অধম মনে করে |
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৭:২৭
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

×