somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবু যত বলে পারিষদ-দলে ......কোটার আন্দোলন, একজন মতিয়া এবং অন্যান্য |

১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমান অধিকাংশ মেধাহীন শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দের ভিড়ের মধ্যে ম্যাগ্নিফায়িং গ্লাস দিয়ে খুঁজলে যে গুটিকয়েক মেধাসম্পন্ন নেতা পাওয়া যাবে ওবায়দুল কাদের তাদের মধ্যে একজন | ছাত্র জীবনে তিনি অনেক মেধাবী হিসাবেই পরিচিত ছিলেন | তাই তিনি যখন কোটার আন্দোলনকারী ছাত্রদের সাথে আলোচনা করে একটা মোটামুটি সমঝোতা করে আসলেন তখন আমার মনে হচ্ছিলো সরকার এই রাজনৈতিক সংকটটিকে ম্যাচিউরডভাবে সমাধান করে ফেলবে | দেশের সংখ্যাগরিষ্ট ছাত্রছাত্রীদের নাড়ীর স্পন্দন বুঝে কোটার মতো একটি চরম বিতর্কিত বিষয়টির যুগোপযোগী সংস্কারের জন্য হয়তো একটি কমিটিকে দায়িত্ব প্রদান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আন্তরিক চেষ্টা চালিয়ে যাবে |

কিন্তু বিধি বাম | সাধারণ ছাত্র/ছাত্রীদের নিজ ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা এবং আশংকাকে সম্পূর্ণ অবজ্ঞা করে মতিয়ার মতো ক্ষমতাসীনদের পদলেহী, অর্বাচীন চরম মেধাহীন এবং কান্ডজ্ঞানহীন কিছু সংখ্যক নেতা/নেত্রীর দায়িত্ব জ্ঞানহীন মন্ত্যব্যের কারণে আগুনে ঘি দেয়ার মতো ঘটনাই ঘটলো | একটি দেশের সংখ্যাগরিষ্ট ছাত্রছাত্রীকে কিভাবে এবং কি কারণে "রাজাকারের বাচ্চা" বলা হতে পারে আমার কোনো ভাবেই বোধগম্য হচ্ছে না |

শুধু আওয়ামী লীগই নয়, ইতোপূর্বে বিএনপি সরকারের পতনের পূর্ব মূহুর্তে তারেক জিয়া এবং বিএনপির কিছু অর্বাচীন নেতা/নেত্রী বিরোধী দলের নিরপেক্ষ সরকারের দাবি এবং মতামতকে এই ভাবে সম্পূর্ণ উপেক্ষা করে আবোল তাবোল বকে জনগণের মধ্যে চরম বিরক্তির উদ্রেক করেছিল | তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া স্বল্পভাষী হিসাবে পরিচিত হলেও দুর্ভাগ্যক্রমে তিনি এই সকল বাচাল নেতাদের মুখের লাগাম টেনে ধরতে পারেন নি | তার পরের ইতিহাস সবারই জানা |

আফসোস - ইতিহাস থেকে কেহই শিক্ষা নেয় না | দেশের তরুণ সমাজের আত্মমর্যাদায় আঘাত করে আবোল তাবোল বকে যাওয়া মগজহীন নেতা/নেত্রীদের মুখে লাগাম টেনে ধরতে চরমভাবে ব্যর্থ হয়েছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও | তাইতো এখনো দেখা যাচ্ছে মতিয়া, এইচ টি ইমাম, হাসান মাহমুদ, তারানা, ইনুর মতো যত সব রাবিশ নেতা/নেত্রীদের চরম যুক্তিহীন ফালতু প্রলাপ| ক্ষমতার কেন্দ্রে আজীবন থাকার প্রাণপণ চেষ্টায় নিজ প্রভুকে তৈলমর্দনরত এই সকল চিজগুলোর চরম আস্ফালন দেখে মনে পড়ছে কবি গুরুর কবিতার সেই লাইনটি "বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুন..." |
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৮ ভোর ৬:২৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×