somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুদণ্ড প্রদানেই কি হ্রাস পাবে ধর্ষণের মতো অপরাধ ?

০৯ ই অক্টোবর, ২০২০ সকাল ৭:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ফিলিপাইন, ইয়েমেন ও আফগানিস্তানে এখনো মৃত্যুদণ্ড প্রচলিত আছে। কিন্তু সেই সকল দেশে খুন বা হত্যার মতো অপরাধের হার অনেক দেশের তুলনায় বেশি। প্রতিলক্ষ জনসংখ্যার অনুপাতে সেই সকল দেশে হত্যার হার যুক্তরাষ্ট্র ৫, পাকিস্তান ৬.৮, ফিলিপাইন ৬.৪, ইয়েমেন ৪ ও আফগানিস্তানে ৩.। অন্যদিকে কানাডা, ভুটান, ডেনমার্ক ও নেপালে মৃত্যুদণ্ড নেই - কিন্তু প্রতিলক্ষ জনসংখ্যার অনুপাতে সেই সকল দেশে হত্যার মতো অপরাধের হার অনেক নিম্ন (কানাডা ২.০৫, ভুটান ১.৪, ডেনমার্ক ১.০১ এবং নেপাল ২.২ ) |

সুতরাং মৃত্যুদণ্ড প্রদান করলেই খুন খারাবির মতো মারাত্মক অপরাধের মাত্রার হ্রাস ঘটে বা ঘটবে তার স্বপক্ষে এখনো কোনো অকাট্য প্রমান কেহই প্রদান করতে সক্ষম হয় নি। বরং এটা অনেকটা মাথা ব্যাথা হলে মূল উপসর্গ দূর না করে মাথা কেটে ফেলার মতোই ব্যবস্থা বলা চলে। ঠিক একই কথা প্রযোজ্য হবে কেহ যদি আশা করেন মৃত্যুদণ্ডের মতো ক্যাপিটাল পানিশমেন্ট প্রদান করলেই বাংলাদেশ থেকে ধর্ষণের মতো অপরাধের মাত্রা হ্রাস পাবে বলে।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকেই আমরা দৃষ্টিপাত করি না কেন ? দিল্লির গণধর্ষণ' মামলায় ২০১২ সালে সেই দেশে চার জনকে মৃত্যুদণ্ড প্রদানের পরবর্তী বৎসরেই (২০১৩)ভারতে ধর্ষণের হার ৩৯% বৃদ্ধির পরিসংখ্যান পাওয়া যায়। মৃত্যুদণ্ড প্রচলিত থাকা সত্বেও সেখানে ধর্ষণের মাত্রা মোটেই কমে নি, ঠিক যেভাবে কমে নি মার্কিন যুক্তরাষ্ট্রে।

একটি কঠোর আইনও কোনো কাজে আসে না যদি সেই আইন যথাসময়ে প্রয়োগ বা কার্যকর করার জন্য কাঠামোটিই দুর্বল হয়। ধর্ষণকারী জানে যে সে একটি মারাত্মক অপরাধ করছে, কিন্তু তা সত্বেও সে অপরাধ করার সাহস পায় এই কারণে যে সে মনে করে এই অপরাধ করেও সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি ও আইনের ফাকফোকরে পার পেয়ে যাবে। এবং এটাই পরিবর্তনের প্রয়োজন।

আইনে শাস্তির মাত্রার বৃদ্ধি অনেক সময়ে আইনপ্রয়োগকরি সংস্থার সীমাহীন ক্ষমতা বৃদ্ধিরও কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে অনেক সময় অভিযুক্তদের আইনের কঠোর প্রয়োগের ভীতিপ্রদর্শনের মাধ্যোমে দুর্নীতিবাজ কর্মকর্তাদের চাঁদাবাজির সুযোগও সৃষ্টি করে। বিশেষত যে সকল দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতাসীন দলগুলো রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করে, সেই সকল দেশে এই ধরণের সুযোগ সৃষ্টি নিরীহ জনগণের দুর্ভোগ ও নির্যাতনের কারণ হয়ে দাঁড়ায়।

কঠিন শাস্তি একজন অপরাধীকে নির্মূল করতে পারে কিন্তু অপরাধকে নয়। আসলে অপরাধ হ্রাস বা দমনে আইনে শাস্তির মাত্রা বৃদ্ধির চাইতেও অধিক গুরুত্বপূর্ণ আইনের যথাযথ প্রয়োগ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক অপরাধের যথাযথ তদন্ত এবং বিচার বিভাগ কর্তৃক ন্যায় বিচারের নিশ্চয়তা প্রদান যে কোনো অপরাধ দমনে অনেক বেশি কার্যকরী ভূমিকা রাখে। সেই ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা ও দায়িত্ব অনেক বেশি। রাষ্ট্রকেই আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে ধর্ষণ, খুন/হত্যা সহ অপরাধসমূহের মূল উৎস সন্ধানে এবং তার প্রতিকারে।

ছবি: অন্তর্জাল

তথ্য সূত্র:
কয়েকটি রাষ্ট্রে হত্যার পরিসংখ্যান

নির্ভয়া মামলা ও ভারতে ধর্ষণের হার
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৬
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×