রাতে ঠিক ভাবে ঘুম হয়নি, তাই হয়তো সকাল থেকে চোখ দুটো খুব জ্বালাপোড়া করছিল

, পাত্তা না দিয়ে ই অফিসে চলে গেলাম- এই সব ছোট খাটো বিষয় নিয়ে মাথা ঘামালে অন্তত আমার মতো দিনে আনা দিনে খাওয়া লোকদের চলেনা

, কারণ চোখের সামনে সবসময় ই ভেসে বেড়ায় আমার ফেলে আসা অতিত, আজ ও আঁতকে উঠি, আজও দুস্বপ্ন মুখোমুখি হতে হয়- আমাকে। আর তোকে তাই হয় তো সে দিন ইচ্ছে করেই ডাকি নি, চাই নি আমার দুস্বপ্নের মাঝে জড়াতে...

শুধু বলি ভালো থাকিস.... শভেচ্ছা রইল.....
যাকগে সেই সব.. অফিসে এসেই দেখি ইমারজেন্সি ডিপার্টমেন্ট মিটিং কল করেছে

, মিটিং এ উপস্থিত হয়ে দেখি সব সিনিয়র আগে থেকে ই বসে আছেন

ভাবছি আজকে বুঝি কপালে বাঁশ ছাড়া আর কিছুই নাই মনে হচ্ছে.... কিন্ত এ কি...!! একজন এরাবিয়ান সিনিয়র আফসার হঠাৎ করে ই ভাঙ্গাভাঙ্গা বাংলায় বলছেন "মোজাম্মেল পহেলা ফাল্গুন শভেচ্ছা"
আমি মনে হয় ভুল শুনছিলাম তাই সরি বলতে ই ভদ্রলোক আবার ও বল্লেন "পহেলা ফালগুনের শভেচ্ছা", সত্যি মন টা খুব ই ভালো হয়ে গেল

, আমি তার কাছ থেকে জান তে চাইলাম তুই কি করে বাংলা জানিস আর কি করে জানিস আজ পহেলা ফাল্গুন.. ?? জানেন সে কি বলে ? বলে আমি ঢাকা- বারিধারা ২ বছর ছিলাম, আমি বাংলা জানি, পহেলা ফাল্গুন জানি, সে বলে আমি রমনা গিয়েছিলাম.... সে বলে- তোদের দেশ সুন্দর।
সত্যি মন টা খুব ভালো হয়ে গেল, বুক টা সুখে ভরে গিয়াছিল।