সুনামী হায়ান আঘাত হেনেছে
সবুজাভ ফিলিপাইনে
ঝড়ের গতিকে রুখতে পারেনি
পৃথিবীর কোন আইনে
সাজানো গোছানো জীবন নিমিষে
হয়ে গেছে ছারখার
প্রকৃতির কাছে বিজ্ঞানময়
মানুষ মেনেছে হার
ঝড়ের আঘাতে মানব বসতি
হয়ে গেছে আজ ফাঁকা
নীল জল আর ধু ধু বিলিয়ারি
লাশের মিছিলে ঢাকা
সাগরের জলে ভাসছে মানুষ
ভাসছে বাড়ীও ঘর
লন্ড ভন্ড হয়েছে সাজানো
শহর আর বন্দর।
ঝড়ের আঘাতে হাজার হাজার
প্রাণের হয়েছে ক্ষয়
শান্ত স্নিগ্ধ পরিবেশ তাই
লাশের গন্ধময়
পেটে খাওয়া নেই মুখে দাওয়া নেই
কাঁদছে লক্ষ প্রাণ
শূন্য দৃষ্টি আকাশে খুঁজছে
কেবলই রিলিফযান
যাচ্ছে রিলিফ জাহাজ ভর্তি
লক্ষ হাজার টন
কিন্তু ফিরে আসবে না আর
প্রাণের প্রিয়জন ।
বিরাণ ভুমিতে স্বজন হারানো
মানুষের আহাজারি
ফিলিপাইনের আকাশ বাতাস
করছে এখন ভারী।
ফিলিপিনোদের বিষাদগীতি
হাওয়ায় হাওয়ায় ভেসে
শোকের বার্তা ছড়িয়ে দিচ্ছে
পৃথিবীর নানা দেশে
তাই অসহায় মানুষ বাঁচাতে
সুনামীর মতো বেগে
শান্তিকামী মানুষেরা সব
আবার উঠেছে জেগে।
আলোচিত ব্লগ
**চিঠি ০৩ : ক্যাফের চিঠি** ☕️

বহু বছর পর আজ তোমাকে দেখলাম।
একটা ক্যাফেতে।
জানালার পাশের টেবিলে বসে ছিলে তুমি। সামনে একটা বই, পাশে একটা Affogato। মাঝে মাঝে কফিতে চুমুক দিচ্ছিলে, আবার বইয়ের পাতায় চোখ রাখছিলে।
আমি ক্যাফেতে... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন
শিরোনামহীন কবিতা-০৭
তোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।